…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

যশোরে জুলাই স্মৃতিস্তম্ভে ভোররাতে আগুন, দায়িত্বরত দুই পুলিশ সদস্য ক্লোজড

নিজস্ব প্রতিবেদক
যশোরে জুলাই স্মৃতিস্তম্ভে ভোররাতে আগুন, দায়িত্বরত দুই পুলিশ সদস্য ক্লোজড
ছবি: সংগৃহীত

যশোর শহরের বকুলতলা মোড়ে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

সোমবার (২ নভেম্বর) ভোর পৌনে ৫টার দিকে স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ করা হয়।

এ ঘটনায় দায়িত্বরত দুই পুলিশ সদস্যকে ক্লোজ করা হয়েছে।

স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার ৩৫ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ওই ভিডিও ক্লিপে দেখা যায়, রাতের আঁধারে দুজন দুর্বৃত্ত স্মৃতিস্তম্ভে আগুন ধরিয়ে দেয়।

আগুন জ্বলে ওঠার পর তিন যুবককে স্মৃতিস্তম্ভের মূল বেদি থেকে নেমে দ্রুত চলে যেতে দেখা যায়। এ সময় যুবকদের ‘শেখ হাসিনা’ ও ‘জয় বাংলা’ স্লোগান দিতে শোনা যায়।

সোমবার বিকেলে স্মৃতিস্তম্ভ পরিদর্শনে গিয়ে দেখা গেছে, সেখানে পুড়ে যাওয়ার চিহ্ন রয়েছে।

স্মৃতিস্তম্ভ চত্বরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ; শহরের গুরুত্বপূর্ণ স্থানসহ বিভিন্ন এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে। অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের শনাক্ত করতে পুলিশ তৎপর রয়েছে।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ছাত্রীকে হয়রানির অভিযোগে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পুলিশে, তদন্তে পাঁচ সদস্যের কমিটি
আইন ও অপরাধ

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ছাত্রীকে হয়রানির অভিযোগে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পুলিশে, তদন্তে পাঁচ সদস্যের কমিটি

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে আটক করে পু…

বেনাপোলে বিশেষ অভিযানে আওয়ামী লীগের কর্মী সন্দেহে ছয়জন আটক
আইন ও অপরাধ

বেনাপোলে বিশেষ অভিযানে আওয়ামী লীগের কর্মী সন্দেহে ছয়জন আটক

যশোরের শার্শা উপজেলার বেনাপোল পোর্ট থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী সন্দেহে ছয়জনকে আটক করেছে পুলিশ।…

আইন ও অপরাধ

কদমতলীতে দুই বাসের প্রতিযোগিতায় প্রাণ গেল মোটরসাইকেলচালক আমিরুলের

রাজধানীর কদমতলীতে দুই বাসের প্রতিযোগিতায় প্রাণ গেল মো. আমিরুল ইসলাম নামে এক মোটরসাইকেলচালকের। সোমবার (২ নভেম্বর) দুপুর পৌনে ২টার দিকে রায়েরবাগ ফুটওভ…

গাজীপুরে শ্রমিক আন্দোলন ঘিরে পুলিশের তিন মামলায় আসামি প্রায় ৪ হাজার, গ্রেফতার ৩০
আইন ও অপরাধ

গাজীপুরে শ্রমিক আন্দোলন ঘিরে পুলিশের তিন মামলায় আসামি প্রায় ৪ হাজার, গ্রেফতার ৩০

গাজীপুরে শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে চলা শ্রমিক আন্দোলনে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পুলিশের পক্ষ থেকে তিনটি মামলা করা হয…