…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

চাঁদপুরে সম্পত্তির বিরোধে ছোট ভাইয়ের মারধরে দৃষ্টি প্রতিবন্ধী বড় ভাইয়ের মৃত্যুর অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
চাঁদপুরে সম্পত্তির বিরোধে ছোট ভাইয়ের মারধরে দৃষ্টি প্রতিবন্ধী বড় ভাইয়ের মৃত্যুর অভিযোগ
ছবি: সংগৃহীত

চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে ছোট ভাই ও তার স্ত্রীর মারধরে দৃষ্টি প্রতিবন্ধী বড় ভাই শাহজাহান পাটোয়ারীর (৬০) মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় ইউনিয়নের নিজগাছতলা গ্রামের পাটোয়ারী বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত শাহজাহান পাটোয়ারী ওই বাড়ির মৃত বজলুল গণি পাটোয়ারীর ছেলে। তিনি সরকারি প্রতিবন্ধী ভাতাভোগী ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার মেয়ে ও এক ছেলে রেখে গেছেন।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সম্পত্তি নিয়ে ছোট ভাই শাহ আলম পাটোয়ারীর (৫০) সঙ্গে বিরোধ চলছিল শাহজাহানের। এ নিয়ে প্রায়ই বড় ভাইকে মারধর করতেন শাহ আলম ও তার স্ত্রী।

সোমবার সন্ধ্যায়ও দুজন মিলে শাহজাহানকে মারধর করেন বলে অভিযোগ। একপর্যায়ে তাকে বাড়ির পাশের বাঁশঝাড়ে ফেলে রাখা হয়। পরে সেখানেই তার মৃত্যু হয় বলে দাবি করেছেন স্থানীয়রা।

খবর পেয়ে চাঁদপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মজিব ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। পরে মরদেহটি থানায় নেওয়া হয়।

স্থানীয় ইউপি সদস্য জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শাহজাহান দৃষ্টি প্রতিবন্ধী ও সরকারি ভাতাভোগী ছিলেন। দুই ভাইয়ের মধ্যে সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল এবং স্থানীয়ভাবে একাধিকবার সেই বিরোধ মীমাংসার চেষ্টাও করা হয়েছিল। মরদেহ থানায় নেওয়ার বিষয়টি তিনি স্থানীয়দের মাধ্যমে জেনেছেন বলে জানান।

চাঁদপুর সদর মডেল থানার সেকেন্ড অফিসার উপপরিদর্শক ফেরদৌস হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

জাতীয় বিভাগের আরও খবর

গাজীপুরে পোশাকশ্রমিক আন্দোলন: মঙ্গলবার মহাসড়ক স্বাভাবিক, মোতায়েন বাড়িয়ে ১১ প্লাটুন বিজিবি ও ২৫ ম্যাজিস্ট্রেট
জাতীয়

গাজীপুরে পোশাকশ্রমিক আন্দোলন: মঙ্গলবার মহাসড়ক স্বাভাবিক, মোতায়েন বাড়িয়ে ১১ প্লাটুন বিজিবি ও ২৫ ম্যাজিস্ট্রেট

বেতন বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে গাজীপুরে পোশাক কারখানার শ্রমিকদের চলমান আন্দোলনের মধ্যে আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবি ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের সংখ্যা বাড়া…

স্বর্ণের দামে বড় লাফ: ২২ ক্যারেটের ভরি ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা
জাতীয়

স্বর্ণের দামে বড় লাফ: ২২ ক্যারেটের ভরি ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা

দেশের বাজারে স্বর্ণের দাম আবার বাড়ানো হয়েছে। সোমবার (২ নভেম্বর) সকালে এক বিজ্ঞপ্তিতে নতুন দাম নির্ধারণের তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসি…

জাতীয়

চট্টগ্রামে বাংলাদেশ কোস্টগার্ড ও মার্কিন সেনাবাহিনীর যৌথ মহড়া ‘গার্ডিয়ান শার্ক’ শুরু, চলবে ২৫ নভেম্বর পর্যন্ত

দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বাড়াতে চট্টগ্রামে যৌথ সামরিক মহড়া শুরু করেছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ও বাংলাদেশ কোস্টগার্ড। ‘গার্ডিয়ান শার্ক’ নামের এই…

জাতীয়

৯০০ কোটি টাকার কুড়িগ্রাম বালু গবেষণা কেন্দ্র আমলাতান্ত্রিক জটিলতায় ফাইলবন্দি হওয়ার শঙ্কায়

প্রায় ৯০০ কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ের ‘কুড়িগ্রাম বালু গবেষণা ও প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র’ প্রকল্পটি আলোর মুখ দেখার আগেই ফাইলবন্দি হতে চলেছে বলে আশঙ্…