…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › চাকরি › খবর
চাকরি

লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে ৯ ক্যাটাগরিতে ৩৯ জনের নিয়োগ, আবেদন ৭ নভেম্বর পর্যন্ত

নিজস্ব প্রতিবেদক
লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে ৯ ক্যাটাগরিতে ৩৯ জনের নিয়োগ, আবেদন ৭ নভেম্বর পর্যন্ত
ছবি: সংগৃহীত

বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটিতে ৯টি ক্যাটাগরিতে ৯ম থেকে ২০তম গ্রেডে মোট ৩৯ জনকে নিয়োগ দেওয়া হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদন নেওয়া শুরু হয়েছে ১৭ অক্টোবর থেকে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন ৭ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত।

পদগুলোর শিক্ষাগত যোগ্যতার মধ্যে রয়েছে লোক-প্রশাসন, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি ও সমাজবিজ্ঞানসহ সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি। আরেকটি পদের জন্য চাওয়া হয়েছে কম্পিউটার সায়েন্স, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রোনিকস ইঞ্জিনিয়ারিং ও ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজিসংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি।

একটি পদের যোগ্যতা হিসেবে বলা হয়েছে, তিন বছরের অভিজ্ঞতাসহ পলিটেকনিক ইনস্টিটিউট থেকে অটোমোবাইল প্রকৌশলে ডিপ্লোমা থাকতে হবে। আরেকটি পদের জন্য পরিসংখ্যান বা গণিত বিষয়ে স্নাতক ডিগ্রি এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছে।

এইচএসসি পাস প্রার্থীদের জন্য থাকা পদগুলোর একটিতে সাঁটলিপিতে বাংলায় প্রতি মিনিটে ৪৫ শব্দ ও ইংরেজিতে ৭০ শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ ও ইংরেজিতে ৩০ শব্দের গতি চাওয়া হয়েছে। আরেকটি পদে কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ ও ইংরেজিতে ২০ শব্দের গতি প্রয়োজন হবে।

এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণদের জন্য থাকা পদগুলোর একটিতে তিন বছরের অভিজ্ঞতাসহ মোটরযান চালানোর বৈধ লাইসেন্স থাকা বাধ্যতামূলক করা হয়েছে। আরেকটি পদের জন্য এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলেই আবেদন করা যাবে।

বয়সসীমার ক্ষেত্রে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৫ অক্টোবর ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।

আবেদন ফি টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে পরিশোধ করতে হবে। ১ থেকে ৩ নম্বর পদের জন্য ফি ২২৩ টাকা, ৪ থেকে ৮ নম্বর পদের জন্য ১১২ টাকা এবং ৯ নম্বর পদের জন্য ৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক প্রার্থীরা প্রতিষ্ঠানের নির্ধারিত ওয়েবসাইটের লিংকে গিয়ে আবেদনপত্র পূরণ করতে পারবেন।

চাকরি বিভাগের আরও খবর

চাকরি

তিন জেলায় ব্রাঞ্চ ম্যানেজার নেবে মধুমতি ব্যাংক, আবেদন ১৯ নভেম্বর পর্যন্ত

মধুমতি ব্যাংক পিএলসি ব্রাঞ্চ ম্যানেজার পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটির এই বিজ্ঞপ্তি অনুযায়ী ১ নভেম্বর থেকে আবে…

চাকরি

ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ, আবেদন শেষ ৭ নভেম্বর

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি টেরিটরি সেলস ম্যানেজার পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির লাইটিং অ্যান্ড একসেসোরিজ বিভাগের জন্য…

চাকরি

স্কয়ার ফার্মাসিউটিক্যালসে এক্সিকিউটিভ পদে নিয়োগ, আবেদন শেষ ৫ নভেম্বর

স্কয়ার গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির ভ্যালিডেশন অ্যান্ড ক্যালিব্রেশন বিভাগে এক…