…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

কিশোরগঞ্জের প্রবীণ সাংবাদিক সুবীর বসাক আর নেই, চার দশক ছিলেন ইত্তেফাকের সংবাদদাতা

নিজস্ব প্রতিবেদক
কিশোরগঞ্জের প্রবীণ সাংবাদিক সুবীর বসাক আর নেই, চার দশক ছিলেন ইত্তেফাকের সংবাদদাতা
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের প্রবীণ সাংবাদিক ও ছড়াকার সুবীর বসাক (৭৩) মারা গেছেন। সোমবার (২ নভেম্বর) সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পরিবারের সদস্যরা জানান, কিশোরগঞ্জ জেলা শহরের বত্রিশ নতুন পল্লী এলাকার নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হন সুবীর বসাক। পরে তাঁকে কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

পারিবারিক জীবনে সুবীর বসাকের কোনো সন্তান ছিল না। মৃত্যুকালে তিনি স্ত্রী, আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

পরিবার ও সহকর্মীরা জানান, প্রায় চার দশক সাংবাদিকতা পেশায় নিয়োজিত ছিলেন সুবীর বসাক। সাংবাদিকতার শুরু থেকে মৃত্যুর আগ পর্যন্ত তিনি দৈনিক ইত্তেফাকের প্রথমে মহকুমা প্রতিনিধি ও পরবর্তীতে জেলা সংবাদদাতা হিসেবে কাজ করেন। এ ছাড়া তিনি ১৯৮৪ থেকে ১৯৮৬ সালে কিশোরগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সমসাময়িক ছড়াকার হিসেবে দেশে-বিদেশে তাঁর পরিচিতি ছিল। সাংবাদিকতা ও সাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি অনেক পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন।

তাঁর মৃত্যুতে কিশোরগঞ্জ জেলার সাংবাদিক সমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

জাতীয় বিভাগের আরও খবর

জাতীয়

দুদকে নতুন দুই মহাপরিচালক হাসানুজ্জামান ও রুবিনা ফেরদৌসী, বদলি হলেন দুজন

দুর্নীতি দমন কমিশনে (দুদক) নতুন দুই মহাপরিচালক নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগ পাওয়া দুই কর্মকর্তা হলেন মো. হাসানুজ্জামান ও রুবিনা ফেরদৌসী। তাঁরা দুজনই …

খুলনার দিঘলিয়ায় মুড়ির প্যাকেটে বোমা বিস্ফোরণ, জামায়াত নেতা মনিরুল ইসলাম আহত
জাতীয়

খুলনার দিঘলিয়ায় মুড়ির প্যাকেটে বোমা বিস্ফোরণ, জামায়াত নেতা মনিরুল ইসলাম আহত

খুলনার দিঘলিয়া উপজেলায় মুড়ির প্যাকেটে দুর্বৃত্তদের রেখে যাওয়া বোমা বিস্ফোরণে জামায়াতে ইসলামীর নেতা এম এম মনিরুল ইসলাম (৬৩) আহত হয়েছেন।…

বন্ধ পোশাক কারখানা শিগগিরই খুলে দেওয়া হবে, আশুলিয়ায় চতুর্থ দিনের বিক্ষোভের মধ্যে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
জাতীয়

বন্ধ পোশাক কারখানা শিগগিরই খুলে দেওয়া হবে, আশুলিয়ায় চতুর্থ দিনের বিক্ষোভের মধ্যে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

বন্ধ গার্মেন্টস কারখানা শিগগিরই খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। মঙ্গলবার (৩ নভেম্বর) সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ে এ…

সুন্দরবনের দুবলার চরে এবারও হচ্ছে না রাসমেলা, ২২ থেকে ২৪ নভেম্বর শুধু রাসপূর্ণিমা পূজা ও পুণ্যস্নান
জাতীয়

সুন্দরবনের দুবলার চরে এবারও হচ্ছে না রাসমেলা, ২২ থেকে ২৪ নভেম্বর শুধু রাসপূর্ণিমা পূজা ও পুণ্যস্নান

সুন্দরবনের দুবলার চরে এবারও হচ্ছে না ঐতিহ্যবাহী রাসমেলা। ২০২১ সাল থেকে বন্ধ রয়েছে এ মেলা। তবে রাসপূর্ণিমা উপলক্ষে আগামী ২২ থেকে ২৪ নভেম্বর পর্যন্ত তি…