…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

খুলনার দিঘলিয়ায় মুড়ির প্যাকেটে বোমা বিস্ফোরণ, জামায়াত নেতা মনিরুল ইসলাম আহত

নিজস্ব প্রতিবেদক
খুলনার দিঘলিয়ায় মুড়ির প্যাকেটে বোমা বিস্ফোরণ, জামায়াত নেতা মনিরুল ইসলাম আহত
ছবি: সংগৃহীত

খুলনার দিঘলিয়া উপজেলায় মুড়ির প্যাকেটে দুর্বৃত্তদের রেখে যাওয়া বোমা বিস্ফোরণে জামায়াতে ইসলামীর নেতা এম এম মনিরুল ইসলাম (৬৩) আহত হয়েছেন।

মঙ্গলবার (৩ নভেম্বর) ভোর পৌনে ৬টার দিকে উপজেলার সেনহাটি কলের পুকুরের পশ্চিম পাশে জামায়াত নেতার বসতঘরে ঘটনাটি ঘটে। এই ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার ভোর পৌনে ৬টার দিকে ৭ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি এম এম মনিরুল ইসলাম ফজরের নামাজ পড়ে বাসায় ফেরেন। সে সময় ঘরের দরজার সামনে পলিথিনের প্যাকেটে মুড়ি দেখতে পান তিনি।

কেউ ভুল করে প্যাকেটটি বাইরে রেখে গেছেন ভেবে তিনি সেটি ঘরের ভেতরে নিয়ে যান। মুড়ির প্যাকেটটি ঘরের ভেতরে মেঝেতে রাখার সঙ্গে সঙ্গে বিস্ফোরণ ঘটে।

বিস্ফোরণে জামায়াত নেতা মনিরুল ইসলামের শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায় এবং ঘরে থাকা আসবাবপত্রে আগুন ধরে যায়। পরে স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং আহত মনিরুল ইসলামকে উদ্ধার করে দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) অরুপ কুমার চৌধুরী বলেন, ‘ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। এলাকায় আতঙ্ক সৃষ্টি করার জন্য দুর্বৃত্তরা এ ধরনের ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে। মামলার প্রস্তুতি চলছে।’

জাতীয় বিভাগের আরও খবর

জাতীয়

দুদকে নতুন দুই মহাপরিচালক হাসানুজ্জামান ও রুবিনা ফেরদৌসী, বদলি হলেন দুজন

দুর্নীতি দমন কমিশনে (দুদক) নতুন দুই মহাপরিচালক নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগ পাওয়া দুই কর্মকর্তা হলেন মো. হাসানুজ্জামান ও রুবিনা ফেরদৌসী। তাঁরা দুজনই …

বন্ধ পোশাক কারখানা শিগগিরই খুলে দেওয়া হবে, আশুলিয়ায় চতুর্থ দিনের বিক্ষোভের মধ্যে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
জাতীয়

বন্ধ পোশাক কারখানা শিগগিরই খুলে দেওয়া হবে, আশুলিয়ায় চতুর্থ দিনের বিক্ষোভের মধ্যে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

বন্ধ গার্মেন্টস কারখানা শিগগিরই খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। মঙ্গলবার (৩ নভেম্বর) সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ে এ…

সুন্দরবনের দুবলার চরে এবারও হচ্ছে না রাসমেলা, ২২ থেকে ২৪ নভেম্বর শুধু রাসপূর্ণিমা পূজা ও পুণ্যস্নান
জাতীয়

সুন্দরবনের দুবলার চরে এবারও হচ্ছে না রাসমেলা, ২২ থেকে ২৪ নভেম্বর শুধু রাসপূর্ণিমা পূজা ও পুণ্যস্নান

সুন্দরবনের দুবলার চরে এবারও হচ্ছে না ঐতিহ্যবাহী রাসমেলা। ২০২১ সাল থেকে বন্ধ রয়েছে এ মেলা। তবে রাসপূর্ণিমা উপলক্ষে আগামী ২২ থেকে ২৪ নভেম্বর পর্যন্ত তি…

জাতীয়

মিরপুরে চতুর্থ দিনের সংঘর্ষে সড়কে আটকা স্কুলশিশুরা, মেট্রোরেলের মিরপুর-১১ স্টেশন বন্ধ

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের টানা চতুর্থ দিনের আন্দোলনকে কেন্দ্র করে মঙ্গলবার (৩ নভেম্বর) সংঘর্ষ ও সড়ক অবরোধের ঘটনা ঘটেছে। এতে যান চলাচল বন্ধ হয়ে…