…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

মিরপুরে চতুর্থ দিনের সংঘর্ষে সড়কে আটকা স্কুলশিশুরা, মেট্রোরেলের মিরপুর-১১ স্টেশন বন্ধ

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের টানা চতুর্থ দিনের আন্দোলনকে কেন্দ্র করে মঙ্গলবার (৩ নভেম্বর) সংঘর্ষ ও সড়ক অবরোধের ঘটনা ঘটেছে। এতে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং সাময়িকভাবে বন্ধ রাখা হয় মিরপুর-১১ নম্বর মেট্রোরেল স্টেশন।

সংঘর্ষের কারণে স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে সড়কে আটকে পড়ে অসংখ্য শিক্ষার্থী। যানবাহনের জানালা দিয়ে উদ্বিগ্ন চোখে সংঘর্ষের পরিস্থিতি দেখছিল ছোট শিশুরা। চারদিকে সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেলের শব্দ আর পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে শিশুরা আতঙ্কিত হয়ে পড়ে। সাধারণ মানুষের পাশাপাশি চরম ভোগান্তিতে পড়েন অভিভাবকেরাও।

সরেজমিনে দেখা যায়, মিরপুর-১১ নম্বর মেট্রোরেল স্টেশনের নিচে মূল সড়কে যানবাহনে আটকে ছিল স্কুলের ইউনিফর্ম পরা অসংখ্য শিশু। গাড়ির জানালা দিয়ে বাইরে তাকিয়ে থাকা শিশুদের চোখেমুখে ছিল আতঙ্ক ও উৎকণ্ঠা।

কিছুক্ষণ পরপর সাউন্ড গ্রেনেডের বিকট শব্দ, মানুষের ছোটাছুটি, চিৎকার ও ধোঁয়ায় ভীত হয়ে পড়ে শিশুরা। কেউ কান্না করছিল, কেউ আবার অভিভাবকদের জড়িয়ে ধরেছিল। সন্তানদের নিরাপদে আগলে রাখার চেষ্টা করছিলেন অভিভাবকেরা। কিন্তু সংঘর্ষ ও যান চলাচল বন্ধ থাকায় বাড়ি ফেরার পথ খুঁজে পাচ্ছিলেন না তাঁরা।

মিরপুরের বিভিন্ন সড়কে স্কুলবাস, ভ্যান ও রিকশায় শিক্ষার্থীদের আটকে থাকতে দেখা যায়। দীর্ঘ সময় যানবাহনে আটকে থাকায় ভোগান্তিতে পড়েন কর্মজীবী মানুষ ও রোগীসহ বিভিন্ন প্রয়োজনে বের হওয়া সাধারণ যাত্রীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে গত শনিবার থেকে মিরপুরের বিভিন্ন এলাকায় পোশাকশ্রমিকদের আন্দোলন চলছে। এর ধারাবাহিকতায় মঙ্গলবার সকালেও বিভিন্ন কারখানার শ্রমিকেরা লাঠিসোঁটা নিয়ে সড়কে নামেন।

সকাল আনুমানিক ৯টার দিকে মিরপুর-১১ নম্বর এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন আন্দোলনকারীরা। এ সময় পুলিশ বাধা দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন আন্দোলনকারীরা। পরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

পরিস্থিতির অবনতিতে যাত্রী ও স্টেশনের নিরাপত্তার স্বার্থে সকালে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় মিরপুর-১১ নম্বর মেট্রোরেল স্টেশন। এমআরটি পুলিশের কন্ট্রোল রুম থেকে জানানো হয়েছে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ওই স্টেশনে ট্রেন থামা এবং যাত্রী ওঠানামা বন্ধ থাকবে।

দুপুরের দিকে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসার পর গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন ঢাকা মহানগর পুলিশের পিওএম বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) তৌহিদুল আরিফ। তিনি বলেন, আন্দোলনের পেছনে অন্য কোনো উদ্দেশ্য রয়েছে।

তৌহিদুল আরিফ বলেন, মঙ্গলবার সকাল আনুমানিক ৯টার দিকে মিরপুর-১১ নম্বর এলাকায় কিছু দুষ্কৃতকারী রাস্তা ব্যারিকেড দিয়ে সমস্যা তৈরির চেষ্টা করেছিল। তাঁর ভাষায়, পুলিশ ঘটনাটি দমন করেছে এবং আরও কঠোর হচ্ছে। এখন রাস্তায় যারা আছে, তারা কোনো অর্থেই প্রকৃত গার্মেন্টস কর্মী বা শ্রমিক নন; এখন যারা মাঠে আছে, তারা কোনো উদ্দেশ্য নিয়ে আসা দুষ্কৃতকারী বলে তিনি মন্তব্য করেন।

ডিসি আরও বলেন, প্রকৃত পোশাকশ্রমিকেরা ছুটি হলে বা কাজ শেষে যার যার মতো বাড়ি চলে গেছেন অথবা কারখানায় কাজ করছেন। আন্দোলনের আড়ালে কারা ইন্ধন জোগাচ্ছে এবং কী উদ্দেশ্যে নাশকতা সৃষ্টি করে সাধারণ মানুষ ও শিশুদের জিম্মি করা হচ্ছে, তা তদন্ত করে পরবর্তী সময়ে বিস্তারিত আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

জাতীয় বিভাগের আরও খবর

খুলনার দিঘলিয়ায় মুড়ির প্যাকেটে বোমা বিস্ফোরণ, জামায়াত নেতা মনিরুল ইসলাম আহত
জাতীয়

খুলনার দিঘলিয়ায় মুড়ির প্যাকেটে বোমা বিস্ফোরণ, জামায়াত নেতা মনিরুল ইসলাম আহত

খুলনার দিঘলিয়া উপজেলায় মুড়ির প্যাকেটে দুর্বৃত্তদের রেখে যাওয়া বোমা বিস্ফোরণে জামায়াতে ইসলামীর নেতা এম এম মনিরুল ইসলাম (৬৩) আহত হয়েছেন।…

বন্ধ পোশাক কারখানা শিগগিরই খুলে দেওয়া হবে, আশুলিয়ায় চতুর্থ দিনের বিক্ষোভের মধ্যে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
জাতীয়

বন্ধ পোশাক কারখানা শিগগিরই খুলে দেওয়া হবে, আশুলিয়ায় চতুর্থ দিনের বিক্ষোভের মধ্যে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

বন্ধ গার্মেন্টস কারখানা শিগগিরই খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। মঙ্গলবার (৩ নভেম্বর) সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ে এ…

সুন্দরবনের দুবলার চরে এবারও হচ্ছে না রাসমেলা, ২২ থেকে ২৪ নভেম্বর শুধু রাসপূর্ণিমা পূজা ও পুণ্যস্নান
জাতীয়

সুন্দরবনের দুবলার চরে এবারও হচ্ছে না রাসমেলা, ২২ থেকে ২৪ নভেম্বর শুধু রাসপূর্ণিমা পূজা ও পুণ্যস্নান

সুন্দরবনের দুবলার চরে এবারও হচ্ছে না ঐতিহ্যবাহী রাসমেলা। ২০২১ সাল থেকে বন্ধ রয়েছে এ মেলা। তবে রাসপূর্ণিমা উপলক্ষে আগামী ২২ থেকে ২৪ নভেম্বর পর্যন্ত তি…

গ্রীষ্মের আগেই গ্রিডে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ: ১৫০০ কোটির তহবিল, ইউনিটপ্রতি সাড়ে ১০ টাকায় বাড়তি বিদ্যুৎ কিনবে সরকার
জাতীয়

গ্রীষ্মের আগেই গ্রিডে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ: ১৫০০ কোটির তহবিল, ইউনিটপ্রতি সাড়ে ১০ টাকায় বাড়তি বিদ্যুৎ কিনবে সরকার

গ্রীষ্ম মৌসুম শুরুর আগেই জাতীয় গ্রিডে ৩ থেকে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ যুক্ত করার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক র…