…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › অর্থনীতি ও ব্যবসা › খবর
অর্থনীতি ও ব্যবসা

ডি-৮ জোটে মুক্ত ও অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি দ্রুত বাস্তবায়নের তাগিদ বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক
ডি-৮ জোটে মুক্ত ও অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি দ্রুত বাস্তবায়নের তাগিদ বাংলাদেশের
ছবি: সংগৃহীত

উন্নয়নশীল আট দেশের জোট ডি-৮-এর সদস্য দেশগুলোর মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) ও অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তির (পিটিএ) রূপরেখা দ্রুত চূড়ান্ত ও বাস্তবায়নের তাগিদ দিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে পারস্পরিক শুল্ক সুবিধা বাড়ানো, বাণিজ্যের বাধা দূর করা এবং জোটকে আরও কার্যকর করতে এর পুনর্গঠনের ওপর জোর দিয়েছে ঢাকা।

সোমবার তুরস্কের ইস্তাম্বুলে ডি-৮-এর মহাসচিব সোহাইল মাহমুদের সঙ্গে এক দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশের এই অবস্থান তুলে ধরেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদীর। ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতাবিষয়ক স্থায়ী কমিটির ৪২তম মন্ত্রিপর্যায়ের বৈঠকের ফাঁকে এই বৈঠক হয়। বাণিজ্য মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয় জানায়, বৈঠকে আলোচনার কেন্দ্রে ছিল সদস্য দেশগুলোর মধ্যে বাণিজ্য বাড়ানোর পথে বিদ্যমান বাধা দূর করা এবং অর্থনৈতিক সহযোগিতা জোরদার করা। শুল্ক সুবিধা বাড়ানো ও বাণিজ্য সহজ করার বিষয়েও এ সময় আলোচনা হয়।

বৈঠকে বাণিজ্যমন্ত্রী বলেন, বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক প্রেক্ষাপটে ডি-৮ সদস্য দেশগুলোর মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানো জরুরি। এ জন্য এফটিএ ও পিটিএর রূপরেখা দ্রুত চূড়ান্ত ও বাস্তবায়নে ডি-৮ সচিবালয়কে সক্রিয় ভূমিকা নিতে হবে। সদস্য দেশগুলোর মধ্যে সমন্বয় জোরদারেরও অনুরোধ জানান তিনি।

চুক্তি বাস্তবায়নের পাশাপাশি জোটের প্রাতিষ্ঠানিক কার্যকারিতা বাড়ানোর ওপরও গুরুত্ব দেন খন্দকার আব্দুল মুক্তাদীর। ডি-৮-কে আরও অর্থবহ করতে এর পুনর্গঠন এবং ফলাফলভিত্তিক কার্যক্রম নেওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি।

জবাবে ডি-৮ মহাসচিব সোহাইল মাহমুদ সদস্য দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সহযোগিতা ও বাণিজ্য বাড়াতে বাংলাদেশের প্রস্তাব ইতিবাচকভাবে বিবেচনার আশ্বাস দেন বলে জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

উল্লেখ্য, পাকিস্তানের সাবেক পররাষ্ট্রসচিব সোহাইল মাহমুদ চলতি বছরের ১ জানুয়ারি ডি-৮-এর মহাসচিবের দায়িত্ব নেন। ১৯৯৭ সালে তুরস্কের ইস্তাম্বুলে বাংলাদেশ, মিসর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান ও তুরস্ককে নিয়ে ডি-৮ গঠিত হয়। ২০২৪ সালে জোটে যোগ দেয় আজারবাইজান। জোটের সচিবালয় ইস্তাম্বুলে অবস্থিত।

বৈঠকে বাংলাদেশ ও ডি-৮ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কমসেকের মন্ত্রিপর্যায়ের বৈঠকে অংশ নিতে বাণিজ্যমন্ত্রী বর্তমানে তুরস্ক সফরে রয়েছেন।

অর্থনীতি ও ব্যবসা বিভাগের আরও খবর

অর্থনীতি ও ব্যবসা

বাংলাদেশে হাইব্রিড গাড়ি সংযোজন কারখানার পরিকল্পনা টয়োটার, ঢাকা-চট্টগ্রামে ৪ কোটি ডলারের ‘থ্রি-এস’ কেন্দ্র

আগামী এক থেকে দুই বছরের মধ্যে বাংলাদেশে পরিবেশবান্ধব হাইব্রিড গাড়ি সংযোজন কারখানা স্থাপনের বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করছে জাপানের শীর্ষস্থান…

ঢাকায় ৩০তম ইউএস ট্রেড শো শুরু ৫ নভেম্বর, আসছেন মার্কিন ব্যবসায়ীরা
অর্থনীতি ও ব্যবসা

ঢাকায় ৩০তম ইউএস ট্রেড শো শুরু ৫ নভেম্বর, আসছেন মার্কিন ব্যবসায়ীরা

বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা ও ব্যবসায়িক সহযোগিতার নতুন ক্ষেত্র খুঁজতে ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের বিভিন্ন ব্যবসায়িক সংগঠনের প্রতিনিধিরা। ৫ নভেম্বর…

অর্থনীতি ও ব্যবসা

শ্রমিক অসন্তোষের প্রভাবে পুঁজিবাজারে বড় দরপতন, ডিএসইএক্স নামল ৫১ পয়েন্ট

শিল্পাঞ্চলে চলমান শ্রমিক অসন্তোষ ও অস্থিরতার নেতিবাচক প্রভাব পড়েছে দেশের পুঁজিবাজারে। বিনিয়োগকারীদের মধ্যে ভবিষ্যৎ নিয়ে শঙ্কা ও অনিশ্চয়তা তৈরি হওয…

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে যাত্রা শুরু করল ডিআইইউ ইকোনমিক্স ফোরাম
অর্থনীতি ও ব্যবসা

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে যাত্রা শুরু করল ডিআইইউ ইকোনমিক্স ফোরাম

অর্থনীতি বিভাগের শিক্ষার্থীদের জ্ঞানচর্চা, গবেষণা, নেতৃত্বের বিকাশ ও সহশিক্ষামূলক কার্যক্রম এগিয়ে নিতে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) আন…