…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › অর্থনীতি ও ব্যবসা › খবর
অর্থনীতি ও ব্যবসা

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে যাত্রা শুরু করল ডিআইইউ ইকোনমিক্স ফোরাম

নিজস্ব প্রতিবেদক
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে যাত্রা শুরু করল ডিআইইউ ইকোনমিক্স ফোরাম
ছবি: সংগৃহীত

অর্থনীতি বিভাগের শিক্ষার্থীদের জ্ঞানচর্চা, গবেষণা, নেতৃত্বের বিকাশ ও সহশিক্ষামূলক কার্যক্রম এগিয়ে নিতে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘ডিআইইউ ইকোনমিক্স ফোরাম’।

রবিবার (১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (এসটিসি) মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ফোরামটির উদ্বোধন করা হয়।

নবগঠিত এই ফোরাম অর্থনীতি বিভাগের শিক্ষার্থীদের একাডেমিক দক্ষতা বৃদ্ধি, গবেষণামূলক চিন্তাভাবনা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে কাজ করবে। সেমিনার, কর্মশালা, গবেষণা উপস্থাপনা, বিতর্ক ও বিভিন্ন একাডেমিক কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের তাত্ত্বিক জ্ঞানের সঙ্গে বাস্তব অভিজ্ঞতার সংযোগ ঘটানোই ফোরামটির অন্যতম লক্ষ্য।

অনুষ্ঠানে অর্থনীতি বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক শামীম আক্তার বলেন, “ডিআইইউ ইকোনমিক্স ফোরাম শিক্ষার্থীদের অর্থনৈতিক চিন্তাভাবনা, বিশ্লেষণী দক্ষতা, গবেষণামনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”

শামীম আক্তার আরো বলেন, “আমাদের প্রত্যাশা, এই ফোরাম শুধু একটি শিক্ষার্থী সংগঠন হিসেবে নয়, বরং জ্ঞান, উদ্ভাবন, গবেষণা ও পেশাগত উৎকর্ষের একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে গড়ে উঠবে।”

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. নাজমুস সাদেকিন।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিআইইউর শিক্ষার্থী কল্যাণ বিভাগের পরিচালক ও উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ শাহ আলম চৌধুরী (ইংরেজি বিভাগ) এবং সেন্টার ফর রিসার্চ এক্সিলেন্স অ্যান্ড ডেভেলপমেন্টের (সিআরইডি) যুগ্ম পরিচালক ও সহযোগী অধ্যাপক মিলি রহমান। বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরাও অনুষ্ঠানে অংশ নেন।

সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা করছেন, নতুন এই ফোরামের মাধ্যমে অর্থনীতি বিভাগের শিক্ষার্থীদের মধ্যে গবেষণার আগ্রহ, একাডেমিক উৎকর্ষ, পারস্পরিক সহযোগিতা ও নেতৃত্বের গুণাবলি আরো বিকশিত হবে।

অর্থনীতি ও ব্যবসা বিভাগের আরও খবর

অর্থনীতি ও ব্যবসা

৫ নভেম্বর শুরু হচ্ছে অ্যামচ্যামের ৩০তম ইউএস ট্রেড শো, অংশ নেবে ৪৩ প্রতিষ্ঠান

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্যিক অংশীদারত্বের তিন দশক উদ্‌যাপন উপলক্ষে আগামী ৫ নভেম্বর ঢাকায় শুরু হচ্ছে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদ…

গঠিত হলো ছয় সদস্যের মজুরি বোর্ড, নতুন মজুরি চূড়ান্ত হতে কত দিন লাগতে পারে
অর্থনীতি ও ব্যবসা

গঠিত হলো ছয় সদস্যের মজুরি বোর্ড, নতুন মজুরি চূড়ান্ত হতে কত দিন লাগতে পারে

শ্রমিকদের আন্দোলনের মুখে সরকার তড়িঘড়ি করে রপ্তানিমুখী তৈরি পোশাকশিল্পের জন্য নিম্নতম মজুরি বোর্ড গঠন করেছে। এই বোর্ড আলাপ-আলোচনা করে একটা খসড়া মজুর…

লালদিয়া টার্মিনালের কাজে গতি আনতে বাংলাদেশ-ডেনমার্ক যৌথ ওয়ার্কিং টিমের প্রস্তাব
অর্থনীতি ও ব্যবসা

লালদিয়া টার্মিনালের কাজে গতি আনতে বাংলাদেশ-ডেনমার্ক যৌথ ওয়ার্কিং টিমের প্রস্তাব

চট্টগ্রামের লালদিয়া কনটেইনার টার্মিনাল প্রকল্পের কাজে গতি আনতে বাংলাদেশ ও ডেনমার্কের একটি যৌথ ওয়ার্কিং টিম গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে। ইনভেস্ট বাং…

অর্থনীতি ও ব্যবসা

সপ্তাহের প্রথম দিনেই বড় দরপতন পুঁজিবাজারে, ডিএসইএক্স কমল ৩২ পয়েন্ট

দেশের পুঁজিবাজারে মূল্যসূচকের নিম্নমুখী প্রবণতা অব্যাহত রয়েছে। সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ…