…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আন্তর্জাতিক › খবর
আন্তর্জাতিক

বাইন্যান্স থেকে ক্রিপ্টো চুরিতে জড়িত থাকার মার্কিন অভিযোগ অস্বীকার উত্তর কোরিয়ার

নিজস্ব প্রতিবেদক
বাইন্যান্স থেকে ক্রিপ্টো চুরিতে জড়িত থাকার মার্কিন অভিযোগ অস্বীকার উত্তর কোরিয়ার
ছবি: সংগৃহীত

ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ প্ল্যাটফর্ম বাইন্যান্স থেকে ৬৩০ কোটি ডলারের ডিজিটাল সম্পদ চুরির পেছনে পিয়ংইয়ংয়ের হাত রয়েছে বলে যুক্তরাষ্ট্র যে অভিযোগ তুলেছে, তা প্রত্যাখ্যান করেছে উত্তর কোরিয়া।

বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ প্ল্যাটফর্ম বাইন্যান্স থেকে ‘ইতিহাসের সবচেয়ে বড়’ ডিজিটাল সম্পদ চুরির ঘটনায় উত্তর কোরিয়াকে দায়ী করেছে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ-এর এক প্রতিবেদনে এই প্রত্যাখ্যানের তথ্য জানানো হয়।

উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের বোন ও ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির জ্যেষ্ঠ কর্মকর্তা কিম ইয়ো জং এক বিবৃতিতে এই মার্কিন অভিযোগকে ‘গুরুতর রাজনৈতিক উসকানি’ হিসেবে অভিহিত করেছেন।

তিনি বলেন, পিয়ংইয়ং-সমর্থিত কোনো হ্যাকিং গোষ্ঠী এসব চুরির সঙ্গে জড়িত বলে দাবি করে এফবিআই উত্তর কোরিয়াকে আন্তর্জাতিক অঙ্গনে একটি ‘সাইবার অপরাধী রাষ্ট্র’ হিসেবে তুলে ধরার অপচেষ্টা চালাচ্ছে। বিবৃতিতে কিম আরও বলেন, “যুক্তরাষ্ট্রের এই দাবি সম্পূর্ণ অবাস্তব ও হাস্যকর, যা নতুন কিছু নয়।”

কোনো ধরনের বিশ্বাসযোগ্য তথ্যপ্রমাণ ছাড়াই যুক্তরাষ্ট্র নিয়মিতভাবে বড় বড় আন্তর্জাতিক সাইবার হামলার জন্য উত্তর কোরিয়াকে দায়ী করে আসছে বলে অভিযোগ করেন তিনি। গত বছর ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ প্ল্যাটফর্ম বাইবিটের সাইবার চুরির ঘটনায়ও পিয়ংইয়ংকে জড়ানোর বিষয়টি উল্লেখ করেন তিনি।

রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সাইবার হামলার এই মার্কিন অভিযোগ উত্তর কোরিয়া বরাবরই অস্বীকার করে আসছে। অন্যদিকে ওয়াশিংটনের দাবি, দেশটির বিভিন্ন বিধ্বংসী অস্ত্র কর্মসূচিতে অর্থায়নের প্রধান উৎস হিসেবে ডিজিটাল সম্পদ ও ক্রিপ্টোকারেন্সি চুরি করছে উত্তর কোরীয় হ্যাকিং চক্র।

যুক্তরাষ্ট্রের কৌশলগত ক্রিপ্টোকারেন্সি রিজার্ভ গঠনের সাম্প্রতিক পরিকল্পনার কথা টেনে কিম ইয়ো জং ইঙ্গিত দেন, চুরি যাওয়া ক্রিপ্টোকারেন্সি উদ্ধারের নামে ওয়াশিংটন নিজেই একপ্রকার সুবিধা হাসিল করতে চাইছে।

যুক্তরাষ্ট্রের এসব উসকানি ও শত্রুভাবাপন্ন আচরণ পিয়ংইয়ং নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে উল্লেখ করে তিনি সতর্ক করেন, ওয়াশিংটনের এই আগ্রাসী মনোভাব বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে উত্তর কোরিয়াকে তাদের বর্তমান অবস্থান পুনর্বিবেচনা করতে বাধ্য করতে পারে।

আন্তর্জাতিক বিভাগের আরও খবর

ওমান উপকূলে ভারতীয় জাহাজে ড্রোন হামলা, নিহত এক নাবিক, উদ্ধার ১৩
আন্তর্জাতিক

ওমান উপকূলে ভারতীয় জাহাজে ড্রোন হামলা, নিহত এক নাবিক, উদ্ধার ১৩

ওমান উপকূলে ভারতীয় পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এতে এক ভারতীয় নাবিক নিহত হয়েছেন। জাহাজে থাকা আরও ১৩ জন ভারতীয় নাবিককে …

আন্তর্জাতিক

অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের সামাজিক মাধ্যম নিষেধাজ্ঞা চ্যালেঞ্জের শুনানি হাইকোর্টে

বিশ্বে প্রথমবারের মতো চালু হওয়া অস্ট্রেলিয়ার ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের নিষেধাজ্ঞা কার্যকরের প্রায় এক বছর পর দেশটির হাইকো…

বাইনান্স থেকে ৬০০ কোটি ডলার চুরির অভিযোগ ‘রাজনৈতিক উসকানি’ বলল উত্তর কোরিয়া, একই সঙ্গে ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা
আন্তর্জাতিক

বাইনান্স থেকে ৬০০ কোটি ডলার চুরির অভিযোগ ‘রাজনৈতিক উসকানি’ বলল উত্তর কোরিয়া, একই সঙ্গে ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা

ক্রিপ্টোকারেন্সি প্ল্যাটফর্ম বাইনান্স থেকে ৬০০ কোটি ডলার (৫৩০ কোটি ইউরো) চুরির পেছনে উত্তর কোরিয়া ছিল বলে এফবিআইয়ের অভিযোগ প্রত্যাখ্যান করেছে পিয়ংই…

নেপালে এভারেস্টের কাছে ফেরিচেতে অবতরণের সময় দুই হেলিকপ্টারের রোটরে সংঘর্ষ, ভারতীয় পর্যটক নিহত
আন্তর্জাতিক

নেপালে এভারেস্টের কাছে ফেরিচেতে অবতরণের সময় দুই হেলিকপ্টারের রোটরে সংঘর্ষ, ভারতীয় পর্যটক নিহত

নেপালে মাউন্ট এভারেস্টের কাছের একটি হেলিপোর্টে অবতরণের সময় দুটি হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক ভারতীয় পর্যটক নিহত হয়েছেন।…