…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › শিক্ষা › খবর
শিক্ষা

শিক্ষকদের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার, চাকরি জাতীয়করণের দাবি ঐক্যজোটের

নিজস্ব প্রতিবেদক
শিক্ষকদের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার, চাকরি জাতীয়করণের দাবি ঐক্যজোটের
ছবি: সংগৃহীত

শিক্ষকদের জীবনমান উন্নয়ন ও শিক্ষাব্যবস্থার অগ্রগতিতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া।

মঙ্গলবার (৩ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে শিক্ষক-কর্মচারী ঐক্যজোট আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সেলিম ভূঁইয়া বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষকদের ভাগ্যোন্নয়নে অঙ্গীকার করেছেন। এরই মধ্যে শিক্ষা খাতে জিডিপির ২ শতাংশ বরাদ্দ দেওয়া হয়েছে। আগামী পাঁচ বছরে এ বরাদ্দ ৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য সরকারের।

তিনি বলেন, অতীতের সব রেকর্ড ভেঙে বর্তমান সরকার শিক্ষা খাতে জিডিপির ২ শতাংশ বরাদ্দ দিয়েছে। এ জন্য শিক্ষক সমাজ প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞ। শিক্ষকদের জীবনমান উন্নয়ন এবং শিক্ষার গুণগত মান বাড়াতে সরকারের এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি বলেন, শিক্ষকদের ভাগ্যোন্নয়নে প্রধানমন্ত্রী অঙ্গীকার ব্যক্ত করেছেন। এরই ধারাবাহিকতায় বেসরকারি শিক্ষক-কর্মচারীদের জাতীয় বেতন স্কেল ২০২৬ অনুযায়ী বেতন দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য ৩ হাজার ২৬৭ কোটি ৯০ লাখ টাকা বরাদ্দ চেয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে।

শিক্ষকদের আর্থিক ও চাকরিগত নিরাপত্তা নিশ্চিত করতে চাকরি জাতীয়করণের দাবি জানিয়ে সেলিম ভূঁইয়া বলেন, দেশের প্রায় ৯৭ শতাংশ শিক্ষার দায়িত্ব পালন করছেন বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। তাদের চাকরি জাতীয়করণ করা হলে শিক্ষকদের জীবনমান উন্নয়নের পাশাপাশি শিক্ষাব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে।

এ ছাড়া প্রায় তিন হাজার নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্ত করার দাবি জানান তিনি। একই সঙ্গে বদলি প্রত্যাশী শিক্ষকদের বদলির ফল দ্রুত প্রকাশের আহ্বান জানান।

সেলিম ভূঁইয়া বলেন, বর্তমানে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা ৫০ শতাংশ উৎসব ভাতা ও ১৫ শতাংশ বাড়িভাড়া পাচ্ছেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে এ সুবিধা দিয়ে তাদের জীবনযাপন কঠিন হয়ে পড়েছে। শিক্ষকদের জীবনমান উন্নয়নে শতভাগ উৎসব ভাতা ও সরকারি নিয়মে বাড়িভাড়া দেওয়া প্রয়োজন।

এ ছাড়া শিক্ষক-কর্মচারীদের অবসরের বয়সসীমা ৬৫ বছর করা এবং ১ম থেকে ১২তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ সনদধারীদের নিয়োগের ব্যবস্থা করার দাবি জানান তিনি।

শিক্ষা বিভাগের আরও খবর

কুষ্টিয়ার দৌলতপুরে পরীক্ষায় বহিষ্কারের জেরে বিদ্যালয়ে বোমা হামলার অভিযোগ
শিক্ষা

কুষ্টিয়ার দৌলতপুরে পরীক্ষায় বহিষ্কারের জেরে বিদ্যালয়ে বোমা হামলার অভিযোগ

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় এসএসসি নির্বাচনী (টেস্ট) পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে এক শিক্ষার্থীকে বহিষ্কারের পর বিদ্যালয়ে বোমা হামলার অভিযোগ …

সীতাকুণ্ডে ছাত্রী মাইশা নিহতের ঘটনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও রেলপথ অবরোধ আইআইইউসি শিক্ষার্থীদের
শিক্ষা

সীতাকুণ্ডে ছাত্রী মাইশা নিহতের ঘটনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও রেলপথ অবরোধ আইআইইউসি শিক্ষার্থীদের

চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) এক শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়…

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাকসুর উদ্যোগে আটটি গ্রন্থ প্রকাশিত, তিনটি পাণ্ডুলিপি পুরস্কারপ্রাপ্ত বইয়ের মধ্যে
শিক্ষা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাকসুর উদ্যোগে আটটি গ্রন্থ প্রকাশিত, তিনটি পাণ্ডুলিপি পুরস্কারপ্রাপ্ত বইয়ের মধ্যে

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) বিতর্ক ও সাহিত্য বিষয়ক বিভাগের উদ্যোগে আটটি গ্রন্থ প্রকাশিত ও সম্পাদিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ে…

এসএসসিতে অকৃতকার্যদের জন্য বিশেষ সাপ্লিমেন্টারি পরীক্ষা ও একাদশে ভর্তির সুযোগের দাবি
শিক্ষা

এসএসসিতে অকৃতকার্যদের জন্য বিশেষ সাপ্লিমেন্টারি পরীক্ষা ও একাদশে ভর্তির সুযোগের দাবি

এসএসসি ২০২৬ পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের একাদশ শ্রেণিতে ভর্তির সুযোগ এবং বিশেষ সাপ্লিমেন্টারি পরীক্ষা আয়োজনের দাবি জানিয়েছে ‘এসএসসি ২০২৬ শিক্ষা…