…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু এবং পদ্মা ব্যারেজের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী তারেক রহমান দ্বিতীয় যমুনা সেতু, পদ্মা ব্যারেজ এবং ওয়াই-আকৃতির দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন। দেশের উত্তরাঞ্চলের যোগাযোগব্যবস্থাকে গুরুত্ব দিয়ে এই নির্দেশনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি এই নির্দেশনা দেন।

বৈঠকে জানানো হয়, দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতুর সম্ভাব্যতা সমীক্ষা চলছে। আগামী বছরের সেপ্টেম্বরে সমীক্ষা শেষ হওয়ার পর সেতু দুটির অবস্থান, নকশা ও ব্যয় চূড়ান্ত করা হবে।

দ্বিতীয় পদ্মা সেতুর ক্ষেত্রে ওয়াই-আকৃতির সংযোগব্যবস্থা নিয়ে আলোচনা হয়েছে। সেতুটি নির্মিত হলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে রাজধানীর যোগাযোগ সহজ হওয়ার পাশাপাশি মোংলা সমুদ্রবন্দর এবং বেনাপোল ও দর্শনা স্থলবন্দরের সঙ্গে বিকল্প যোগাযোগব্যবস্থা গড়ে উঠবে।

অন্যদিকে দ্বিতীয় যমুনা সেতুর ক্ষেত্রে রংপুরসহ উত্তরাঞ্চলের যোগাযোগব্যবস্থার উন্নয়নকে গুরুত্ব দেওয়া হয়েছে।

বৈঠকে পদ্মা ব্যারেজ নির্মাণের বিষয়েও আলোচনা হয়। শুষ্ক মৌসুমে পানির সংকট মোকাবিলা, কৃষি উৎপাদন বৃদ্ধি, নদীর প্রবাহ ও পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ব্যারেজের ওপর দিয়ে সড়ক যোগাযোগ স্থাপনের সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।

এছাড়া প্রকল্পগুলোর অর্থায়ন, জমি অধিগ্রহণ, পুনর্বাসন এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোর মধ্যে সমন্বয়ের বিষয়ও বৈঠকে উঠে আসে।

বৈঠকে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম, রেলপথ এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, নৌপরিবহন ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসানসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জাতীয় বিভাগের আরও খবর

জাতীয়

পোশাকশ্রমিক আন্দোলনে উসকানি দিলে আইনি ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী; গাজীপুর-নারায়ণগঞ্জে ১২ প্লাটুন বিজিবি, গ্রেপ্তার ৪০

তৈরি পোশাক খাতের শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে শিল্পাঞ্চলে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। মঙ্গলবার ঢাকার মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়ে…

দুই ঘণ্টা পর হেমায়েতপুরে ঢাকা-আরিচা মহাসড়ক থেকে অবরোধ তুলে নিলেন শ্রমিকরা
জাতীয়

দুই ঘণ্টা পর হেমায়েতপুরে ঢাকা-আরিচা মহাসড়ক থেকে অবরোধ তুলে নিলেন শ্রমিকরা

সাভারের হেমায়েতপুরে ঢাকা-আরিচা মহাসড়ক দুই ঘণ্টা অবরোধ করে রাখার পর বিকেল ৫টা ৪০ মিনিটে অবরোধ প্রত্যাহার করেছেন আন্দোলনরত পোশাকশ্রমিকরা। অবরোধ তুলে ন…

গাইবান্ধার ফুলছড়িতে ব্রহ্মপুত্রের মাঝনদীতে নৌকায় যমজ সন্তানের জন্ম, মা ও দুই নবজাতক সুস্থ
জাতীয়

গাইবান্ধার ফুলছড়িতে ব্রহ্মপুত্রের মাঝনদীতে নৌকায় যমজ সন্তানের জন্ম, মা ও দুই নবজাতক সুস্থ

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় ব্রহ্মপুত্র নদীতে নৌকার মধ্যেই যমজ সন্তানের জন্ম দিয়েছেন এক নারী। মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে।…

সাজেকে চলমান অবরোধের মধ্যে ৪ ও ৫ নভেম্বর ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধের ঘোষণা
জাতীয়

সাজেকে চলমান অবরোধের মধ্যে ৪ ও ৫ নভেম্বর ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধের ঘোষণা

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে চলমান অনির্দিষ্টকালের সড়ক অবরোধের মধ্যেই আগামী ৪ ও ৫ নভেম্বর ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধের ঘোষণা দিয়েছে পার্বত্য চট…