…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

দুই ঘণ্টা পর হেমায়েতপুরে ঢাকা-আরিচা মহাসড়ক থেকে অবরোধ তুলে নিলেন শ্রমিকরা

নিজস্ব প্রতিবেদক
দুই ঘণ্টা পর হেমায়েতপুরে ঢাকা-আরিচা মহাসড়ক থেকে অবরোধ তুলে নিলেন শ্রমিকরা
ছবি: সংগৃহীত

সাভারের হেমায়েতপুরে ঢাকা-আরিচা মহাসড়ক দুই ঘণ্টা অবরোধ করে রাখার পর বিকেল ৫টা ৪০ মিনিটে অবরোধ প্রত্যাহার করেছেন আন্দোলনরত পোশাকশ্রমিকরা। অবরোধ তুলে নেওয়ার পর মহাসড়কে যান চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে।

শ্রমিকরা বলেছেন, মহাসড়কে অবরোধের কারণে সৃষ্ট যানজটে অপেক্ষমাণ যাত্রীদের ভোগান্তির কথা বিবেচনা করেই তাঁরা অবরোধ প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন।

এর আগে মঙ্গলবার দুপুরে তৈরি পোশাক খাতের শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ ও ব্ল্যাকলিস্টিং বন্ধসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে, মঙ্গলবার দুপুরে সাভারের হেমায়েতপুর থেকে সিংগাইর সড়কের পদ্মার মোড়ে জড়ো হন ওই এলাকার কয়েকটি কারখানার শ্রমিকেরা। পুলিশ তাঁদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে।

একপর্যায়ে শ্রমিকেরা সেখান থেকে সরে দুপুর সাড়ে ৩টার দিকে হেমায়েতপুর এলাকায় ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

শ্রমিকদের অবরোধের মুখে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। প্রায় দুই ঘণ্টা ধরে এই অবস্থা চলার পর বিকেল ৫টা ৪০ মিনিটে শ্রমিকরা সড়ক ছেড়ে দিলে যান চলাচল আবার শুরু হয়।

জাতীয় বিভাগের আরও খবর

জাতীয়

পোশাকশ্রমিক আন্দোলনে উসকানি দিলে আইনি ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী; গাজীপুর-নারায়ণগঞ্জে ১২ প্লাটুন বিজিবি, গ্রেপ্তার ৪০

তৈরি পোশাক খাতের শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে শিল্পাঞ্চলে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। মঙ্গলবার ঢাকার মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়ে…

৩০ হাজার টাকা মজুরির দাবিতে হেমায়েতপুরে মহাসড়ক অবরোধ, গাজীপুরে সংঘর্ষে উত্তপ্ত শিল্পাঞ্চল
জাতীয়

৩০ হাজার টাকা মজুরির দাবিতে হেমায়েতপুরে মহাসড়ক অবরোধ, গাজীপুরে সংঘর্ষে উত্তপ্ত শিল্পাঞ্চল

পোশাকশ্রমিকদের জন্য নিম্নতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় সাভারের হেমায়েতপুরে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ…

জেলা প্রশাসকের আশ্বাসে সীতাকুণ্ডে মহাসড়ক ও রেললাইন অবরোধ প্রত্যাহার শিক্ষার্থীদের
জাতীয়

জেলা প্রশাসকের আশ্বাসে সীতাকুণ্ডে মহাসড়ক ও রেললাইন অবরোধ প্রত্যাহার শিক্ষার্থীদের

জেলা প্রশাসকের আশ্বাসে চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও রেললাইন অবরোধ প্রত্যাহার করেছেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর…

পোশাকশিল্পে নৈরাজ্যের প্রতিবাদে ধামরাইয়ে স্বেচ্ছাসেবক দল ও শ্রমিকদলের বিক্ষোভ মিছিল
জাতীয়

পোশাকশিল্পে নৈরাজ্যের প্রতিবাদে ধামরাইয়ে স্বেচ্ছাসেবক দল ও শ্রমিকদলের বিক্ষোভ মিছিল

দেশের পোশাকশিল্প খাতে চলমান নৈরাজ্য, বিশৃঙ্খলা ও ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের প্রতিবাদে ঢাকার ধামরাইয়ে বিক্ষোভ মিছিল করেছে স্বেচ্ছাসেবক দল ও শ্রমিকদলের …