…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

জেলা প্রশাসকের আশ্বাসে সীতাকুণ্ডে মহাসড়ক ও রেললাইন অবরোধ প্রত্যাহার শিক্ষার্থীদের

নিজস্ব প্রতিবেদক
জেলা প্রশাসকের আশ্বাসে সীতাকুণ্ডে মহাসড়ক ও রেললাইন অবরোধ প্রত্যাহার শিক্ষার্থীদের
ছবি: সংগৃহীত

জেলা প্রশাসকের আশ্বাসে চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও রেললাইন অবরোধ প্রত্যাহার করেছেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সহপাঠী মাইশার মৃত্যুর ঘটনায় মঙ্গলবার সকাল থেকে তারা অবরোধ কর্মসূচি পালন করছিলেন।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে সীতাকুণ্ড উপজেলার কুমিরায় আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফটকসংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা মিনিবাসে একটি কনটেইনারবাহী লরির ধাক্কায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাইশা (২১) নিহত হন।

বার আউলিয়া হাইওয়ে পুলিশ জানায়, ঢাকামুখী কনটেইনারবাহী লরিটি বিশ্ববিদ্যালয়ের ফটক এলাকা অতিক্রম করার সময় সামনে থাকা একটি প্রাইভেটকার হঠাৎ উল্টো দিকে মোড় নেয়। প্রাইভেটকারটিকে বাঁচাতে গিয়ে দ্রুতগতির লরিটি মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা ঢাকামুখী ৮ নম্বর পরিবহনের একটি মিনিবাসকে ধাক্কা দেয়। এতে লরিটি মহাসড়কে উল্টে যায়।

দুর্ঘটনায় বাস থেকে নামা দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী চাপা পড়েন এবং মিনিবাসের ভেতরে থাকা যাত্রীরা আহত হন। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।

নিহত মাইশা মীরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের বড়তাকিয়া এলাকার বাসিন্দা সাখাওয়াত হোসেন ও সালমা আক্তারের মেয়ে। তিনি ও আহত শিক্ষার্থী রাজিয়া সুলতানা আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোস্তফা মনির চৌধুরী জানান, আহত মাইশাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত অন্য শিক্ষার্থী রাজিয়া সুলতানা প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ত্যাগ করেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আলাউদ্দিন জানান, দুর্ঘটনায় আহত দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ বেশ কয়েকজনকে হাসপাতালে আনা হয়, তাদের মধ্যে মাইশাকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও রেললাইন অবরোধ করেন। এতে শত শত বাস ও ট্রাক আটকা পড়ে এবং ট্রেন চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। পরে জেলা প্রশাসকের আশ্বাসে শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করেন।

বার আউলিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট শফিউল ইসলাম শুভ জানান, দুর্ঘটনার পর মহাসড়কে উল্টে যাওয়া লরি ও ক্ষতিগ্রস্ত বাসটি সরিয়ে থানায় নেওয়া হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে তিনি জানান।

জাতীয় বিভাগের আরও খবর

জাতীয়

সীতাকুণ্ডে বিশ্ববিদ্যালয়ের ফটকের সামনে বাসের ধাক্কায় ছাত্রী মাইশা নিহত, আহত দুই সহপাঠী

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের (আইআইইউসি) প্রধান ফটকের সামনে বাসের ধাক্কায় মাইশা মুশফিরাত নামের এক শিক্ষার্থী নিহত হয়েছে…

শাহ আমানত বিমানবন্দরে প্রথমবার নিরাপত্তা অডিট করছে আইকাও, চলবে ৪ নভেম্বর পর্যন্ত
জাতীয়

শাহ আমানত বিমানবন্দরে প্রথমবার নিরাপত্তা অডিট করছে আইকাও, চলবে ৪ নভেম্বর পর্যন্ত

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা যাচাই করতে প্রথমবারের মতো অডিট করছে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা (আইকাও)।…

সাজেকে চলমান অবরোধের মধ্যে ৪ ও ৫ নভেম্বর ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধের ঘোষণা
জাতীয়

সাজেকে চলমান অবরোধের মধ্যে ৪ ও ৫ নভেম্বর ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধের ঘোষণা

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে চলমান অনির্দিষ্টকালের সড়ক অবরোধের মধ্যেই আগামী ৪ ও ৫ নভেম্বর ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধের ঘোষণা দিয়েছে পার্বত্য চট…

৩০ হাজার টাকা মজুরির দাবিতে হেমায়েতপুরে মহাসড়ক অবরোধ, গাজীপুরে সংঘর্ষে উত্তপ্ত শিল্পাঞ্চল
জাতীয়

৩০ হাজার টাকা মজুরির দাবিতে হেমায়েতপুরে মহাসড়ক অবরোধ, গাজীপুরে সংঘর্ষে উত্তপ্ত শিল্পাঞ্চল

পোশাকশ্রমিকদের জন্য নিম্নতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় সাভারের হেমায়েতপুরে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ…