…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

সীতাকুণ্ডে বিশ্ববিদ্যালয়ের ফটকের সামনে বাসের ধাক্কায় ছাত্রী মাইশা নিহত, আহত দুই সহপাঠী

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের (আইআইইউসি) প্রধান ফটকের সামনে বাসের ধাক্কায় মাইশা মুশফিরাত নামের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর দুই সহপাঠী আহত হয়েছেন।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ৯টা ২০ মিনিটের দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিরা এলাকায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাস্থলটি ডালাস পেট্রোল পাম্পের বিপরীত পাশে।

নিহত মাইশা মুশফিরাত বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষা ও সাহিত্য (ইএলএল) বিভাগের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ৮ নম্বরের একটি লোকাল বাস নিয়ন্ত্রণ হারিয়ে তিন শিক্ষার্থীকে ধাক্কা দেয়। এতে তাঁরা গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দ্রুত তাঁদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মাইশার মৃত্যু হয়। আহত অপর দুই শিক্ষার্থীকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে; তাঁদের একজনের অবস্থা আশঙ্কাজনক। মাইশার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী নুসরাত জাহান ইভা বলেন, দুর্ঘটনার শিকার তিন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালনের জন্য সকালে ক্যাম্পাসে আসছিলেন। পথেই ৮ নম্বরের লোকাল বাসের ধাক্কায় তাঁরা দুর্ঘটনার শিকার হন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার বলেন, হাসপাতালে আনা হলে চিকিৎসকরা ওই শিক্ষার্থীকে মৃত ঘোষণা করেন।

জাতীয় বিভাগের আরও খবর

শাহ আমানত বিমানবন্দরে প্রথমবার নিরাপত্তা অডিট করছে আইকাও, চলবে ৪ নভেম্বর পর্যন্ত
জাতীয়

শাহ আমানত বিমানবন্দরে প্রথমবার নিরাপত্তা অডিট করছে আইকাও, চলবে ৪ নভেম্বর পর্যন্ত

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা যাচাই করতে প্রথমবারের মতো অডিট করছে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা (আইকাও)।…

গাজীপুরে মহাসড়কে আগুন জ্বালিয়ে আবার শ্রমিক অবরোধ, ১১ প্লাটুন বিজিবি ও ২৫ ম্যাজিস্ট্রেট মাঠে
জাতীয়

গাজীপুরে মহাসড়কে আগুন জ্বালিয়ে আবার শ্রমিক অবরোধ, ১১ প্লাটুন বিজিবি ও ২৫ ম্যাজিস্ট্রেট মাঠে

গাজীপুরে পোশাক কারখানার শ্রমিকদের আন্দোলন ঘিরে উত্তেজনা অব্যাহত রয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে জেলার নাওজোড় এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে আগুন জ…

গাজীপুরের নাওজোড়ে মহাসড়কে আগুন জ্বালিয়ে শ্রমিকদের অবরোধ, জয়দেবপুর চৌরাস্তা পর্যন্ত যান চলাচল বন্ধ
জাতীয়

গাজীপুরের নাওজোড়ে মহাসড়কে আগুন জ্বালিয়ে শ্রমিকদের অবরোধ, জয়দেবপুর চৌরাস্তা পর্যন্ত যান চলাচল বন্ধ

গাজীপুরের নাওজোড় এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করেছেন শ্রমিকেরা। মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে দিগন্ত সোয়েটার কারখ…

জাতীয়

৩০ হাজার টাকা মজুরির দাবিতে তৃতীয় দিনেও উত্তাল গাজীপুর: নাওজোরে মহাসড়ক অবরোধ, দেড় শতাধিক কারখানায় ছুটি

গাজীপুরের নাওজোর এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকেরা। টানা দুই দিনের শ্রমিক আন্দোলন ও পুলিশের সঙ্গে সংঘর্ষের পর মঙ্গ…