…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

৩০ হাজার টাকা মজুরির দাবিতে তৃতীয় দিনেও উত্তাল গাজীপুর: নাওজোরে মহাসড়ক অবরোধ, দেড় শতাধিক কারখানায় ছুটি

নিজস্ব প্রতিবেদক

গাজীপুরের নাওজোর এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকেরা। টানা দুই দিনের শ্রমিক আন্দোলন ও পুলিশের সঙ্গে সংঘর্ষের পর মঙ্গলবার (৩ নভেম্বর) নতুন করে মহাসড়ক অবরোধের ঘটনায় শিল্পাঞ্চলজুড়ে উত্তেজনা বিরাজ করছে।

শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে গত রোববার (১ নভেম্বর) থেকে গাজীপুরের বিভিন্ন এলাকায় বিক্ষোভ শুরু হয়। বেতনভাতা বৃদ্ধির দাবিতে রাজধানীর মিরপুরেও আজ পোশাকশ্রমিকেরা বিক্ষোভ করেছেন।

কোনাবাড়ী, কাশিমপুর, মৌচাক, সফিপুর, চন্দ্রা ও পল্লী বিদ্যুৎ এলাকায় ছড়িয়ে পড়া আন্দোলনের একপর্যায়ে শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন। এতে গুরুত্বপূর্ণ এই সড়কে যান চলাচল ব্যাহত হয়।

পরবর্তী সময়ে সোমবারও (২ নভেম্বর) বিভিন্ন এলাকায় বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনা ঘটে। মঙ্গলবার নাওজোরে নতুন করে অবরোধের ঘটনায় পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, আন্দোলন চলাকালে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ, পুলিশ বক্সে আগুন, যানবাহন ভাঙচুর এবং বিভিন্ন স্থানে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও বিজিবি ঘটনাস্থলে গিয়ে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এ সময় শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনাও ঘটে।

এদিকে আন্দোলন ও সহিংসতার ঘটনায় তিনটি মামলা করেছে পুলিশ। এসব মামলায় প্রায় চার হাজার জনকে আসামি করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে অন্তত ৩০ জনকে।

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

বিক্ষোভের মুখে গাজীপুরে দেড় শতাধিক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে বলে খবর পাওয়া গেছে।

শ্রমিক অসন্তোষ যেন নতুন করে ছড়িয়ে না পড়ে এবং শিল্পকারখানা ও সড়কে স্বাভাবিক কার্যক্রম বজায় থাকে, সে লক্ষ্যে গাজীপুর, মিরপুরসহ বিভিন্ন শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শিল্পাঞ্চলজুড়ে বাড়তি নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।

জাতীয় বিভাগের আরও খবর

গাজীপুরে মহাসড়কে আগুন জ্বালিয়ে আবার শ্রমিক অবরোধ, ১১ প্লাটুন বিজিবি ও ২৫ ম্যাজিস্ট্রেট মাঠে
জাতীয়

গাজীপুরে মহাসড়কে আগুন জ্বালিয়ে আবার শ্রমিক অবরোধ, ১১ প্লাটুন বিজিবি ও ২৫ ম্যাজিস্ট্রেট মাঠে

গাজীপুরে পোশাক কারখানার শ্রমিকদের আন্দোলন ঘিরে উত্তেজনা অব্যাহত রয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে জেলার নাওজোড় এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে আগুন জ…

গাজীপুরের নাওজোড়ে মহাসড়কে আগুন জ্বালিয়ে শ্রমিকদের অবরোধ, জয়দেবপুর চৌরাস্তা পর্যন্ত যান চলাচল বন্ধ
জাতীয়

গাজীপুরের নাওজোড়ে মহাসড়কে আগুন জ্বালিয়ে শ্রমিকদের অবরোধ, জয়দেবপুর চৌরাস্তা পর্যন্ত যান চলাচল বন্ধ

গাজীপুরের নাওজোড় এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করেছেন শ্রমিকেরা। মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে দিগন্ত সোয়েটার কারখ…

গাজীপুরে মজুরির দাবিতে শ্রমিক আন্দোলনে ১২০ কারখানা বন্ধ, গুলিতে হতাহতের খবর গুজব বলল পুলিশ
জাতীয়

গাজীপুরে মজুরির দাবিতে শ্রমিক আন্দোলনে ১২০ কারখানা বন্ধ, গুলিতে হতাহতের খবর গুজব বলল পুলিশ

গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় সোমবার (২ নভেম্বর) ১২০টি শিল্পকারখানা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে…

বিকেলে থেমে এলো সাভার-আশুলিয়ার শ্রমিক বিক্ষোভ, সাধারণ ছুটি ২৬৪ কারখানায়
জাতীয়

বিকেলে থেমে এলো সাভার-আশুলিয়ার শ্রমিক বিক্ষোভ, সাধারণ ছুটি ২৬৪ কারখানায়

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, ব্ল্যাকলিস্টিং ও শ্রমিক ছাঁটাই বন্ধসহ বিভিন্ন দাবিতে ঢাকার সাভার ও আশুলিয়ায় পোশাকশ্রমিকদের বিক্ষোভ সোমবার (২ ন…