…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

গাজীপুরে মহাসড়কে আগুন জ্বালিয়ে আবার শ্রমিক অবরোধ, ১১ প্লাটুন বিজিবি ও ২৫ ম্যাজিস্ট্রেট মাঠে

নিজস্ব প্রতিবেদক
গাজীপুরে মহাসড়কে আগুন জ্বালিয়ে আবার শ্রমিক অবরোধ, ১১ প্লাটুন বিজিবি ও ২৫ ম্যাজিস্ট্রেট মাঠে
ছবি: সংগৃহীত

গাজীপুরে পোশাক কারখানার শ্রমিকদের আন্দোলন ঘিরে উত্তেজনা অব্যাহত রয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে জেলার নাওজোড় এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করেন শ্রমিকরা। এতে জয়দেবপুর চৌরাস্তা থেকে নাওজোড় মোড় পর্যন্ত যান চলাচল বন্ধ হয়ে যায়।

সকাল সাড়ে ৯টার দিকে দিগন্ত সোয়েটার কারখানার সামনে মহাসড়ক অবরোধ করেন শ্রমিকেরা। এ সময় মহাসড়কের পাশে জমে থাকা ময়লা ও বর্জ্য সড়কে এনে আগুন ধরিয়ে দেন তাঁরা। অটোরিকশা ও মোটরসাইকেলসহ সব ধরনের যানবাহন চলাচলে বাধা দেন তাঁরা।

ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকরা আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে কথা বলে তথ্য, ছবি ও ভিডিও নিতে চাইলে তাঁরা বাধা দেন।

এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলায় বিজিবি ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের সংখ্যা বাড়িয়েছে প্রশাসন। শ্রমিক আন্দোলন ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

মঙ্গলবার সকালে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (মিডিয়া) আরিফ হোসাঈন এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, শ্রমিক বিক্ষোভের পরিপ্রেক্ষিতে আগে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন ছিল। নতুন করে আরও এক প্লাটুন বিজিবি মোতায়েন করায় জেলায় মোট ১১ প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করছে।

অন্যদিকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সংখ্যাও বাড়ানো হয়েছে। আগে ২১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করলেও এখন ২৫ জনের নেতৃত্বে বিজিবি সদস্যরা কাজ করছেন।

আরিফ হোসাঈন বলেন, “আন্দোলনের নামে যাতে রাষ্ট্রীয় সম্পদ ও সাধারণ মানুষের জানমালের ক্ষয়ক্ষতি না হয়, সে লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। বিজিবি সদস্যরা ইতোমধ্যে মাঠে দায়িত্ব পালন শুরু করেছেন। অন্যান্য বাহিনীর সদস্যরাও প্রস্তুত রয়েছেন।”

এর আগে মঙ্গলবার সকাল ৮টার কিছু আগে গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় কয়েকজন শ্রমিক ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধের চেষ্টা করেন।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আমজাদ হোসেন জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কোনো ধরনের সংঘাত ছাড়াই শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নেন। মহাসড়কের প্রতিটি পয়েন্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন বলেও জানান তিনি।

উল্লেখ্য, বেতন বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে গত কয়েক দিন ধরে গাজীপুরের বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন।

এ সময় পুলিশ বক্স, পুলিশের গাড়ি ও একটি কারখানার গুদামে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক দফা সংঘর্ষে উভয় পক্ষের কয়েকজন আহত হন। এ ঘটনায় কয়েকজনকে আটক করা হয়েছে। আন্দোলনের কারণে কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

জাতীয় বিভাগের আরও খবর

গাজীপুরের নাওজোড়ে মহাসড়কে আগুন জ্বালিয়ে শ্রমিকদের অবরোধ, জয়দেবপুর চৌরাস্তা পর্যন্ত যান চলাচল বন্ধ
জাতীয়

গাজীপুরের নাওজোড়ে মহাসড়কে আগুন জ্বালিয়ে শ্রমিকদের অবরোধ, জয়দেবপুর চৌরাস্তা পর্যন্ত যান চলাচল বন্ধ

গাজীপুরের নাওজোড় এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করেছেন শ্রমিকেরা। মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে দিগন্ত সোয়েটার কারখ…

জাতীয়

৩০ হাজার টাকা মজুরির দাবিতে তৃতীয় দিনেও উত্তাল গাজীপুর: নাওজোরে মহাসড়ক অবরোধ, দেড় শতাধিক কারখানায় ছুটি

গাজীপুরের নাওজোর এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকেরা। টানা দুই দিনের শ্রমিক আন্দোলন ও পুলিশের সঙ্গে সংঘর্ষের পর মঙ্গ…

গাজীপুরে মজুরির দাবিতে শ্রমিক আন্দোলনে ১২০ কারখানা বন্ধ, গুলিতে হতাহতের খবর গুজব বলল পুলিশ
জাতীয়

গাজীপুরে মজুরির দাবিতে শ্রমিক আন্দোলনে ১২০ কারখানা বন্ধ, গুলিতে হতাহতের খবর গুজব বলল পুলিশ

গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় সোমবার (২ নভেম্বর) ১২০টি শিল্পকারখানা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে…

বিকেলে থেমে এলো সাভার-আশুলিয়ার শ্রমিক বিক্ষোভ, সাধারণ ছুটি ২৬৪ কারখানায়
জাতীয়

বিকেলে থেমে এলো সাভার-আশুলিয়ার শ্রমিক বিক্ষোভ, সাধারণ ছুটি ২৬৪ কারখানায়

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, ব্ল্যাকলিস্টিং ও শ্রমিক ছাঁটাই বন্ধসহ বিভিন্ন দাবিতে ঢাকার সাভার ও আশুলিয়ায় পোশাকশ্রমিকদের বিক্ষোভ সোমবার (২ ন…