…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

গাজীপুরের নাওজোড়ে মহাসড়কে আগুন জ্বালিয়ে শ্রমিকদের অবরোধ, জয়দেবপুর চৌরাস্তা পর্যন্ত যান চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক
গাজীপুরের নাওজোড়ে মহাসড়কে আগুন জ্বালিয়ে শ্রমিকদের অবরোধ, জয়দেবপুর চৌরাস্তা পর্যন্ত যান চলাচল বন্ধ
ছবি: সংগৃহীত

গাজীপুরের নাওজোড় এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করেছেন শ্রমিকেরা। মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে দিগন্ত সোয়েটার কারখানার সামনে এ ঘটনা ঘটে। এতে জয়দেবপুর চৌরাস্তা থেকে নাওজোড় মোড় পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কের পাশে জমে থাকা ময়লা ও বর্জ্য সড়কে এনে আগুন ধরিয়ে দেন শ্রমিকেরা। এ সময় অটোরিকশা ও মোটরসাইকেলসহ সব ধরনের যানবাহন চলাচলে বাধা দেওয়া হয়। একপর্যায়ে শ্রমিকদের কয়েকজনকে মহাসড়কে ক্রিকেট খেলতেও দেখা যায়।

ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকেরা আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে কথা বলে তথ্য, ছবি ও ভিডিও সংগ্রহের চেষ্টা করলে তাঁদের বাধা দেওয়া হয়। এমনকি গাজীপুর মহানগরের নাওজোড় এলাকায় সাংবাদিকদের দাঁড়াতেও দেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে।

এর আগে মঙ্গলবার সকাল ৮টার কিছু সময় আগে গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় কয়েকজন শ্রমিক ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধের চেষ্টা করেন। এ বিষয়ে গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানিয়েছিলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কোনো ধরনের সংঘাত ছাড়াই শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেন। মহাসড়কের প্রতিটি পয়েন্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন বলেও জানান তিনি।

পরে নাওজোড়ের অবরোধের বিষয়ে পুলিশ সুপার আমজাদ হোসাইন বলেন, গাজীপুরে সড়ক অবরোধের ঘটনা নেই। তবে শ্রমিকেরা মহানগরের নাওজোড় এলাকায় অবরোধের চেষ্টা করলে তাঁরা তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেন বলে তিনি জানান।

জাতীয় বিভাগের আরও খবর

গাজীপুরে মহাসড়কে আগুন জ্বালিয়ে আবার শ্রমিক অবরোধ, ১১ প্লাটুন বিজিবি ও ২৫ ম্যাজিস্ট্রেট মাঠে
জাতীয়

গাজীপুরে মহাসড়কে আগুন জ্বালিয়ে আবার শ্রমিক অবরোধ, ১১ প্লাটুন বিজিবি ও ২৫ ম্যাজিস্ট্রেট মাঠে

গাজীপুরে পোশাক কারখানার শ্রমিকদের আন্দোলন ঘিরে উত্তেজনা অব্যাহত রয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে জেলার নাওজোড় এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে আগুন জ…

জাতীয়

৩০ হাজার টাকা মজুরির দাবিতে তৃতীয় দিনেও উত্তাল গাজীপুর: নাওজোরে মহাসড়ক অবরোধ, দেড় শতাধিক কারখানায় ছুটি

গাজীপুরের নাওজোর এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকেরা। টানা দুই দিনের শ্রমিক আন্দোলন ও পুলিশের সঙ্গে সংঘর্ষের পর মঙ্গ…

গাজীপুরে মজুরির দাবিতে শ্রমিক আন্দোলনে ১২০ কারখানা বন্ধ, গুলিতে হতাহতের খবর গুজব বলল পুলিশ
জাতীয়

গাজীপুরে মজুরির দাবিতে শ্রমিক আন্দোলনে ১২০ কারখানা বন্ধ, গুলিতে হতাহতের খবর গুজব বলল পুলিশ

গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় সোমবার (২ নভেম্বর) ১২০টি শিল্পকারখানা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে…

বিকেলে থেমে এলো সাভার-আশুলিয়ার শ্রমিক বিক্ষোভ, সাধারণ ছুটি ২৬৪ কারখানায়
জাতীয়

বিকেলে থেমে এলো সাভার-আশুলিয়ার শ্রমিক বিক্ষোভ, সাধারণ ছুটি ২৬৪ কারখানায়

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, ব্ল্যাকলিস্টিং ও শ্রমিক ছাঁটাই বন্ধসহ বিভিন্ন দাবিতে ঢাকার সাভার ও আশুলিয়ায় পোশাকশ্রমিকদের বিক্ষোভ সোমবার (২ ন…