…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

পোশাকশিল্পে নৈরাজ্যের প্রতিবাদে ধামরাইয়ে স্বেচ্ছাসেবক দল ও শ্রমিকদলের বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক
পোশাকশিল্পে নৈরাজ্যের প্রতিবাদে ধামরাইয়ে স্বেচ্ছাসেবক দল ও শ্রমিকদলের বিক্ষোভ মিছিল
ছবি: সংগৃহীত

দেশের পোশাকশিল্প খাতে চলমান নৈরাজ্য, বিশৃঙ্খলা ও ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের প্রতিবাদে ঢাকার ধামরাইয়ে বিক্ষোভ মিছিল করেছে স্বেচ্ছাসেবক দল ও শ্রমিকদলের নেতাকর্মীরা।

মঙ্গলবার (৩ নভেম্বর) বেলা ১২টার দিকে ধামরাই পৌরশহরের ঢাকা-আরিচা মহাসড়কে এ কর্মসূচির আয়োজন করা হয়। স্বেচ্ছাসেবক দল ও শ্রমিকদলের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলটি মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

মিছিলের সামনের সারিতে থাকা নেতারা অভিযোগ করেন, দেশের অর্থনীতিকে পঙ্গু করার উদ্দেশ্যে একটি কুচক্রী মহল পোশাকশিল্পে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা করছে।

তারা বলেন, গার্মেন্টস কারখানায় কোনো ধরনের নৈরাজ্য তারা চান না। অবিলম্বে এ ধরনের অপচেষ্টা বন্ধ না হলে কঠোর আন্দোলনের মাধ্যমে তা প্রতিহত করা হবে।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. নাজমুল হাসান অভি, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মো. জনি, ধামরাই শ্রমিকদলের সাধারণ সম্পাদক মো. লেহাজউদ্দিন, ধামরাই পৌর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. রাজু আহম্মেদসহ নেতাকর্মীরা।

জাতীয় বিভাগের আরও খবর

নেত্রকোণার দুর্গাপুর-কলমাকান্দা সীমান্তে মাদকের ১০-১২টি পথ, এক বছরে ৫১১ মামলায় গ্রেপ্তার ৬৯৫ জন
জাতীয়

নেত্রকোণার দুর্গাপুর-কলমাকান্দা সীমান্তে মাদকের ১০-১২টি পথ, এক বছরে ৫১১ মামলায় গ্রেপ্তার ৬৯৫ জন

সীমান্ত জেলা নেত্রকোণায় রাতের আঁধারে মাদক ঢুকছে সীমান্ত পেরিয়ে। কখনো মাথায় করে, কখনো মোটরসাইকেল, পিকআপ ভ্যান, অটোরিকশা কিংবা অন্য যানবাহনে আনা এসব …

গাজীপুরে তিন ঘণ্টা পর ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ছাড়লেন পোশাকশ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক হলেও থমথমে শিল্পাঞ্চল
জাতীয়

গাজীপুরে তিন ঘণ্টা পর ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ছাড়লেন পোশাকশ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক হলেও থমথমে শিল্পাঞ্চল

গাজীপুরে তিন ঘণ্টা অবরোধের পর ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ছেড়ে দিয়েছেন পোশাকশ্রমিকরা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থান ও সতর্কতার মুখে মঙ্গলবার (…

জাতীয়

সীতাকুণ্ডে বিশ্ববিদ্যালয়ের ফটকের সামনে বাসের ধাক্কায় ছাত্রী মাইশা নিহত, আহত দুই সহপাঠী

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের (আইআইইউসি) প্রধান ফটকের সামনে বাসের ধাক্কায় মাইশা মুশফিরাত নামের এক শিক্ষার্থী নিহত হয়েছে…

গাজীপুরে মহাসড়কে আগুন জ্বালিয়ে আবার শ্রমিক অবরোধ, ১১ প্লাটুন বিজিবি ও ২৫ ম্যাজিস্ট্রেট মাঠে
জাতীয়

গাজীপুরে মহাসড়কে আগুন জ্বালিয়ে আবার শ্রমিক অবরোধ, ১১ প্লাটুন বিজিবি ও ২৫ ম্যাজিস্ট্রেট মাঠে

গাজীপুরে পোশাক কারখানার শ্রমিকদের আন্দোলন ঘিরে উত্তেজনা অব্যাহত রয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে জেলার নাওজোড় এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে আগুন জ…