…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › বিনোদন › খবর
বিনোদন

ইস্পাহানি বেকারি ফ্রেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন অভিনেতা আরিফিন শুভ

নিজস্ব প্রতিবেদক

জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ ইস্পাহানি বেকারি ফ্রেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন।

এ উপলক্ষে গত ২৬ অক্টোবর ঢাকার তেজগাঁও শিল্প এলাকায় অবস্থিত ইস্পাহানি করপোরেট অফিসে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইস্পাহানি ফুডস লিমিটেডের পরিচালক ইমাদ ইস্পাহানি, ইস্পাহানি টি লিমিটেডের মহাব্যবস্থাপক ওমর হান্নান, মিডিয়াকম লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা অজয় কুমার কুণ্ডু এবং ইস্পাহানি গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ অন্যান্য প্রতিনিধিরা।

এই চুক্তির আওতায় আরিফিন শুভ ইস্পাহানি বেকারি ফ্রেশের বিভিন্ন ব্র্যান্ড ক্যাম্পেইন, প্রচারণামূলক কার্যক্রম ও বিপণন উদ্যোগে অংশ নেবেন।

ইস্পাহানি গ্রুপের ঐতিহ্য ও সুনামের ধারাবাহিকতায় ইস্পাহানি বেকারি ফ্রেশ ভোক্তাদের কাছে মানসম্মত বেকারি পণ্য পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে। আরিফিন শুভর জনপ্রিয়তা, ব্যক্তিত্ব ও তারকাখ্যাতি ব্র্যান্ডটির প্রচারণায় নতুন মাত্রা যোগ করবে বলে আশা করছে ইস্পাহানি ফুডস লিমিটেড। তাঁর সম্পৃক্ততার মাধ্যমে আরও বৃহত্তর পরিসরে ভোক্তাদের সঙ্গে যোগাযোগ স্থাপন এবং ব্র্যান্ডটির পরিচিতি বাড়ানোর প্রত্যাশা করছে প্রতিষ্ঠানটি।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরিফিন শুভ বলেন, ‘ইস্পাহানির মতো একটি বৃহৎ, সুনামধন্য ও ঐতিহ্যবাহী ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত ও উচ্ছ্বসিত। আশা করছি, ইস্পাহানি বেকারি ফ্রেশের সঙ্গে দারুণ কিছু কাজ করতে পারব। এই ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হয়ে নতুন অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি ভোক্তাদের কাছে ব্র্যান্ডটিকে আরও সুন্দরভাবে তুলে ধরতে চাই।’

এই অংশীদারত্বের মাধ্যমে ইস্পাহানি বেকারি ফ্রেশের ব্র্যান্ড পরিচিতি আরও বিস্তৃত হবে এবং ভোক্তাদের সঙ্গে ব্র্যান্ডটির সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে প্রত্যাশা করছে ইস্পাহানি ফুডস লিমিটেড।

বিনোদন বিভাগের আরও খবর

বিনোদন

৬ ও ৭ নভেম্বর শিল্পকলা একাডেমিতে মঞ্চস্থ হবে ভিন্নধর্মী নাটক ‘ইনভিজিবল স্টোরিজ’

রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে আগামী ৬ ও ৭ নভেম্বর মঞ্চস্থ হতে যাচ্ছে ব্যতিক্রমধর্মী নাট্যপ্রযোজনা ‘ইনভিজিবল স…

১৯৪৯ সালে প্যারিসে মডেল হত্যা নিয়ে উপন্যাস লিখে ফ্রান্সের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার গঁকুর পেলেন ফিলিপ জানাদা
বিনোদন

১৯৪৯ সালে প্যারিসে মডেল হত্যা নিয়ে উপন্যাস লিখে ফ্রান্সের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার গঁকুর পেলেন ফিলিপ জানাদা

ফ্রান্সের সবচেয়ে মর্যাদাপূর্ণ সাহিত্য পুরস্কার প্রি গঁকুর এবার পেয়েছে একটি সাহিত্যিক সত্য-অপরাধ অনুসন্ধান, যেখানে ৭৭ বছরের পুরোনো একটি অমীমাংসিত হত্…

২০০ কোটি রুপির মামলায় অভিযুক্ত নন নোরা ফাতেহি, সাক্ষী হিসেবে ৬ নভেম্বর হাজির হতে হবে দিল্লির আদালতে
বিনোদন

২০০ কোটি রুপির মামলায় অভিযুক্ত নন নোরা ফাতেহি, সাক্ষী হিসেবে ৬ নভেম্বর হাজির হতে হবে দিল্লির আদালতে

দুইশো কোটি রুপির চাঁদাবাজির মামলায় বলিউড অভিনেত্রী নোরা ফাতেহিকে অভিযুক্ত হিসেবে তলব করা হয়নি, বরং সাক্ষী হিসেবে ডাকা হয়েছে বলে স্পষ্ট করেছেন তাঁর …

বিনোদন

১৬ বছর পর ভৌতিক সিনেমায় ফিরছেন কঙ্গনা, নতুন ছবি ‘স্ক্যারি পিকচার’

দীর্ঘ ১৬ বছরের বিরতি কাটিয়ে আবারও ভৌতিক ঘরানার চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। ২০০৯ সালে মুক্তি পাওয়া ‘রাজ: দ্য মিস…