…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › বিনোদন › খবর
বিনোদন

৬ ও ৭ নভেম্বর শিল্পকলা একাডেমিতে মঞ্চস্থ হবে ভিন্নধর্মী নাটক ‘ইনভিজিবল স্টোরিজ’

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে আগামী ৬ ও ৭ নভেম্বর মঞ্চস্থ হতে যাচ্ছে ব্যতিক্রমধর্মী নাট্যপ্রযোজনা ‘ইনভিজিবল স্টোরিজ’। প্রতিদিন সন্ধ্যা ৬টায় নাটকটির প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকা, ফরাসি নাট্যদল কম্পানি গ্রেইন দ্য ভি এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির যৌথ উদ্যোগে এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। আসন খালি থাকা সাপেক্ষে প্রদর্শনী দুটি সাধারণ দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে।

সমকালীন আধুনিক থিয়েটার এবং আবহমান বাংলার ঐতিহ্যবাহী গল্পকথনরীতির মেলবন্ধনে সাজানো হয়েছে নাটকটি। এতে বাংলার লোকগাথা, ভূতের গল্প ও সমৃদ্ধ লোকজ ঐতিহ্যকে বডি পাপেট্রি, শারীরিক অভিনয় এবং কল্পনাপ্রবণ নাট্যশৈলীর মধ্য দিয়ে ভিন্ন আঙ্গিকে তুলে ধরা হয়েছে।

প্রযোজনাটির নির্দেশনা দিয়েছেন ফরাসি পাপেটশিল্পী লরি কানাক। মঞ্চে অভিনয়ের দায়িত্বেও থাকছেন নির্দেশক লরি কানাক নিজে এবং বাংলাদেশের অভিনেত্রী স্বাতী ভদ্র। তাঁদের সঙ্গে মঞ্চে সরাসরি সংগীত পরিবেশন করবে নোনাভূমি অর্গানাইজেশন, আর কোরিওগ্রাফি করেছেন মো. ফরহাদ আহমেদ।

নাটকের কাহিনি গড়ে উঠেছে ঢাকার প্রাত্যহিক জীবনে ভূতের প্রভাব নিয়ে গবেষণারত দুই বিজ্ঞানীর অভিযাত্রাকে কেন্দ্র করে। অনুসন্ধানের একপর্যায়ে মানবজগৎ ও অতিপ্রাকৃত জগতের মধ্যকার চেনা সীমারেখা মুছে যেতে থাকে।

তীব্র যানজট কিংবা অপরিকল্পিত দ্রুত নগরায়ণের মতো চেনা নাগরিক সংকটগুলোকে অতিপ্রাকৃত দৃষ্টিভঙ্গির আবহে উপস্থাপন করে ঢাকা শহরকে এক পরাবাস্তব মহানগরী হিসেবে দেখানো হয়েছে নাটকটিতে।

পরবর্তীতে সেই অভিযাত্রা রাজধানীর গণ্ডি পেরিয়ে রূপ নেয় সুন্দরবনের রহস্যময় ও অপার প্রকৃতির গভীরে; যেখানে উন্মোচিত হয় মানুষ, জীববৈচিত্র্য ও অদেখা শক্তির মধ্যকার গভীর সম্পর্ক।

বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের তৃণমূল শিল্পী ও জনগোষ্ঠীর মানুষের সঙ্গে দীর্ঘ মেলামেশা এবং অভিজ্ঞতার ভিত্তিতে নাটকটি তৈরি করেছেন নির্দেশক লরি কানাক। এ দেশের মানুষের দৈনন্দিন জীবন, প্রাকৃতিক পরিবেশ ও ঐতিহ্যের সঙ্গে অতিপ্রাকৃত বিশ্বাসের যে নিবিড় যোগসূত্র রয়েছে, তা আন্তর্জাতিক দর্শকদের সামনে তুলে ধরাই তাঁর মূল প্রয়াস।

প্রদর্শনীর নিয়ম অনুযায়ী, আগামী ৬ নভেম্বর নাটকটি ইংরেজি ও বাংলা ভাষায় পরিবেশিত হবে এবং সমাপনী দিন ৭ নভেম্বর প্রদর্শনীটি অনুষ্ঠিত হবে ফরাসি ও বাংলা ভাষায়।

বিনোদন বিভাগের আরও খবর

বিনোদন

১৬ বছর পর ভৌতিক সিনেমায় ফিরছেন কঙ্গনা, নতুন ছবি ‘স্ক্যারি পিকচার’

দীর্ঘ ১৬ বছরের বিরতি কাটিয়ে আবারও ভৌতিক ঘরানার চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। ২০০৯ সালে মুক্তি পাওয়া ‘রাজ: দ্য মিস…

প্রায় ৩০ বছর পর স্কুলবন্ধুদের পেয়ে আবেগাপ্লুত চঞ্চল চৌধুরী, চোখে জল সবার
বিনোদন

প্রায় ৩০ বছর পর স্কুলবন্ধুদের পেয়ে আবেগাপ্লুত চঞ্চল চৌধুরী, চোখে জল সবার

জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীর কাছে এবারের পূজার ছুটির সবচেয়ে বড় আনন্দ ছিল স্কুলজীবনের বন্ধুদের সঙ্গে দীর্ঘদিন পর দেখা হওয়া। প্রায় ৩০ বছর পর স্কুল…

অভিনেতা তুষার কাপুরের কাছে ৫ কোটি রুপি চাঁদা দাবির অভিযোগ, কণ্ঠ মেলেনি ‘হ্যারি বক্সারের’ নমুনার সঙ্গে
বিনোদন

অভিনেতা তুষার কাপুরের কাছে ৫ কোটি রুপি চাঁদা দাবির অভিযোগ, কণ্ঠ মেলেনি ‘হ্যারি বক্সারের’ নমুনার সঙ্গে

বলিউড অভিনেতা তুষার কাপুরের কাছে ৫ কোটি রুপি চাঁদা দাবির অভিযোগ উঠেছে। লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য হ্যারি বক্সার পরিচয় দিয়ে মুঠোফোনে এই চাঁদা দাব…

মুক্তির আগেই ৮৭১ কোটি টাকা আয় শাহরুখের ‘কিং’-এর, নির্মাণ ব্যয় দাঁড়িয়েছে ৬৫৫ কোটি টাকা
বিনোদন

মুক্তির আগেই ৮৭১ কোটি টাকা আয় শাহরুখের ‘কিং’-এর, নির্মাণ ব্যয় দাঁড়িয়েছে ৬৫৫ কোটি টাকা

বলিউড অভিনেতা শাহরুখ খানের পরবর্তী সিনেমা ‘কিং’। এই সিনেমা দিয়েই বলিউডে অভিষেক হতে যাচ্ছে শাহরুখকন্যা সুহানা খানের। কয়েক মাস আগে সিনেমাটির একঝলক মুক…