…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › বিনোদন › খবর
বিনোদন

মুক্তির আগেই ৮৭১ কোটি টাকা আয় শাহরুখের ‘কিং’-এর, নির্মাণ ব্যয় দাঁড়িয়েছে ৬৫৫ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক
মুক্তির আগেই ৮৭১ কোটি টাকা আয় শাহরুখের ‘কিং’-এর, নির্মাণ ব্যয় দাঁড়িয়েছে ৬৫৫ কোটি টাকা
ছবি: সংগৃহীত

বলিউড অভিনেতা শাহরুখ খানের পরবর্তী সিনেমা ‘কিং’। এই সিনেমা দিয়েই বলিউডে অভিষেক হতে যাচ্ছে শাহরুখকন্যা সুহানা খানের। কয়েক মাস আগে সিনেমাটির একঝলক মুক্তির পর শাহরুখের লুক ও অ্যাকশন নিয়ে ভক্ত-অনুরাগীদের মধ্যে আলোচনা শুরু হয়।

সোমবার (২ নভেম্বর) মুক্তি পেয়েছে সিনেমাটির ‘তু মিল যায়ে’ শিরোনামের গান। গানটিতে শাহরুখের অ্যাকশন ও দীপিকা পাড়ুকোনের সঙ্গে তার রোমান্স নজর কেড়েছে এবং এক দিনে গানটির ভিউ দাঁড়িয়েছে ৩ কোটি ৯৫ লাখের বেশি।

শাহরুখ খান ও পরিচালক সিদ্ধার্থ আনন্দের নিজস্ব প্রযোজনা সংস্থা রেড চিলিজ এন্টারটেইনমেন্ট এবং মারফ্লিক্স যৌথভাবে নির্মাণ করছে ‘কিং’। নির্মাণ ব্যায় ধরা হয়েছে ৪০০ কোটি রুপি, যদিও শুরুতে বাজেট ছিল ২০০ কোটি রুপি; শুটিং ও নির্মাণকাজ এগোনোর সঙ্গে বাজেট বেড়েছে।

৪০০ কোটি রুপির মধ্যে শাহরুখ খানের পারিশ্রমিক অন্তর্ভুক্ত নয়, তবে সিদ্ধার্থ আনন্দের পারিশ্রমিক রয়েছে। শাহরুখের পারিশ্রমিক যোগ করলে নির্মাণ ব্যয় দাঁড়াবে আনুমানিক ৫০০ কোটি রুপি, যা বাংলাদেশি মুদ্রায় ৬৫৫ কোটি ৬৩ লাখ টাকা। এ ছাড়া প্রিন্ট ও বিজ্ঞাপনসহ মুক্তির প্রচারে আরও প্রায় ৪০ কোটি রুপি খরচ হতে পারে।

এই হিসাবে ‘কিং’ হতে যাচ্ছে বলিউডের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ব্যয়বহুল সিনেমা। এর আগে থাকা ‘রামায়ণ’ সিরিজের প্রতিটি সিনেমার বাজেট ছিল ১ হাজার কোটি রুপির বেশি।

আয়ের দিক থেকেও বড় অঙ্কের খবর এসেছে সিনেমাটি নিয়ে। ভারতীয় সিনেমার ইতিহাসে সর্বোচ্চ ১৭৫ কোটি রুপির ওভারসিজ মিনিমাম গ্যারান্টি (এমজি) পেয়েছে ‘কিং’। দেশের প্রেক্ষাগৃহে প্রদর্শনের স্বত্বে পেন মারুধর ২৫০ কোটি রুপির অগ্রিম চুক্তি করেছে। ফলে শুধু প্রেক্ষাগৃহে প্রদর্শনের স্বত্ব বিক্রি থেকেই আয় দাঁড়িয়েছে ৪২৫ কোটি রুপি।

প্রেক্ষাগৃহের বাইরের স্বত্বেও বড় চুক্তি হয়েছে। নেটফ্লিক্স ১৫০ কোটি রুপিতে সিনেমাটির ডিজিটাল স্বত্ব কিনেছে; এই চুক্তি বক্স অফিস সাফল্যের সঙ্গে যুক্ত, অর্থাৎ প্রেক্ষাগৃহে ব্যবসা ভালো হলে ডিজিটাল আয় আরও বাড়তে পারে।

সিনেমাটির সংগীতের স্বত্ব বিক্রি হয়েছে ৬৫ কোটি রুপিতে এবং স্যাটেলাইট স্বত্ব ২৫ কোটি রুপিতে। সব মিলিয়ে মুক্তির আগেই ‘কিং’-এর আয় দাঁড়িয়েছে ৬৬৫ কোটি রুপি, বাংলাদেশি মুদ্রায় ৮৭১ কোটি ৯৮ লাখ টাকা।

‘কিং’ সিনেমায় শাহরুখের সঙ্গে অভিনয় করছেন অনীল কাপুর, জ্যাকি শ্রফ, আরশাদ ওয়ারসি, দীপিকা পাড়ুকোন, রানী মুখার্জি, অভিষেক বচ্চন, খরাজ মুখার্জি, সুহানা খান ও অক্ষয় ওবেরয়। বিশেষ একটি চরিত্রে দেখা যাবে কারিনা কাপুর খানকে।

সবকিছু ঠিক থাকলে আগামী ২৪ ডিসেম্বর বিশ্বব্যাপী মুক্তি পাবে ‘কিং’।

বিনোদন বিভাগের আরও খবর

অভিনেতা তুষার কাপুরের কাছে ৫ কোটি রুপি চাঁদা দাবির অভিযোগ, কণ্ঠ মেলেনি ‘হ্যারি বক্সারের’ নমুনার সঙ্গে
বিনোদন

অভিনেতা তুষার কাপুরের কাছে ৫ কোটি রুপি চাঁদা দাবির অভিযোগ, কণ্ঠ মেলেনি ‘হ্যারি বক্সারের’ নমুনার সঙ্গে

বলিউড অভিনেতা তুষার কাপুরের কাছে ৫ কোটি রুপি চাঁদা দাবির অভিযোগ উঠেছে। লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য হ্যারি বক্সার পরিচয় দিয়ে মুঠোফোনে এই চাঁদা দাব…

৫৩তম জন্মদিনে দূরদেশ থেকে মৌসুমীকে ওমর সানীর বার্তা: ‘দূরত্ব কোনো বিষয় না’
বিনোদন

৫৩তম জন্মদিনে দূরদেশ থেকে মৌসুমীকে ওমর সানীর বার্তা: ‘দূরত্ব কোনো বিষয় না’

নব্বইয়ের দশকের দর্শকপ্রিয় অভিনেত্রী আরিফা পারভীন মৌসুমী মঙ্গলবার (৩ নভেম্বর) ৫৩ বছর পূর্ণ করে চুয়ান্নতে পা দিয়েছেন। ‘প্রিয়দর্শিনী’খ্যাত এই চিত্রন…

‘রামায়ণ’-এর গান নিয়ে সমালোচনায় এ আর রহমান: ‘সবাইকে খুশি করতে চাইলে আইসক্রিম বেচুন’
বিনোদন

‘রামায়ণ’-এর গান নিয়ে সমালোচনায় এ আর রহমান: ‘সবাইকে খুশি করতে চাইলে আইসক্রিম বেচুন’

আসন্ন মেগা-বাজেট চলচ্চিত্র ‘রামায়ণ: রাইজ অব অ্যা লিজেন্ড’-এর সম্প্রতি মুক্তি পাওয়া ‘মঙ্গল রং’ গানটি নিয়ে তৈরি বিতর্কে মুখ খুলেছেন অস্কারজয়ী ভারতীয…

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হীরকজয়ন্তীর সাংস্কৃতিক পর্বে গাইবেন জেমস
বিনোদন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হীরকজয়ন্তীর সাংস্কৃতিক পর্বে গাইবেন জেমস

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) হীরকজয়ন্তী উপলক্ষে আগামী ১৮ নভেম্বর অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে বিশেষ আকর্ষণ হিসেবে থাকবেন নগর বাউলখ্যাত গায়ক-সুরকা…