…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › বিনোদন › খবর
বিনোদন

৫৩তম জন্মদিনে দূরদেশ থেকে মৌসুমীকে ওমর সানীর বার্তা: ‘দূরত্ব কোনো বিষয় না’

নিজস্ব প্রতিবেদক
৫৩তম জন্মদিনে দূরদেশ থেকে মৌসুমীকে ওমর সানীর বার্তা: ‘দূরত্ব কোনো বিষয় না’
ছবি: সংগৃহীত

নব্বইয়ের দশকের দর্শকপ্রিয় অভিনেত্রী আরিফা পারভীন মৌসুমী মঙ্গলবার (৩ নভেম্বর) ৫৩ বছর পূর্ণ করে চুয়ান্নতে পা দিয়েছেন। ‘প্রিয়দর্শিনী’খ্যাত এই চিত্রনায়িকা অভিনয়জীবনে অসংখ্য ব্যবসাসফল চলচ্চিত্র উপহার দিয়েছেন। তবে এবারের জন্মদিনে তাঁর পাশে নেই স্বামী চিত্রনায়ক ওমর সানী; দূর দেশ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও বার্তা দিয়ে স্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি।

ভিডিও বার্তায় ওমর সানী বলেন, “মৌসুমী, আল্লাহ তোমাকে সুস্থ রেখেছেন, এজন্য আলহামদুলিল্লাহ! যত দূরেই যাও না কেন, দূরত্ব কোনো বিষয় না। ৩ নভেম্বর, আজকে তোমার জন্মদিন। গত ৩৫ বছর ধরে তোমার জন্মদিন উদযাপন করে যাচ্ছি।”

কয়েক বছর ধরে মৌসুমী মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করছেন, আর ওমর সানী দেশে ব্যবসা ও অভিনয় নিয়ে ব্যস্ত সময় পার করছেন। ওমর সানী বার্তায় জানান, খুব শিগগিরই তাঁদের দেখা হচ্ছে। তিনি বলেন, “গ্রিন কার্ড পাওয়ার পর তোমাকে সবাই শুভেচ্ছা জানিয়েছেন। আমিও তোমাকে শুভেচ্ছা জানিয়েছি। আল্লাহ যদি আমাদের বাঁচিয়ে রাখেন, তবে অল্প কিছুদিনের মধ্যে আমাদের দেখা হচ্ছে।”

স্ত্রীর সুস্থতা ও সম্মান কামনা করে ওমর সানী আরও বলেন, “মৌসুমী, তোমার জন্মদিনে আল্লাহর কাছে আমার একটাই চাওয়া, সেটা হচ্ছে—তোমার সুস্থতা, তোমার সম্মান, আত্মমর্যাদা, তোমার মমত্ববোধ। সবচেয়ে বড় বিষয়, মানুষ তোমাকে যেভাবে সম্মান করেন, সেই সম্মানকে আল্লাহ যেন আরও বাড়িয়ে দেন। শুভ জন্মদিন প্রিয়দর্শিনী মৌসুমী।”

ওমর সানীর এই ভিডিও বার্তার মন্তব্যের ঘরে মৌসুমীর ভক্ত-অনুরাগীরাও শুভেচ্ছা জানিয়েছেন এবং প্রিয় তারকার সুস্বাস্থ্য কামনা করেছেন। মৌসুমী কয়েক বছর আগে বলেছিলেন, সাধারণত তিনি নিজে আয়োজন করে জন্মদিন উদযাপন করেন না; বন্ধুবান্ধব ও আত্মীয়স্বজনরাই জন্মদিন ঘিরে বিশেষ আয়োজন করে থাকেন।

মৌসুমীর জন্ম ১৯৭৩ সালের ৩ নভেম্বর খুলনায়। তাঁর বাবার নাম নাজমুজ্জামান মনি ও মা শামীমা আখতার জামান। ছোটবেলায় অভিনেত্রী ও গায়িকা হিসেবে কর্মজীবন শুরু করেন তিনি। এরপর ‘আনন্দ বিচিত্রা ফটো বিউটি কনটেস্ট’ প্রতিযোগিতায় বিজয়ী হন, যার ওপর ভিত্তি করে ১৯৯০ সালে টেলিভিশনের বাণিজ্যিক ধারার বিভিন্ন অনুষ্ঠানে কাজের সুযোগ পান।

চিত্রনায়িকা হিসেবে ঢাকাই চলচ্চিত্রে মৌসুমীর অভিষেক ১৯৯৩ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মাধ্যমে; এ সিনেমায় সালমান শাহর সঙ্গে জুটি বাঁধেন তিনি। প্রথম সিনেমাতেই দুজন নিজেদের মেধার পরিচয় দেন। এরপর তিন দশকের বেশি সময় ধরে ঢালিউডে অভিনয় করেছেন মৌসুমী। নার্গিস আক্তার পরিচালিত ‘মেঘলা আকাশ’ ও চাষী নজরুল ইসলাম পরিচালিত ‘দেবদাস’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। ‘দোলা’ সিনেমায় প্রথমবার জুটি বাঁধেন মৌসুমী-ওমর সানী; সিলেটে সিনেমাটির শুটিংয়ের সময় দুজনের মনোমালিন্য হলেও সেই দূরত্ব ধীরে ধীরে ভালো লাগায় রূপ নেয়। ১৯৯৫ সালের ৪ মার্চ বিবাহবন্ধনে আবদ্ধ হন তাঁরা; তাঁদের সংসারে একটি কন্যা ও একটি পুত্রসন্তান রয়েছে। একসময় অভিনয়ে সরব থাকলেও এখন আর নিয়মিত নন মৌসুমী।

বিনোদন বিভাগের আরও খবর

‘রামায়ণ’-এর গান নিয়ে সমালোচনায় এ আর রহমান: ‘সবাইকে খুশি করতে চাইলে আইসক্রিম বেচুন’
বিনোদন

‘রামায়ণ’-এর গান নিয়ে সমালোচনায় এ আর রহমান: ‘সবাইকে খুশি করতে চাইলে আইসক্রিম বেচুন’

আসন্ন মেগা-বাজেট চলচ্চিত্র ‘রামায়ণ: রাইজ অব অ্যা লিজেন্ড’-এর সম্প্রতি মুক্তি পাওয়া ‘মঙ্গল রং’ গানটি নিয়ে তৈরি বিতর্কে মুখ খুলেছেন অস্কারজয়ী ভারতীয…

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হীরকজয়ন্তীর সাংস্কৃতিক পর্বে গাইবেন জেমস
বিনোদন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হীরকজয়ন্তীর সাংস্কৃতিক পর্বে গাইবেন জেমস

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) হীরকজয়ন্তী উপলক্ষে আগামী ১৮ নভেম্বর অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে বিশেষ আকর্ষণ হিসেবে থাকবেন নগর বাউলখ্যাত গায়ক-সুরকা…

রজনীকান্তের ‘জেলার টু’র দাপট: ১৮ দিনে বিশ্বব্যাপী আয় ছাড়াল ১ হাজার কোটি টাকা
বিনোদন

রজনীকান্তের ‘জেলার টু’র দাপট: ১৮ দিনে বিশ্বব্যাপী আয় ছাড়াল ১ হাজার কোটি টাকা

তামিল সিনেমার সুপারস্টার রজনীকান্তের ‘জেলার টু’ বক্স অফিসে রাজত্ব চালিয়ে যাচ্ছে। মুক্তির ১৮ দিনে সিনেমাটির বিশ্বব্যাপী গ্রস আয় ১ হাজার কোটি টাকা ছাড…

বিনোদন

গোয়ার ইফির 'এমার্জিং ফিল্মমেকারস' বিভাগে বাংলাদেশের 'রইদ', তালিকা প্রকাশ ১ নভেম্বর

ভারতের সবচেয়ে পুরোনো ও বৃহত্তম চলচ্চিত্র উৎসব ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ার (ইফি) ৫৭তম আসরে আনুষ্ঠানিকভাবে নির্বাচিত হয়েছে বাংলাদেশে…