…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › বিনোদন › খবর
বিনোদন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হীরকজয়ন্তীর সাংস্কৃতিক পর্বে গাইবেন জেমস

নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হীরকজয়ন্তীর সাংস্কৃতিক পর্বে গাইবেন জেমস
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) হীরকজয়ন্তী উপলক্ষে আগামী ১৮ নভেম্বর অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে বিশেষ আকর্ষণ হিসেবে থাকবেন নগর বাউলখ্যাত গায়ক-সুরকার জেমস।

সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম।

উপ-উপাচার্য বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের হীরকজয়ন্তী অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে বিশেষ আকর্ষণ হিসেবে থাকবেন নগর বাউল জেমস। এছাড়া থাকবে সঙ্গীত ও নাট্যকলা বিভাগের শিক্ষার্থীদের মনোমুগ্ধকর পরিবেশনা।’

আগামী ১৮ নভেম্বর নানা আয়োজনের মাধ্যমে উদযাপিত হবে চবির ৬০ বছর পূর্তি। দিনব্যাপী অনুষ্ঠানমালার মধ্যে থাকবে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, প্রামাণ্যচিত্র, মেলা এবং আকর্ষণীয় সাংস্কৃতিক অনুষ্ঠান।

মেলার কয়েকটি স্টলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অর্জন তুলে ধরা হবে। অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থীদের অংশ নিতে ইতোমধ্যে রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বিশেষ অতিথি হিসেবে থাকবেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

বিনোদন বিভাগের আরও খবর

রজনীকান্তের ‘জেলার টু’র দাপট: ১৮ দিনে বিশ্বব্যাপী আয় ছাড়াল ১ হাজার কোটি টাকা
বিনোদন

রজনীকান্তের ‘জেলার টু’র দাপট: ১৮ দিনে বিশ্বব্যাপী আয় ছাড়াল ১ হাজার কোটি টাকা

তামিল সিনেমার সুপারস্টার রজনীকান্তের ‘জেলার টু’ বক্স অফিসে রাজত্ব চালিয়ে যাচ্ছে। মুক্তির ১৮ দিনে সিনেমাটির বিশ্বব্যাপী গ্রস আয় ১ হাজার কোটি টাকা ছাড…

বিনোদন

গোয়ার ইফির 'এমার্জিং ফিল্মমেকারস' বিভাগে বাংলাদেশের 'রইদ', তালিকা প্রকাশ ১ নভেম্বর

ভারতের সবচেয়ে পুরোনো ও বৃহত্তম চলচ্চিত্র উৎসব ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ার (ইফি) ৫৭তম আসরে আনুষ্ঠানিকভাবে নির্বাচিত হয়েছে বাংলাদেশে…

বিনোদন

মধুমতীতে ১১ নৌকার বাইচ আর দুই দিনের গ্রামীণ মেলা, দুই তীরে লাখো মানুষের ভিড়

মাগুরার মহম্মদপুর উপজেলার এলাংখালী ঘাট এলাকায় মধুমতী নদীতে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। বৈঠার ছন্দ, মাঝিদের গান আর দর্শনার্থীদের…

‘৪২০’ ও ‘৮৪০’-এর পর ‘১৬৮০’? মোশাররফের সঙ্গে ছবি দিয়ে ইঙ্গিত ফারুকীর
বিনোদন

‘৪২০’ ও ‘৮৪০’-এর পর ‘১৬৮০’? মোশাররফের সঙ্গে ছবি দিয়ে ইঙ্গিত ফারুকীর

একটি ছবি আর কয়েকটি শব্দ; এতেই নতুন করে আলোচনায় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেতা মোশাররফ করিম। ‘৪২০’ ও ‘৮৪০’-এর পর এবার কি আসছে ‘১৬৮০’—সামাজি…