…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › বিনোদন › খবর
বিনোদন

‘৪২০’ ও ‘৮৪০’-এর পর ‘১৬৮০’? মোশাররফের সঙ্গে ছবি দিয়ে ইঙ্গিত ফারুকীর

নিজস্ব প্রতিবেদক
‘৪২০’ ও ‘৮৪০’-এর পর ‘১৬৮০’? মোশাররফের সঙ্গে ছবি দিয়ে ইঙ্গিত ফারুকীর
ছবি: সংগৃহীত

একটি ছবি আর কয়েকটি শব্দ; এতেই নতুন করে আলোচনায় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেতা মোশাররফ করিম। ‘৪২০’ ও ‘৮৪০’-এর পর এবার কি আসছে ‘১৬৮০’—সামাজিক মাধ্যমে ফারুকীর পোস্ট ঘিরে দর্শকের মনে এখন সেই প্রশ্ন।

রবিবার (১ নভেম্বর) রাতে মোশাররফ করিমের সঙ্গে একটি ছবি প্রকাশ করে নতুন আলোচনার জন্ম দেন ফারুকী। ছবিটি দেখে অনেকেই ধারণা করছেন, কোনো নতুন কাজের সূত্রেই একসঙ্গে দেখা গেছে তাঁদের। তবে নতুন প্রকল্পের বিষয়ে বিস্তারিত না জানিয়ে কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছেন নির্মাতা নিজেই।

ছবির সঙ্গে ফারুকী লেখেন, ‘৪২০ হইছে। ৮৪০ও ডান। টাইম ফর ১৬৮০? সম্মানিত গাইজ?’ তাঁর এই বক্তব্য থেকেই দর্শকের ধারণা, আগের দুই কিস্তির পর গল্পের পরবর্তী কিস্তি হিসেবে ‘১৬৮০’ নির্মাণের পরিকল্পনা থাকতে পারে, আর সেই প্রকল্পে মোশাররফ করিমকে দেখা যাবে কি না, তা নিয়েও শুরু হয়েছে আলোচনা।

তবে বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেননি ফারুকী। নতুন কাজটি ধারাবাহিক, নাকি চলচ্চিত্র—সেটিও স্পষ্ট নয়। আগের কিস্তি ‘৮৪০’ চলচ্চিত্র হিসেবে নির্মিত হয়েছিল, ফলে এবার কোন মাধ্যমে গল্পটি সামনে আসবে, তা জানতে অপেক্ষা করতে হবে দর্শকদের।

নতুন প্রকল্পের বিষয়ে জানতে চাইলে ফারুকী বিস্তারিত প্রকাশ করেননি। তিনি বলেন, ‘আমি ফেসবুকে যতটুকু লিখেছি, ওটাই। এর চেয়ে বেশি আমি এখনই বলতে চাচ্ছি না।’

বাংলাদেশের টেলিভিশন নাটকের আলোচিত কমেডি ও রাজনৈতিক বিদ্রূপধর্মী কাজগুলোর মধ্যে রয়েছে ফারুকীর ‘৪২০’। ২০০৭ সালে প্রচারিত এই ধারাবাহিকের গল্পে দেখা যায়, দুই চোর ঢাকায় এসে নানা ঘটনার মধ্য দিয়ে রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়ে। ব্যঙ্গ ও হাস্যরসের মিশেলে নির্মিত গল্পটি সে সময় দর্শকের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল।

ধারাবাহিকটিতে অভিনয় করেন মোশাররফ করিম, নুসরাত ইমরোজ তিশা, লুৎফর রহমান জর্জ, সোহেল খান ও মারজুক রাসেলসহ অনেকে।

দীর্ঘ বিরতির পর ২০২৪ সালে ‘৮৪০’ নিয়ে ফেরেন ফারুকী। ‘৪২০’-এর পরবর্তী কিস্তি হিসেবে আলোচিত এই কাজের গল্পে উঠে আসে ক্ষমতাচ্যুত নেতাদের প্রেক্ষাপট। এতে অভিনয় করেন নাসির উদ্দিন খান, ফজলুর রহমান বাবু, শাহরিয়ার নাজিম জয়, মারজুক রাসেল ও জাকিয়া বারী মমসহ অনেকে।

এবার ‘১৬৮০’ নিয়ে ফারুকীর ইঙ্গিত নতুন করে সেই গল্পের জগতে ফেরার সম্ভাবনা তৈরি করেছে। তবে সামাজিক মাধ্যমের পোস্টের বাইরে এখনো নিশ্চিত কোনো ঘোষণা আসেনি।

বিনোদন বিভাগের আরও খবর

বিনোদন

গোয়ার ইফির 'এমার্জিং ফিল্মমেকারস' বিভাগে বাংলাদেশের 'রইদ', তালিকা প্রকাশ ১ নভেম্বর

ভারতের সবচেয়ে পুরোনো ও বৃহত্তম চলচ্চিত্র উৎসব ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ার (ইফি) ৫৭তম আসরে আনুষ্ঠানিকভাবে নির্বাচিত হয়েছে বাংলাদেশে…

বিনোদন

মধুমতীতে ১১ নৌকার বাইচ আর দুই দিনের গ্রামীণ মেলা, দুই তীরে লাখো মানুষের ভিড়

মাগুরার মহম্মদপুর উপজেলার এলাংখালী ঘাট এলাকায় মধুমতী নদীতে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। বৈঠার ছন্দ, মাঝিদের গান আর দর্শনার্থীদের…

স্কিনোর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন ছোটপর্দার অভিনেত্রী নাজনীন নীহা
বিনোদন

স্কিনোর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন ছোটপর্দার অভিনেত্রী নাজনীন নীহা

দেশীয় প্রসাধনী পণ্যের ব্র্যান্ড স্কিনোর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হয়েছেন ছোটপর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী নাজনীন নীহা।…

টরন্টোতে মঞ্চে অভিনয়ের মাঝেই লুটিয়ে পড়লেন নাট্যব্যক্তিত্ব মাহমুদুল ইসলাম সেলিম, আইসিইউতে চিকিৎসাধীন
বিনোদন

টরন্টোতে মঞ্চে অভিনয়ের মাঝেই লুটিয়ে পড়লেন নাট্যব্যক্তিত্ব মাহমুদুল ইসলাম সেলিম, আইসিইউতে চিকিৎসাধীন

অভিনয় করতে করতেই মঞ্চে লুটিয়ে পড়লেন বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব, অভিনেতা ও নির্দেশক মাহমুদুল ইসলাম সেলিম। গুরুতর অসুস্থ অবস্থায় দ্রুত তাঁকে হাসপাতালে …