…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › বিনোদন › খবর
বিনোদন

স্কিনোর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন ছোটপর্দার অভিনেত্রী নাজনীন নীহা

নিজস্ব প্রতিবেদক
স্কিনোর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন ছোটপর্দার অভিনেত্রী নাজনীন নীহা
ছবি: সংগৃহীত

দেশীয় প্রসাধনী পণ্যের ব্র্যান্ড স্কিনোর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হয়েছেন ছোটপর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী নাজনীন নীহা।

রবিবার (১ নভেম্বর) ব্র্যান্ডটির প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তিবদ্ধ হন এই অভিনেত্রী।

‘হেলদি স্কিন এভরিডে’ স্লোগান নিয়ে কোরিয়ান ফর্মুলেশনে তৈরি মানসম্মত ও সাশ্রয়ী স্কিনকেয়ার পণ্য নিয়ে কাজ করছে স্কিনো। ইতিমধ্যে তরুণ প্রজন্মের মধ্যে বেশ সাড়া ফেলেছে ব্র্যান্ডটি।

স্কিনোর সঙ্গে যুক্ত হয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন নীহা। তিনি বলেন, “স্কিনোর সঙ্গে যুক্ত হওয়ার মধ্য দিয়ে আমি এমন একটি ব্র্যান্ডের অংশ হয়েছি, যারা স্কিনকেয়ারে গবেষণা, সচেতনতা ও গুণগত মানকে গুরুত্ব দেয়।” স্কিনোর মাধ্যমে সঠিক স্কিনকেয়ারের বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে চান বলেও জানান তিনি।

চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে স্কিনোর হেড অব বিজনেস ডেভেলপমেন্ট নেওয়াজ নাসিম বলেন, “শুধু পণ্যের প্রচার নয়, ত্বকের যত্ন সম্পর্কে সঠিক তথ্য মানুষের কাছে পৌঁছে দেওয়ার বিষয়টিকেও আমরা গুরুত্ব দিচ্ছি।”

নেওয়াজ নাসিম জানান, নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর নাজনীন নাহার নীহাকে নিয়ে আগামী দিনে বিভিন্ন ক্যাম্পেইন ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে স্কিনোর। এসব উদ্যোগের মাধ্যমে স্বাস্থ্যকর ত্বকের যত্নের বার্তা আরো বেশি মানুষের কাছে পৌঁছে দিতে চায় প্রতিষ্ঠানটি।

সম্প্রতি কোরীয় ফরমুলেশন বিশেষজ্ঞ ড. কিম জুন হোকে স্কিনো কনসালটেন্ট হিসেবে নিয়োগ করেছে। মানসম্মত ও সহজলভ্য পণ্যের মাধ্যমে দৈনন্দিন ত্বকের যত্ন আরো সহজ করে তুলতে কাজ করছে প্রতিষ্ঠানটি। ‘মেইড ইন বাংলাদেশ’কে অন্যান্য দেশে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে একটি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট টিমও কাজ করছে স্কিনোতে।

বিনোদন বিভাগের আরও খবর

টরন্টোতে মঞ্চে অভিনয়ের মাঝেই লুটিয়ে পড়লেন নাট্যব্যক্তিত্ব মাহমুদুল ইসলাম সেলিম, আইসিইউতে চিকিৎসাধীন
বিনোদন

টরন্টোতে মঞ্চে অভিনয়ের মাঝেই লুটিয়ে পড়লেন নাট্যব্যক্তিত্ব মাহমুদুল ইসলাম সেলিম, আইসিইউতে চিকিৎসাধীন

অভিনয় করতে করতেই মঞ্চে লুটিয়ে পড়লেন বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব, অভিনেতা ও নির্দেশক মাহমুদুল ইসলাম সেলিম। গুরুতর অসুস্থ অবস্থায় দ্রুত তাঁকে হাসপাতালে …

মাস্কের উড়ন্ত গাড়ির আগেই পুষ্পক বিমান ছিল, ‘রামায়ণ’ ছবির প্রচারে বললেন রণবীর কাপুর
বিনোদন

মাস্কের উড়ন্ত গাড়ির আগেই পুষ্পক বিমান ছিল, ‘রামায়ণ’ ছবির প্রচারে বললেন রণবীর কাপুর

প্রযুক্তি ধনকুবের ইলন মাস্ক সম্প্রতি উড়ন্ত গাড়ি উদ্ভাবনের দাবি করলেও ভারতের পৌরাণিক ইতিহাস তা হাজার হাজার বছর আগেই দেখেছে বলে মন্তব্য করেছেন বলিউড ত…

৬১তম জন্মদিনে শাহরুখের ‘কিং’ ছবির প্রথম গান ‘তু মিল যায়ে’ প্রকাশ
বিনোদন

৬১তম জন্মদিনে শাহরুখের ‘কিং’ ছবির প্রথম গান ‘তু মিল যায়ে’ প্রকাশ

বলিউড তারকা শাহরুখ খানের ৬১তম জন্মদিন উপলক্ষে প্রকাশ পেয়েছে তাঁর আসন্ন ছবি ‘কিং’-এর প্রথম গান। ‘তু মিল যায়ে’ শিরোনামের রোমান্টিক গানটিতে শাহরুখের সঙ…

ছাঁচের বিষক্রিয়ার ভয়ে তাঁবুতে থাকছেন জেনি ম্যাকার্থি, সাত মাস ধরে চলছে চিকিৎসা
বিনোদন

ছাঁচের বিষক্রিয়ার ভয়ে তাঁবুতে থাকছেন জেনি ম্যাকার্থি, সাত মাস ধরে চলছে চিকিৎসা

মার্কিন টেলিভিশন উপস্থাপক জেনি ম্যাকার্থি জানিয়েছেন, ছাঁচ ও মাইকোটক্সিনের বিষক্রিয়ায় আক্রান্ত হওয়ার পর তিনি নিজের বাড়ি ছেড়ে তাঁবুতে বসবাস করছেন।…