মিরপুর-১১তে ককটেল বিস্ফোরণে দগ্ধ যুবক পাপন, শরীরের ২০ শতাংশ পুড়েছে

রাজধানীর মিরপুর-১১ এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনায় পাপন (২০) নামে এক যুবক দগ্ধ হয়েছেন। তাঁকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ৯টার দিকে দগ্ধ অবস্থায় ওই যুবককে ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেওয়া হয়।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ সিকদার জানান, রাতে মিরপুর থেকে দগ্ধ অবস্থায় ওই যুবক হাসপাতালে আসেন। তাঁর শরীরের ২০ শতাংশ পুড়ে গেছে।
ডা. সুলতান মাহমুদ সিকদার আরও জানান, পাপনকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।




