…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

চার দিন গ্যাস বন্ধের খবর গুজব, সরবরাহ বন্ধ হবে না: পেট্রোবাংলা

নিজস্ব প্রতিবেদক
চার দিন গ্যাস বন্ধের খবর গুজব, সরবরাহ বন্ধ হবে না: পেট্রোবাংলা
ছবি: সংগৃহীত

আগামী চার দিন দেশে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন খবরকে গুজব বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। সংস্থাটি জানিয়েছে, গ্যাস সরবরাহ বন্ধ হবে না।

মঙ্গলবার (৩ নভেম্বর) পেট্রোবাংলার উপমহাব্যবস্থাপক (জনসংযোগ) তারিকুল ইসলাম খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত দুটি এলএনজি টার্মিনালের একটি সামিট এলএনজিতে জরুরি রক্ষণাবেক্ষণ কাজ চলছে। এ কারণে টার্মিনালটির গ্যাস সরবরাহ প্রক্রিয়া (রিগ্যাসিফিকেশন) বন্ধ রয়েছে।

এর প্রভাবে আগামী চার দিন দেশে দৈনিক গ্যাস সরবরাহ ২ হাজার ৫৭০ মিলিয়ন ঘনফুট থেকে কমে ২ হাজার ২৫০ মিলিয়ন ঘনফুটে নেমে আসতে পারে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। অর্থাৎ সরবরাহ পুরোপুরি বন্ধ না হলেও এলএনজি টার্মিনালের রক্ষণাবেক্ষণের কারণে আগামী চার দিন সরবরাহ কিছুটা কমতে পারে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, একটি মহল বিভিন্ন সংবাদমাধ্যমের ফটোকার্ড তৈরি করে আগামী চার দিন গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়াচ্ছে। এর মাধ্যমে মানুষের মধ্যে আতঙ্ক তৈরির চেষ্টা করা হচ্ছে।

এ পরিস্থিতিতে জনগণকে গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছে পেট্রোবাংলা।

জাতীয় বিভাগের আরও খবর

তিন দিনের মধ্যে নতুন মজুরি কার্যকরের দাবি, শ্রমমন্ত্রীর পদত্যাগ চাইল জাতীয় শ্রমিক শক্তি
জাতীয়

তিন দিনের মধ্যে নতুন মজুরি কার্যকরের দাবি, শ্রমমন্ত্রীর পদত্যাগ চাইল জাতীয় শ্রমিক শক্তি

চলমান মজুরি বৃদ্ধির আন্দোলনে শ্রমিকদের ন্যায্য দাবির প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেছে জাতীয় শ্রমিক শক্তি। একই সঙ্গে আন্দোলনে কোনো ধরনের সহিংসতা বা বলপ্…

মানিকগঞ্জের ছয় উপজেলায় পোস্টমাস্টার নেই, দুই উপবিভাগে শূন্য ৬৫ পদ: জোড়াতালিতে চলছে ডাকসেবা
জাতীয়

মানিকগঞ্জের ছয় উপজেলায় পোস্টমাস্টার নেই, দুই উপবিভাগে শূন্য ৬৫ পদ: জোড়াতালিতে চলছে ডাকসেবা

ডাক বিভাগের মানিকগঞ্জ ও ঢাকা জেলার সাভার—এই দুই উপবিভাগে সহকারী পরিদর্শকসহ মোট ৬৫টি পদ শূন্য রয়েছে। এর মধ্যে মানিকগঞ্জের সাতটি উপজেলার ছয়টিতেই উপজেল…

জাতীয়

চতুর্থ দিনে পোশাকশ্রমিকদের আন্দোলন: সংঘর্ষ-অবরোধে আহত অন্তত ৪৫, ছুটি ৩০৬ কারখানায়

পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে চলমান আন্দোলন মঙ্গলবার (৩ নভেম্বর) চতুর্থ দিনে গড়িয়েছে। এদিন রাজধানীর মিরপুর, সাভার, আশুলিয়া, গাজীপুর …

জাতীয়

মিরপুরে কুরিয়ার অফিসের সামনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ, কর্মী পাপনের শরীরের ২০ শতাংশ দগ্ধ

রাজধানীর মিরপুর-১১ এলাকায় একটি কুরিয়ার সার্ভিসের অফিসের সামনে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনায় পাপন (২০) নামে এক কর্মী দগ্ধ হয়েছেন। তাঁর শরীরের ২০…