…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › প্রবাস › খবর
প্রবাস

লন্ডনে চট্টগ্রাম উৎসব ২০২৬, সাত গুণীজনকে সম্মাননা

নিজস্ব প্রতিবেদক
লন্ডনে চট্টগ্রাম উৎসব ২০২৬, সাত গুণীজনকে সম্মাননা
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের পরিচয় করিয়ে দেওয়া এবং প্রবাসী চট্টগ্রামবাসীর সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করার লক্ষ্যে যুক্তরাজ্যের লন্ডনে অনুষ্ঠিত হয়েছে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’। আয়োজনে ছিল চট্টগ্রামের নানা অঙ্গনের মানুষের মিলন, সাংস্কৃতিক পরিবেশনা এবং বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের সম্মাননা প্রদান।

গত ১ নভেম্বর যুক্তরাজ্যের রমফোর্ডের মেফেয়ার মিলনায়তনে এ উৎসবের আয়োজন করা হয়। এতে চট্টগ্রামের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

বাংলাদেশের সংগীতশিল্পী ও চট্টগ্রামের সন্তান রবি চৌধুরীর সংগীত পরিবেশনা উৎসবের সাংস্কৃতিক পর্বকে প্রাণবন্ত করে তোলে।

উৎসবে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৬ আসনের সংসদ সদস্য গিয়াস কাদের চৌধুরী, চট্টগ্রাম-১২ আসনের সংসদ সদস্য এনামুল হক এবং চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান।

আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখা গুণীজনদের সম্মাননা প্রদান। সম্মাননা পেয়েছেন মিজানুর রহমান, মির্জা সালমান ইস্পাহানী, আতিক চৌধুরী, কাজী আবুল হোসেন, রবি চৌধুরী, মোহাম্মদ আলমগীর ও ওয়াজিদ হোসেন সেলিম। চট্টগ্রামের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, সমাজ ও কমিউনিটির উন্নয়নে অবদান রাখায় তাঁদের এ সম্মাননা দেওয়া হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এটিএন বাংলার চট্টগ্রামের ডেপুটি ইনচার্জ মো. মনজুর কাদের, মনোয়ার হোসেন, উৎসব কমিটির আহ্বায়ক মোহাম্মদ আলী রেজা, অধ্যাপক নাজিম উদ্দিন, সুজন বড়ুয়া, মাসুদুর রহমান, জামাল উদ্দিন, আরশাদ মালেক, অনুপম রায় প্রমুখ।

উৎসব কমিটির পক্ষে মোহাম্মদ আলী রেজা বলেন, চট্টগ্রামের সমৃদ্ধ ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও গৌরব আন্তর্জাতিক পরিসরে তুলে ধরার পাশাপাশি প্রবাসে বসবাসরত চট্টগ্রামবাসীকে একটি অভিন্ন প্ল্যাটফর্মে নিয়ে আসাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। উৎসবটি সফল করতে শুরু থেকেই বিভিন্ন কর্মপরিকল্পনা নেওয়া হয়েছিল।

আয়োজকদের ভাষ্যে, চট্টগ্রাম উৎসব কোনো একক ব্যক্তি বা প্রতিষ্ঠানের আয়োজন নয়; এটি প্রবাসী চট্টগ্রামবাসীর সম্মিলিত পরিচয়, ঐতিহ্য ও গৌরবের প্রতিফলন। যুক্তরাজ্য ও ইউরোপে বসবাসরত চট্টগ্রামবাসীর মধ্যে পারস্পরিক সম্পর্ক জোরদার, সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠা এবং নতুন প্রজন্মের কাছে নিজেদের শিকড়ের পরিচয় তুলে ধরতে এ উৎসব ভূমিকা রাখবে।

শুধু সাংস্কৃতিক আয়োজনেই সীমাবদ্ধ থাকতে চান না উদ্যোক্তারা। তাঁদের পরিকল্পনায় রয়েছে ব্যবসায়ী, উদ্যোক্তা ও পেশাজীবীদের মধ্যে যোগাযোগ ও মতবিনিময়ের সুযোগ তৈরি করা। একই সঙ্গে যুক্তরাজ্যে কর্মরত চট্টগ্রামভিত্তিক বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও কমিউনিটি সংগঠনকে একটি অভিন্ন প্ল্যাটফর্মে যুক্ত করার উদ্যোগও নেওয়া হয়েছে।

ভবিষ্যতে আরও বড় পরিসরে, উন্মুক্ত স্থানে এবং বেশি মানুষের অংশগ্রহণে চট্টগ্রাম উৎসব আয়োজনের পরিকল্পনা রয়েছে সংশ্লিষ্ট ব্যক্তিদের। সে আয়োজনে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানসহ আঞ্চলিক খাবার, সংস্কৃতি ও ঐতিহ্যের নানা উপাদান আরও গুরুত্বের সঙ্গে তুলে ধরতে চান তাঁরা।

প্রবাস বিভাগের আরও খবর

অবৈধ অভিবাসন সবচেয়ে বেশি হয় এমন ১৪ জেলা চিহ্নিত করা হয়েছে: শামা ওবায়েদ
প্রবাস

অবৈধ অভিবাসন সবচেয়ে বেশি হয় এমন ১৪ জেলা চিহ্নিত করা হয়েছে: শামা ওবায়েদ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, দেশের ১৪টি জেলা চিহ্নিত করা হয়েছে, যেখান থেকে সবচেয়ে বেশি অবৈধ অভিবাসন হয়। ওইসব জেলার জেলা প্রশাসকদের (…

বাংলাদেশকে অভিবাসন গন্তব্য হিসেবে গড়ে তুলতে হবে: স্পিকার হাফিজ উদ্দিন আহমদ
প্রবাস

বাংলাদেশকে অভিবাসন গন্তব্য হিসেবে গড়ে তুলতে হবে: স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, অভিবাসন মানে কেবল বিদেশ থেকে পাঠানো অর্থ নয়; এর সঙ্গে জড়িয়ে আছে মানুষের অধিকার, মর্যাদা …

মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া ১২ দেশে কর্মীর বহির্গমন ছাড়পত্র নয়, বিএমইটিকে চিঠি
প্রবাস

মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া ১২ দেশে কর্মীর বহির্গমন ছাড়পত্র নয়, বিএমইটিকে চিঠি

ইউরোপ, এশিয়া ও আফ্রিকার ১২টি দেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের নিয়োগান…

তাইওয়ানে মারা গেলেন গোপালগঞ্জের আনিসুর রহমান, মরদেহ দেশে আনার সামর্থ্য নেই পরিবারের
প্রবাস

তাইওয়ানে মারা গেলেন গোপালগঞ্জের আনিসুর রহমান, মরদেহ দেশে আনার সামর্থ্য নেই পরিবারের

সংসারের স্বচ্ছলতা ফেরাতে সুদূর তাইওয়ানে পাড়ি জমিয়েছিলেন গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রাতইল গ্রামের বাসিন্দা মো. আনিসুর রহমান (৫২)। সেখানে গিয়ে অস…