…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

এক কোটি টাকা ঘুষ চাওয়ার অভিযোগ ওঠা সাবেক প্রসিকিউটর সাইমুম রেজা গোপনে ইতালিতে: চিফ প্রসিকিউটর

নিজস্ব প্রতিবেদক
এক কোটি টাকা ঘুষ চাওয়ার অভিযোগ ওঠা সাবেক প্রসিকিউটর সাইমুম রেজা গোপনে ইতালিতে: চিফ প্রসিকিউটর
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর মো. সাইমুম রেজা তালুকদার দেশ ছেড়েছেন। এক আসামিকে জামিনে মুক্ত করে দেওয়ার আশ্বাস দিয়ে তাঁর পরিবারের কাছে এক কোটি টাকা ঘুষ চাওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। গত ৩১ অক্টোবর গোপনে দেশ ছেড়ে ইতালি গেছেন তিনি।

মঙ্গলবার (৩ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন।

চিফ প্রসিকিউটর বলেন, কোটি টাকা ঘুষ চাওয়ার অভিযোগে ওই প্রসিকিউটরকে বরখাস্ত করা হয়েছিল। তিনি গত ৩১ অক্টোবর দেশ ছেড়ে ইতালি চলে গেছেন। তবে তাঁর বিদেশযাত্রায় কোনো নিষেধাজ্ঞা ছিল না। এ কারণে তিনি কোথায় যাচ্ছেন, সে বিষয়ে চিফ প্রসিকিউটরের কার্যালয়ের কিছু করার ছিল না।

জানা গেছে, জুলাই গণ-অভ্যুত্থানের সময় চট্টগ্রাম শহরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার হন সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরী। তাঁকে জামিনে মুক্ত করে দেওয়ার আশ্বাস দিয়ে তাঁর পরিবারের কাছে এক কোটি টাকা চেয়েছিলেন তৎকালীন প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদার।

এ ঘটনায় গত ৯ মার্চ পদত্যাগ করেন সাইমুম রেজা। পরদিন ১০ মার্চ একটি জাতীয় দৈনিকে এ-সংক্রান্ত সংবাদ প্রকাশিত হয়।

একই দিন অভিযোগ তদন্তে পাঁচ সদস্যের একটি ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি গঠন করে চিফ প্রসিকিউটরের কার্যালয়। কমিটির প্রধান করা হয় চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলামকে।

আমিনুল ইসলাম জানান, ফ্যাক্টস ফাইন্ডিং কমিটির তদন্ত কার্যক্রম শেষ পর্যায়ে রয়েছে। এখন তাঁরা কমিটির প্রতিবেদনের অপেক্ষায় আছেন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

গাজীপুরে মাদক অভিযানে গুলিভর্তি পিস্তল হারালেন এএসআই, উদ্ধারে ৫০ হাজার টাকা পুরস্কার
আইন ও অপরাধ

গাজীপুরে মাদক অভিযানে গুলিভর্তি পিস্তল হারালেন এএসআই, উদ্ধারে ৫০ হাজার টাকা পুরস্কার

গাজীপুরে মাদক মামলার আসামি ধরতে গিয়ে গুলিভর্তি পিস্তল হারিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) বাসন থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) পারভেজ মল্…

পল্লবীতে এজেআর কুরিয়ারের কার্যালয়ের সামনে দুটি ককটেল বিস্ফোরণ, কর্মী আহত
আইন ও অপরাধ

পল্লবীতে এজেআর কুরিয়ারের কার্যালয়ের সামনে দুটি ককটেল বিস্ফোরণ, কর্মী আহত

রাজধানীর পল্লবীতে এজেআর পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসের কার্যালয়ের সামনে দুটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এতে প্রতিষ্ঠানটির কর্মী মো. র…

কলাপাড়ায় ঝাড়ফুঁকের নামে কিশোরীকে হয়রানি ও ব্ল্যাকমেলের অভিযোগে কবিরাজ গ্রেপ্তার
আইন ও অপরাধ

কলাপাড়ায় ঝাড়ফুঁকের নামে কিশোরীকে হয়রানি ও ব্ল্যাকমেলের অভিযোগে কবিরাজ গ্রেপ্তার

পটুয়াখালীর কলাপাড়ায় ঝাড়ফুঁকের মাধ্যমে চিকিৎসার নামে এক কিশোরীর সঙ্গে অনৈতিক সম্পর্ক গড়ে তোলা এবং অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ধারণ করে ব্ল্যাকমেল করা…

অক্টোবরে হামলা-হয়রানিতে ২৮ সাংবাদিক, নিহত একজন: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব জার্নালিস্টসের প্রতিবেদন
আইন ও অপরাধ

অক্টোবরে হামলা-হয়রানিতে ২৮ সাংবাদিক, নিহত একজন: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব জার্নালিস্টসের প্রতিবেদন

গত অক্টোবর মাসে বাংলাদেশে অন্তত ২৮ জন সাংবাদিক বিভিন্ন ধরনের নিপীড়নের শিকার হয়েছেন। তাঁদের মধ্যে একজন হত্যার শিকার হয়েছেন, শারীরিক হামলা ও আঘাতের শ…