…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › রাজনীতি › খবর
রাজনীতি

শ্রমমন্ত্রীর পদত্যাগ ও তিন দিনের মধ্যে মজুরি কাঠামো ঘোষণার দাবি জাতীয় শ্রমিক শক্তির

নিজস্ব প্রতিবেদক
শ্রমমন্ত্রীর পদত্যাগ ও তিন দিনের মধ্যে মজুরি কাঠামো ঘোষণার দাবি জাতীয় শ্রমিক শক্তির
ছবি: সংগৃহীত

গার্মেন্টস শ্রমিকদের চলমান আন্দোলনে সংহতি জানিয়ে শ্রমমন্ত্রীর পদত্যাগ দাবি করেছে এনসিপির অঙ্গ সংগঠন জাতীয় শ্রমিক শক্তি। একই সঙ্গে সংগঠনটি তিন দিনের মধ্যে নতুন মজুরি কাঠামো ঘোষণার দাবি জানিয়েছে।

মঙ্গলবার রাজধানীর বাংলা মোটরে এনসিপি কার্যালয়ের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা এসব দাবি তোলেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এনসিপির রাজনৈতিক পর্ষদ সদস্য আবদুল হান্নান মাসউদ এমপি, শ্রমিক শক্তির আহ্বায়ক মাজহারুল ইসলাম ফকির, সদস্য সচিব ঋয়াজ মোর্শেদ, মুখ্য সংগঠক আরমান হোসেনসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

আবদুল হান্নান মাসউদ বলেন, মজুরি বোর্ড গঠনের নামে দলীয়করণ করে নিজেদের লোক বসানো হয়েছে, শ্রমিকরা তা মানছে না। সরকারের অপরিপক্ব সিদ্ধান্তের কারণেই আন্দোলন এই পর্যায়ে গড়িয়েছে।

তিনি বলেন, শিল্প রক্ষার স্বার্থেই বাজারের সঙ্গে সঙ্গতি রেখে শ্রমিকের মজুরি বাড়াতে হবে।

মাসউদ অভিযোগ করেন, বিভিন্ন স্থানে বিএনপি নেতাকর্মী ও পুলিশের যৌথ মদদে শ্রমিকদের ওপর হামলা চালানো হচ্ছে। এ ধরনের দমনপীড়ন অব্যাহত থাকলে সাধারণ শ্রমিকদের এই আন্দোলন আরও বৃহত্তর ও ভিন্ন রূপ নিতে পারে বলে তিনি সতর্ক করেন।

শ্রমিক শক্তির আহ্বায়ক মাজহারুল ইসলাম ফকির বলেন, বিএনপি সরকার ৯ মাস আওয়ামী লীগের পুনর্বাসন করেছে, তাদের সঙ্গে ঝুট ব্যবসার ভাগবাটোয়ারা করেছে। আর এখন শ্রমিক আন্দোলনে আওয়ামী লীগ খুঁজছে।

ফকির বলেন, শ্রমিকদের স্বতঃস্ফূর্ত আন্দোলনে আওয়ামী লীগের অনুপ্রবেশের দায় সরকারেরই।

রাজনীতি বিভাগের আরও খবর

রাষ্ট্র পুনর্গঠনের চ্যালেঞ্জ বড়, তবে জনগণের সরকার পরাজিত হবে না: জাহেদ উর রহমান
রাজনীতি

রাষ্ট্র পুনর্গঠনের চ্যালেঞ্জ বড়, তবে জনগণের সরকার পরাজিত হবে না: জাহেদ উর রহমান

ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর ক্ষমতায় আসা যেকোনো দলের সামনেই সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল একটি ধ্বংসপ্রায় রাষ্ট্রব্যবস্থার পুনর্গঠন। প্রধানমন্ত্রীর উপদেষ…

সংবিধান সংশোধন কমিটি প্রত্যাখ্যান জাতীয় শক্তির, সংস্কার পরিষদ গঠনের দাবি
রাজনীতি

সংবিধান সংশোধন কমিটি প্রত্যাখ্যান জাতীয় শক্তির, সংস্কার পরিষদ গঠনের দাবি

সংবিধান সংশোধন-সম্পর্কিত বিশেষ কমিটি সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় শক্তি। সংগঠনটির দাবি, এই কমিটি…

তারেক-সি সমঝোতা বাস্তবায়নে ঢাকায় চীনের কমিউনিস্ট পার্টির মন্ত্রী লিউ হাইসিং
রাজনীতি

তারেক-সি সমঝোতা বাস্তবায়নে ঢাকায় চীনের কমিউনিস্ট পার্টির মন্ত্রী লিউ হাইসিং

প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের বৈঠকে নেওয়া সিদ্ধান্তগুলো বাস্তবায়ন এবং দুই দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর…

জুলাই সনদের পূর্ণ বাস্তবায়নে সরকার আন্তরিক, ছাত্রসংগঠনগুলোর সঙ্গে বিশেষ কমিটির মতবিনিময়
রাজনীতি

জুলাই সনদের পূর্ণ বাস্তবায়নে সরকার আন্তরিক, ছাত্রসংগঠনগুলোর সঙ্গে বিশেষ কমিটির মতবিনিময়

জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন বিষয়ে সরকার আন্তরিক। এ বিষয়ে বিরোধী পক্ষের কোনো ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য তরুণদের প্রতি অনুরোধ জানিয়েছে…