…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › রাজনীতি › খবর
রাজনীতি

তারেক-সি সমঝোতা বাস্তবায়নে ঢাকায় চীনের কমিউনিস্ট পার্টির মন্ত্রী লিউ হাইসিং

নিজস্ব প্রতিবেদক
তারেক-সি সমঝোতা বাস্তবায়নে ঢাকায় চীনের কমিউনিস্ট পার্টির মন্ত্রী লিউ হাইসিং
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের বৈঠকে নেওয়া সিদ্ধান্তগুলো বাস্তবায়ন এবং দুই দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করার লক্ষ্য নিয়ে মঙ্গলবার রাতে ঢাকায় এসেছেন চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইসিং।

তিন দিনের এই সফরে বিএনপি ও সরকারের সঙ্গে রাজনৈতিক পরিসরে চীনের যোগাযোগ জোরদারের পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি হস্তান্তর, শিল্পায়ন ও জ্বালানি সহযোগিতার বিষয়গুলো গুরুত্ব পেতে পারে বলে জানা গেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার প্রধানমন্ত্রী তারেক রহমানের পাশাপাশি রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে লিউ হাইসিংয়ের সাক্ষাতের কথা রয়েছে।

একই দিন দুপুরে রাজধানীর একটি হোটেলে চীন-বাংলাদেশ রাজনৈতিক সহযোগিতা নিয়ে একটি গোলটেবিল বৈঠকে বক্তৃতা দেবেন তিনি। একই অনুষ্ঠানে বাংলাদেশ-চায়না সেন্টার ফর পার্টি অ্যান্ড স্টেট গভর্ন্যান্স স্টাডিজের উদ্বোধন করবেন তিনি।

দিনের শুরুতে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিস্থল পরিদর্শন করে তাঁদের প্রতি শ্রদ্ধা জানানোর কর্মসূচিও রয়েছে তাঁর।

কূটনৈতিক সূত্রগুলো বলছে, গত জুনে প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের পর দেশটি থেকে ঢাকায় আসা প্রথম জ্যেষ্ঠ রাজনৈতিক নেতা লিউ হাইসিং। ওই সফরে দুই দেশের মধ্যে বিভিন্ন চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়। এর মধ্যে বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে সহযোগিতা বাড়ানোর সমঝোতা স্মারকও ছিল।

গত জুনে সি চিন পিংয়ের সঙ্গে তারেক রহমানের শীর্ষ বৈঠকের পর প্রকাশিত যৌথ ইশতেহারেও দুই দেশের রাজনৈতিক সম্পর্ক জোরদারের বিষয়টি গুরুত্ব পেয়েছে। এতে দুই দেশের সরকার, আইনসভা ও রাজনৈতিক দলগুলোর মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বাড়ানো, উচ্চপর্যায়ের সফর অব্যাহত রাখা এবং সুশাসনসংক্রান্ত অভিজ্ঞতা বিনিময়ের বিষয়ে একমত হয় দুই পক্ষ।

বাংলাদেশ-চায়না সেন্টার ফর পার্টি অ্যান্ড স্টেট গভর্ন্যান্স স্টাডিজের উদ্বোধন এই সফরের অন্যতম কর্মসূচি। এই কেন্দ্রের মাধ্যমে দুই দেশের রাজনৈতিক দল ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মধ্যে সরকার পরিচালনা, উন্নয়ন, নীতিনির্ধারণ এবং সুশাসনবিষয়ক অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি হতে পারে।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে চীনের দলীয় কূটনীতিতে নতুন তৎপরতা দেখা যায়। সে সময় বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং বিভিন্ন ইসলামি দলের সঙ্গে যোগাযোগ বাড়ায় বেইজিং।

২০২৪ সালের আগস্টে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। সেপ্টেম্বরে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের সঙ্গে বৈঠক করেন তিনি। একই মাসে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাদের সঙ্গেও চীনা প্রতিনিধিদের যোগাযোগ হয়।

এরপর ২০২৪ সালের নভেম্বরে জামায়াতে ইসলামীসহ কয়েকটি ইসলামি দলের নেতাদের একটি প্রতিনিধিদল চীন সফর করে। চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে ওই সফরে জামায়াতের পাশাপাশি অন্যান্য ইসলামি দলের নেতারাও অংশ নেন। ২০২৫ সালের এপ্রিলে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সিপিসির আন্তর্জাতিক বিভাগের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে।

২০২৫ সালের জুলাইয়ে ঢাকায় এক অনুষ্ঠানে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, চীনের কমিউনিস্ট পার্টি বাংলাদেশের সব রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্ক বাড়াতে আগ্রহী। আওয়ামী লীগের বাধার কারণে বিএনপি ও জামায়াতের সঙ্গে গত এক দশকে যোগাযোগ বাধাগ্রস্ত হওয়ার কথাও উল্লেখ করেন তিনি।

চীনের সঙ্গে বাংলাদেশের দলীয় যোগাযোগ অবশ্য নতুন নয়। ২০১৬ সালের অক্টোবরে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের ঢাকা সফরের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক কৌশলগত সহযোগিতার অংশীদারত্বে উন্নীত হয়। এরপর ২০১৯ সালের মার্চে আওয়ামী লীগ ও সিপিসির মধ্যে সহযোগিতা বাড়ানোর সমঝোতা স্মারক সই হয়।

আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক জোরদারেও সক্রিয় ছিল বেইজিং। ২০২৫ সালের মার্চে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের চীন সফরে সি চিন পিংয়ের সঙ্গে তাঁর বৈঠক হয়; বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো, জ্বালানি ও প্রযুক্তি সহযোগিতার বিষয়গুলো সেখানে গুরুত্ব পায়।

রাজনীতি বিভাগের আরও খবর

শ্রমিক আন্দোলন ন্যায্য ও যৌক্তিক, সরকার ভুলভাবে সামলাচ্ছে: ঢাকা মেডিকেলে নাহিদ
রাজনীতি

শ্রমিক আন্দোলন ন্যায্য ও যৌক্তিক, সরকার ভুলভাবে সামলাচ্ছে: ঢাকা মেডিকেলে নাহিদ

সরকার ভুলভাবে সামলানোর চেষ্টা করায় পোশাকশ্রমিকদের আন্দোলন বর্তমান পর্যায়ে এসেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসল…

স্থানীয় নির্বাচন নিয়ে এনসিপি-জামায়াত টানাপোড়েন, জোট ভাঙনের গুঞ্জন নাকচ দুই পক্ষেরই
রাজনীতি

স্থানীয় নির্বাচন নিয়ে এনসিপি-জামায়াত টানাপোড়েন, জোট ভাঙনের গুঞ্জন নাকচ দুই পক্ষেরই

স্থানীয় সরকার নির্বাচন, ঢাকার দুই সিটি করপোরেশনে প্রার্থী দেওয়া এবং সাম্প্রতিক রাজনৈতিক অবস্থান নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে জামায়াতে…

নিহত শ্রমিক তৌফিককে আইএলও কনভেনশন অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়ার দাবি নাহিদের
রাজনীতি

নিহত শ্রমিক তৌফিককে আইএলও কনভেনশন অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়ার দাবি নাহিদের

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, চলমান আন্দোলনে নিহত শ্রমিক তৌফিককে আইএলও কনভেনশন অনুযায়ী ক্ষতিপূরণ…

টঙ্গীতে শ্রমিক অসন্তোষ ঘিরে নাশকতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ ও পথসভা
রাজনীতি

টঙ্গীতে শ্রমিক অসন্তোষ ঘিরে নাশকতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ ও পথসভা

গাজীপুরের টঙ্গীতে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিকে কেন্দ্র করে শিল্পাঞ্চলে চলমান অস্থিরতা, ভাঙচুর ও নাশকতার প্রতিবাদে বিক্…