…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › রাজনীতি › খবর
রাজনীতি

টঙ্গীতে শ্রমিক অসন্তোষ ঘিরে নাশকতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ ও পথসভা

নিজস্ব প্রতিবেদক
টঙ্গীতে শ্রমিক অসন্তোষ ঘিরে নাশকতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ ও পথসভা
ছবি: সংগৃহীত

গাজীপুরের টঙ্গীতে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিকে কেন্দ্র করে শিল্পাঞ্চলে চলমান অস্থিরতা, ভাঙচুর ও নাশকতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বুধবার (৪ নভেম্বর) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী স্টেশন রোড এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী এতে অংশ নেন। বিক্ষোভ মিছিল মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে পুনরায় স্টেশন রোড এলাকায় এসে সংক্ষিপ্ত পথসভার মধ্য দিয়ে শেষ হয়।

পথসভায় প্রধান অতিথির বক্তব্যে গাজীপুর মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য হাসান উদ্দিন সরকার বলেন, পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিকে পুঁজি করে কোনো বিশেষ মহল যাতে কারখানায় অস্থিতিশীলতা ও নাশকতা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

হাসান উদ্দিন সরকার দেশের অর্থনীতি ও দেশীয় শিল্পের উৎপাদন সচল রাখার স্বার্থে কোনো ধরনের উসকানিতে পা না দিয়ে শ্রমিকদের নিজ নিজ কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান জানান।

গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে যখন দেশ পুনর্গঠন ও উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে, তখন গার্মেন্টস খাতে অসন্তোষকে কেন্দ্র করে নৈরাজ্য ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালিয়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে। তিনি বলেন, সাধারণ শ্রমিকদের সঙ্গে নিয়ে বিএনপির নেতাকর্মীরা এ ধরনের অপরাজনীতি ও নৈরাজ্য কঠোরভাবে প্রতিহত করবেন।

কর্মসূচিতে আরও বক্তব্য দেন বিএনপি নেতা সরকার শাহনুর ইসলাম রনি ও টঙ্গী থানা বিএনপির সাবেক নেতা নবীন হোসেন। বক্তারা পোশাকশ্রমিকদের ন্যায্য ও যৌক্তিক অধিকার নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে শিল্পকারখানার শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং জাতীয় উৎপাদন সচল রাখতে শ্রমিক, মালিক ও সংশ্লিষ্ট সব পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তাঁরা।

রাজনীতি বিভাগের আরও খবর

পোশাকশ্রমিকদের ন্যায্য পাওনায় দ্রুত সিদ্ধান্তের আহ্বান জামায়াত আমিরের, গাজীপুরে শ্রমিক হত্যার তদন্ত দাবি
রাজনীতি

পোশাকশ্রমিকদের ন্যায্য পাওনায় দ্রুত সিদ্ধান্তের আহ্বান জামায়াত আমিরের, গাজীপুরে শ্রমিক হত্যার তদন্ত দাবি

পোশাকশ্রমিকদের ন্যায্য পাওনা নিশ্চিত করতে সরকারকে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তি…

গাজীপুরে নিহত শ্রমিক তৌফিকের গায়েবানা জানাজায় বাধা, সাউন্ড গ্রেনেড নিক্ষেপের অভিযোগ
রাজনীতি

গাজীপুরে নিহত শ্রমিক তৌফিকের গায়েবানা জানাজায় বাধা, সাউন্ড গ্রেনেড নিক্ষেপের অভিযোগ

গাজীপুরের চান্দনা চৌরাস্তায় শ্রমিক আন্দোলনে নিহত পোশাকশ্রমিক তৌফিক মিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত গায়েবানা জানাজা পণ্ড করে দিয়েছে আইনশৃঙ্খলা…

দেশে ফিরতে না পারার কষ্ট নিয়েই বিদায় নেন বাবা: সাদেক হোসেন খোকার মৃত্যুবার্ষিকীতে ইশরাক
রাজনীতি

দেশে ফিরতে না পারার কষ্ট নিয়েই বিদায় নেন বাবা: সাদেক হোসেন খোকার মৃত্যুবার্ষিকীতে ইশরাক

বিএনপির প্রয়াত নেতা, মুক্তিযোদ্ধা ও অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকা জীবনের শেষ পাঁচ বছর দেশে ফিরতে পারেননি। বাবা-মায়ের কবর…

তারেক-সি সমঝোতা বাস্তবায়নে ঢাকায় চীনের কমিউনিস্ট পার্টির মন্ত্রী লিউ হাইসিং
রাজনীতি

তারেক-সি সমঝোতা বাস্তবায়নে ঢাকায় চীনের কমিউনিস্ট পার্টির মন্ত্রী লিউ হাইসিং

প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের বৈঠকে নেওয়া সিদ্ধান্তগুলো বাস্তবায়ন এবং দুই দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর…