…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › রাজনীতি › খবর
রাজনীতি

পোশাকশ্রমিকদের ন্যায্য পাওনায় দ্রুত সিদ্ধান্তের আহ্বান জামায়াত আমিরের, গাজীপুরে শ্রমিক হত্যার তদন্ত দাবি

নিজস্ব প্রতিবেদক
পোশাকশ্রমিকদের ন্যায্য পাওনায় দ্রুত সিদ্ধান্তের আহ্বান জামায়াত আমিরের, গাজীপুরে শ্রমিক হত্যার তদন্ত দাবি
ছবি: সংগৃহীত

পোশাকশ্রমিকদের ন্যায্য পাওনা নিশ্চিত করতে সরকারকে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেছেন, এই সিদ্ধান্ত গ্রহণে যত বিলম্ব হবে, শিল্প খাতের ক্ষতি ততই বাড়বে। আজ বুধবার এক ভিডিও বার্তায় জামায়াত আমির এ আহ্বান জানান।

শফিকুর রহমান বলেন, ‘পোশাকশ্রমিকদের ন্যায্য পাওনা পাওয়ার ক্ষেত্রে সরকার যেন দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করে। এই সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া যত বিলম্বিত হবে, এই খাতের ক্ষতি ততই বৃদ্ধি পাবে। এই ধরনের পরিস্থিতিতে সুযোগসন্ধানী অনেকে বিভিন্ন ধরনের সুযোগের অপব্যবহার করার চেষ্টা করে। এ ব্যাপারে সরকার এবং সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতা ও সতর্কতার পরিচয় দিতে হবে।’

ভিডিও বার্তায় গাজীপুরে শ্রমিক নিহতের ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন শফিকুর রহমান। তিনি বলেন, ‘গতকাল গাজীপুরের শ্রীপুরে গাইবান্ধার তৌফিক নামে এক পোশাকশ্রমিককে হত্যা করা হয়েছে। আমি এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছি এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ী ব্যক্তি বা ব্যক্তিবর্গকে অতিদ্রুত আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।’

জামায়াত আমির বলেন, তৈরি পোশাক খাত দেশের প্রধান রপ্তানি খাত। এই খাতে বড় কোনো বিপর্যয় ঘটলে দেশের সামগ্রিক অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। সরকার দ্রুত এই সমস্যার যৌক্তিক সমাধানে পৌঁছাবে বলে তাঁরা প্রত্যাশা করেছিলেন।

নিত্যপণ্যের ঊর্ধ্বগতির এই সময়ে স্বল্প বেতনে জীবনধারণ করা শ্রমিকদের জন্য অসম্ভব উল্লেখ করেন বিরোধীদলীয় নেতা। তিনি বলেন, শ্রমিকদের দাবি বিবেচনা করে সব পক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে দ্রুত বেতন কাঠামো পুনর্বিন্যাস করা প্রয়োজন ছিল, যা সরকার এখনো করতে পারেনি। তাঁর ভাষায়, ‘শিল্প বাঁচলে দেশ বাঁচবে’ কথাটি যেমন সত্য, তেমনি ‘শ্রমিক বাঁচলে শিল্প বাঁচবে’—এই বাস্তবতাও মনে রাখতে হবে।

আন্দোলনরত শ্রমিকদের প্রতি জামায়াত আমির বলেন, ‘আপনারা নিজেদের প্রতিষ্ঠান বাঁচিয়ে রাখুন। আমরা আপনাদের ন্যায্য অধিকারের পক্ষে আছি। শিল্প বেঁচে থাকলেই আপনারা বেঁচে থাকবেন।’ একই সঙ্গে মালিকদের প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, শ্রমিকদের নিজেদের পরিবারের সদস্য হিসেবে বিবেচনা করুন, তাহলে সিদ্ধান্ত গ্রহণটা সহজ হয়ে যাবে।

রাজনীতি বিভাগের আরও খবর

টঙ্গীতে শ্রমিক অসন্তোষ ঘিরে নাশকতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ ও পথসভা
রাজনীতি

টঙ্গীতে শ্রমিক অসন্তোষ ঘিরে নাশকতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ ও পথসভা

গাজীপুরের টঙ্গীতে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিকে কেন্দ্র করে শিল্পাঞ্চলে চলমান অস্থিরতা, ভাঙচুর ও নাশকতার প্রতিবাদে বিক্…

গাজীপুরে নিহত শ্রমিক তৌফিকের গায়েবানা জানাজায় বাধা, সাউন্ড গ্রেনেড নিক্ষেপের অভিযোগ
রাজনীতি

গাজীপুরে নিহত শ্রমিক তৌফিকের গায়েবানা জানাজায় বাধা, সাউন্ড গ্রেনেড নিক্ষেপের অভিযোগ

গাজীপুরের চান্দনা চৌরাস্তায় শ্রমিক আন্দোলনে নিহত পোশাকশ্রমিক তৌফিক মিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত গায়েবানা জানাজা পণ্ড করে দিয়েছে আইনশৃঙ্খলা…

গার্মেন্টস খাতে শ্রমিকদের উসকানি দিচ্ছে নিষিদ্ধ সংগঠন: যুবদল নেতা নয়নের অভিযোগ
রাজনীতি

গার্মেন্টস খাতে শ্রমিকদের উসকানি দিচ্ছে নিষিদ্ধ সংগঠন: যুবদল নেতা নয়নের অভিযোগ

গার্মেন্টস খাত অস্থিতিশীল করতে নিষিদ্ধ সংগঠনের লোকজন শ্রমিকদের উসকে দিচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ ন…

রাজনীতি

প্রাণিসম্পদের ভ্যাকসিনের ৮৫ শতাংশই আমদানিনির্ভর, দেশে উৎপাদন বাড়াতে জোর প্রতিমন্ত্রীর

ভ্যাকসিন উৎপাদনে আমদানিনির্ভরতা কমিয়ে দেশেই প্রয়োজনীয় ভ্যাকসিন উৎপাদনের সক্ষমতা অর্জনে গবেষণা ও উদ্ভাবন কার্যক্রম আরও জোরদার করতে হবে বলে মনে করেন …