…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › রাজনীতি › খবর
রাজনীতি

নিহত শ্রমিক তৌফিককে আইএলও কনভেনশন অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়ার দাবি নাহিদের

নিজস্ব প্রতিবেদক
নিহত শ্রমিক তৌফিককে আইএলও কনভেনশন অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়ার দাবি নাহিদের
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, চলমান আন্দোলনে নিহত শ্রমিক তৌফিককে আইএলও কনভেনশন অনুযায়ী ক্ষতিপূরণ দিতে হবে। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার, গ্রেপ্তার শ্রমিকদের নিঃশর্ত মুক্তি এবং অন্যায়ভাবে দায়ের করা সব মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন তিনি।

গাজীপুরে নিহত শ্রমিক তৌফিকের গায়েবানা জানাজায় হামলায় আহতদের দেখতে বুধবার (৪ নভেম্বর) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান নাহিদ ইসলাম। পরে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

দাবি আদায় না হওয়া পর্যন্ত শ্রমিকদের আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে নাহিদ বলেন, শ্রমিক ভাই-বোনদের সতর্ক থাকতে হবে। তিনি বলেন, ‘আমরা শ্রমিকদের ন্যায্য, অহিংস ও শান্তিপূর্ণ আন্দোলনের পক্ষে আছি।’

তিনি আরও বলেন, ‘আপনারা আন্দোলন চালিয়ে যাবেন। বাংলাদেশের জনগণ আপনাদের সঙ্গে আছে।’

বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সহিংসতা করে সেখান থেকে সুবিধা নেওয়ার চেষ্টা করবে। রাষ্ট্রীয়ভাবে নির্যাতন-নিপীড়ন চালিয়ে শ্রমিকদের দমন করার চেষ্টা করা হবে। এই দুই শক্তির বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম অভিযোগ করেন, সম্পূর্ণ শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা চালিয়ে জাতীয় শ্রমিক শক্তির নেতাকর্মীদের আহত করা হয়েছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, দলীয় সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন ও জাতীয় ছাত্রশক্তির সভাপতি বাকের মজুমদার প্রমুখ।

রাজনীতি বিভাগের আরও খবর

শ্রমিক আন্দোলন ন্যায্য ও যৌক্তিক, সরকার ভুলভাবে সামলাচ্ছে: ঢাকা মেডিকেলে নাহিদ
রাজনীতি

শ্রমিক আন্দোলন ন্যায্য ও যৌক্তিক, সরকার ভুলভাবে সামলাচ্ছে: ঢাকা মেডিকেলে নাহিদ

সরকার ভুলভাবে সামলানোর চেষ্টা করায় পোশাকশ্রমিকদের আন্দোলন বর্তমান পর্যায়ে এসেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসল…

টঙ্গীতে শ্রমিক অসন্তোষ ঘিরে নাশকতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ ও পথসভা
রাজনীতি

টঙ্গীতে শ্রমিক অসন্তোষ ঘিরে নাশকতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ ও পথসভা

গাজীপুরের টঙ্গীতে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিকে কেন্দ্র করে শিল্পাঞ্চলে চলমান অস্থিরতা, ভাঙচুর ও নাশকতার প্রতিবাদে বিক্…

স্থানীয় নির্বাচন নিয়ে এনসিপি-জামায়াত টানাপোড়েন, জোট ভাঙনের গুঞ্জন নাকচ দুই পক্ষেরই
রাজনীতি

স্থানীয় নির্বাচন নিয়ে এনসিপি-জামায়াত টানাপোড়েন, জোট ভাঙনের গুঞ্জন নাকচ দুই পক্ষেরই

স্থানীয় সরকার নির্বাচন, ঢাকার দুই সিটি করপোরেশনে প্রার্থী দেওয়া এবং সাম্প্রতিক রাজনৈতিক অবস্থান নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে জামায়াতে…

পোশাকশ্রমিকদের ন্যায্য পাওনায় দ্রুত সিদ্ধান্তের আহ্বান জামায়াত আমিরের, গাজীপুরে শ্রমিক হত্যার তদন্ত দাবি
রাজনীতি

পোশাকশ্রমিকদের ন্যায্য পাওনায় দ্রুত সিদ্ধান্তের আহ্বান জামায়াত আমিরের, গাজীপুরে শ্রমিক হত্যার তদন্ত দাবি

পোশাকশ্রমিকদের ন্যায্য পাওনা নিশ্চিত করতে সরকারকে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তি…