…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › ইউরোপ › খবর
ইউরোপ

শিক্ষা ভাতা কমানোর পরিকল্পনার প্রতিবাদে কোপেনহেগেনে বিক্ষোভে নামছেন ডেনমার্কের হাজারো শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক

ডেনমার্ক সরকারের শিক্ষার্থীদের জন্য দেওয়া এসইউ বা শিক্ষা ভাতা বাতিলের পরিকল্পনার প্রতিবাদে বুধবার দুপুরে দেশটির উচ্চমাধ্যমিক পর্যায়ের হাজার হাজার শিক্ষার্থী কোপেনহেগেনের সিটি হল স্কয়ারে বিক্ষোভের ঘোষণা দিয়েছে।

ডেনিশ উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের সংগঠন ড্যানস্কে গ্যুমনাডশিয়ে-এলেভার্স স্যামেনশ্লুটনিং সরকারের এই পরিকল্পনার বিরুদ্ধে বুধবার দুপুর সাড়ে ১২টায় এ বিক্ষোভের ডাক দিয়েছে। এতে প্রায় দশ হাজারেরও বেশি শিক্ষার্থী অংশ নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। এর মাধ্যমে ফ্রান্স, ইতালিসহ ইউরোপের বিভিন্ন দেশের মতো ডেনমার্কেও সরকারবিরোধী ছাত্র আন্দোলন শুরু হতে যাচ্ছে।

মূলত ডেনমার্কের প্রতিরক্ষা খাতে অতিরিক্ত অর্থের সংস্থান করার জন্যই সরকার এসব নতুন প্রস্তাব করেছে।

সরকারের প্রস্তাব অনুযায়ী, যেসব শিক্ষার্থী বাবা-মায়ের সঙ্গে বসবাস করে এবং যাদের বাবা-মায়ের সম্মিলিত বার্ষিক আয় ৭ লাখ ১০ হাজার ৭৭ ডেনিশ ক্রোনারের বেশি, তারা আর এসইউ বা শিক্ষা ভাতা পাওয়ার যোগ্য হবে না। এ ছাড়া যেসব শিক্ষার্থীর বাবা-মায়ের সম্মিলিত বার্ষিক আয় ৪ লাখ ১৯ হাজার ৫৮৯ থেকে ৭ লাখ ১০ হাজার ৭৭ ক্রোনারের মধ্যে, তাদের শিক্ষাভাতার পরিমাণ ধীরে ধীরে কমিয়ে আনার পরিকল্পনাও করেছে সরকার।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীদের সংগঠন জানিয়েছে, বুধবার দুপুর সাড়ে ১২টায় প্রায় ১০ হাজার শিক্ষার্থী সিটি হল স্কয়ারে (রদহুসপ্লাডসেন) জমায়েত হবে। এরপর তারা মিছিল নিয়ে ক্রিশ্চিয়ানসবর্গ প্রাসাদের সামনের চত্বরে (ক্রিশ্চিয়ানসবর্গ স্লটসপ্লাডস) যাবে।

এ ছাড়া একই দিনে ডেনমার্কের ৪০টি স্কুলের প্রায় ৩০ হাজার উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থী ক্লাস বর্জন করে প্রতিবাদে অংশ নেয় বলে জানানো হয়েছে।

নতুন রাষ্ট্রীয় বাজেটে সরকার আরও একটি প্রস্তাব করেছে। প্রস্তাব অনুযায়ী, যারা সম্প্রতি পড়াশোনা বা ডিগ্রি সম্পন্ন করেছেন, তাদের গ্র্যাজুয়েট বেকার ভাতা পাওয়ার যোগ্য হতে হলে পড়াশোনার শেষ ২৪ মাসের মধ্যে অন্তত ১৮ মাস কাজ করতে হবে।

বর্তমানে কোনো শিক্ষার্থী পড়াশোনা শেষ করার অন্তত ১২ মাস আগে থেকে একটি বেকারত্ব তহবিলের (আ-কাসে) সদস্য হিসেবে নিবন্ধিত থাকলে তিনি নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে এই গ্র্যাজুয়েট ভাতা পাওয়ার যোগ্য হন। এই ভাতার পরিমাণ সাধারণ বেকার ভাতার তুলনায় কিছুটা কম।

নতুন প্রস্তাব কার্যকর হলে, যেসব শিক্ষার্থী পড়াশোনার শেষ দুই বছরে নিয়মিত কোনো শিক্ষামূলক চাকরি করেননি অথবা উল্লেখযোগ্য সময় কাজ করেননি, তারা ডিগ্রি শেষ করার পরপরই এই বিশেষ বেকার ভাতা পাওয়ার সুযোগ হারাতে পারেন।

ডেনিশ উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের সংগঠনের সভাপতি অস্কার টোন্সবার্গ হফম্যান গণমাধ্যমকে বলেন, ডেনমার্কের প্রতিরক্ষা খাতের প্রয়োজনীয় অর্থ অন্য বিভিন্ন উদ্যোগের মাধ্যমে সংগ্রহ করা সম্ভব।

তিনি বলেন, যখন সরকার ইচ্ছাকৃতভাবে শিক্ষার জন্য চেষ্টা করা তরুণদের পকেট থেকে টাকা কেড়ে নেওয়ার সিদ্ধান্ত নেয়, তখন এটিকে শিক্ষার প্রতি বিরূপ মনোভাব ছাড়া অন্য কিছু হিসেবে দেখা কঠিন।

হফম্যান আরও জানিয়েছেন, সরকারের এই প্রস্তাবগুলো নিয়ে আলোচনার জন্য শিক্ষার্থীদের সংগঠন সরকারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছে। কিন্তু এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো উত্তর পাওয়া যায়নি।

ইউরোপ বিভাগের আরও খবর

ইউক্রেনকে সংস্কার দ্রুত করতে বলল ইইউ, সদস্যপদের পথে আরও সতর্ক রোডম্যাপ
ইউরোপ

ইউক্রেনকে সংস্কার দ্রুত করতে বলল ইইউ, সদস্যপদের পথে আরও সতর্ক রোডম্যাপ

ইউক্রেনের ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) যোগদানের আলোচনার জন্য আরও সতর্ক একটি রোডম্যাপ প্রস্তুত করছে ইউরোপীয় কমিশন। পলিটিকোর হাতে আসা একটি নথি অনুযায়ী, এই …

ইউরোপ

ট্রেন দুর্ঘটনায় ৬৯ জন নিহতের এক সপ্তাহ পর পদত্যাগ স্পেনের পরিবহনমন্ত্রীর

স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ৬৯ জন নিহত হওয়ার এক সপ্তাহ পর পদত্যাগ করেছেন দেশটির পরিবহনমন্ত্রী ওস্কার পুয়েন্তে। মঙ্গলবার তিনি পদত্যাগের ঘোষণা দেন।…

জাতিসংঘের সর্বোচ্চ আদালতে ব্রিটিশ আইনজীবী ডাপো আকান্দে: প্রায় এক দশক পর যুক্তরাজ্যের কূটনৈতিক জয়
ইউরোপ

জাতিসংঘের সর্বোচ্চ আদালতে ব্রিটিশ আইনজীবী ডাপো আকান্দে: প্রায় এক দশক পর যুক্তরাজ্যের কূটনৈতিক জয়

জাতিসংঘের আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) বিচারক হিসেবে নির্বাচিত হয়েছেন ব্রিটিশ আইনজীবী ডাপো আকান্দে। আগের এক ব্রিটিশ বিচারক পুনর্নির্বাচিত হতে ব্…

ইউরোপে সাত যাত্রীবাহী উড়োজাহাজে বোমা হামলার হুমকি, তল্লাশিতে মেলেনি বিস্ফোরক
ইউরোপ

ইউরোপে সাত যাত্রীবাহী উড়োজাহাজে বোমা হামলার হুমকি, তল্লাশিতে মেলেনি বিস্ফোরক

ইউরোপের বিভিন্ন দেশে সাতটি যাত্রীবাহী উড়োজাহাজে বোমা থাকার সন্দেহে তল্লাশি চালানো হয়েছে। এসব উড়োজাহাজের মধ্যে দুটি যুক্তরাজ্য থেকে ছেড়ে গিয়েছিল। …