…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

নড়াইলের লোহাগড়ায় সুপারি গাছ লাগানো নিয়ে বিরোধ: চাচাতো ভাইদের হামলায় প্রাণ গেল হাসানুর শেখের

নিজস্ব প্রতিবেদক
নড়াইলের লোহাগড়ায় সুপারি গাছ লাগানো নিয়ে বিরোধ: চাচাতো ভাইদের হামলায় প্রাণ গেল হাসানুর শেখের
ছবি: সংগৃহীত

নড়াইলের লোহাগড়া উপজেলায় বাড়ির পাশে সুপারি গাছ লাগানো নিয়ে বিরোধের জেরে হাসানুর শেখ (৫৪) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর চাচাতো ভাই ও ভাতিজাদের বিরুদ্ধে। বুধবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের বয়রা পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত হাসানুর শেখ বয়রা পূর্বপাড়া গ্রামের ছত্তার শেখের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে বাড়ির পাশে সুপারি গাছ লাগানো নিয়ে হাসানুর শেখের সঙ্গে তাঁর চাচাতো ভাই হাসদেল শেখের কথা-কাটাকাটি হয়।

একপর্যায়ে হাসদেল শেখের ছেলে মামুন শেখ ও আরমান শেখ দেশীয় অস্ত্র দিয়ে হাসানুর শেখকে কুপিয়ে গুরুতর আহত করেন বলে অভিযোগ উঠেছে। পরে স্বজনেরা তাঁকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর অভিযুক্ত মামুন শেখ ও আরমান শেখ পালিয়ে যান। তাঁদের আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের আটকের চেষ্টা চলছে।’

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

নড়াইলের লোহাগড়ায় সুপারি গাছ লাগানো নিয়ে বিরোধে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ
আইন ও অপরাধ

নড়াইলের লোহাগড়ায় সুপারি গাছ লাগানো নিয়ে বিরোধে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ

নড়াইলের লোহাগড়া উপজেলায় বাড়ির পাশে সুপারি গাছ লাগানো নিয়ে বিরোধের জেরে হাসানুর শেখ নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর চাচাতো ভাইয…

ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ বাহিনীতে বদলে গেল দফাদার ও মহল্লাদারের পদবি
আইন ও অপরাধ

ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ বাহিনীতে বদলে গেল দফাদার ও মহল্লাদারের পদবি

ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ বাহিনীর পদবিতে পরিবর্তন এনেছে সরকার। এখন থেকে বাহিনীর ‘দফাদার’ পদটি ‘গ্রাম পুলিশ প্রধান’ এবং ‘মহল্লাদার’ পদটি ‘গ্রাম পুলিশ…

খুলনায় তাঁতিদল নেতা হত্যা মামলার আসামি ফায়েক শেখ ঢাকার পল্লবী থেকে গ্রেপ্তার
আইন ও অপরাধ

খুলনায় তাঁতিদল নেতা হত্যা মামলার আসামি ফায়েক শেখ ঢাকার পল্লবী থেকে গ্রেপ্তার

খুলনা মহানগর তাঁতিদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির হত্যা মামলার আসামি ফায়েক শেখকে (৪৩) ঢাকার পল্লবী থেকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) …

আইন ও অপরাধ

সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে হাইকোর্টের আদেশের ১৫ দিন পরও খোলেনি ২৮ প্লটের তালা, মালিকদের মানববন্ধন

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরের আলীনগরে আদালতের নির্দেশনা অনুযায়ী ২৮টি প্লটের তালা খুলে দেওয়ার দৃশ্যমান কোনো উদ্যোগ দেখা যায়নি। হাইকোর্টের …