…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › শিক্ষা › খবর
শিক্ষা

আন্তর্জাতিক গবেষণায় যৌথ উদ্যোগ: আইআইইউএম ও ওয়ার্ল্ড ইউনিভার্সিটির সমঝোতা সই

নিজস্ব প্রতিবেদক

আন্তর্জাতিক গবেষণা, অ্যাকাডেমিক উৎকর্ষ ও জ্ঞান বিনিময়ের লক্ষ্যে মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়া (আইআইইউএম) এবং ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ (ডাব্লিউইউবি) যৌথভাবে দুই দিনব্যাপী আন্তর্জাতিক কর্মসূচির আয়োজন করেছে।

এই কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয় দুটির উদ্যোগে একটি আন্তর্জাতিক সেমিনার ও সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের রেজিস্ট্রার অধ্যাপক জাকি ইমাম। তিনি দেশি-বিদেশি অতিথিদের স্বাগত জানান।

কর্মসূচিতে অংশ নিতে আইআইইউএমের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল বাংলাদেশে আসে। প্রতিনিধিদলে ছিলেন বিশ্ববিদ্যালয়টির রিসার্চ, ইনোভেশন অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের ডেপুটি রেক্টর অধ্যাপক ড. মোহাম্মদ আসলাম বিন মোহাম্মদ হানিফ, অফিস অব স্ট্র্যাটেজিক ইনস্টিটিউশনাল ট্রান্সফরমেশনের প্রিন্সিপাল ডিরেক্টর অধ্যাপক ড. শুকরান আবদুর রহমান, ডেপুটি রেক্টরের বিশেষ কর্মকর্তা আবদুল হামিদ আবু সুলাইমান এবং কুলিয়্যাহ অব ইসলামিক রিভিলড নলেজ অ্যান্ড হিউম্যান সায়েন্সেসের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ মতিউদ্দিন।

কর্মসূচির শুরুতে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের বিভিন্ন অনুষদের তিনজন শিক্ষক তাঁদের গবেষণা উপস্থাপন করেন। তাঁরা হলেন বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পাবলিক হেলথ বিভাগের সহকারী অধ্যাপক ড. এস. এম. মাহমুদুল হাসান, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ও ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের পরিচালক অধ্যাপক ড. মো. মিজানুর রহমান এবং ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. সেলিম আহমেদ।

আন্তর্জাতিক সেমিনারের প্রতিপাদ্য ছিল পরিবর্তনশীল বিশ্বে বিশ্ববিদ্যালয়ের ভূমিকা। এতে উচ্চশিক্ষার ভবিষ্যৎ, গবেষণার বিকাশ এবং বাংলাদেশের জাতীয় ও বৈশ্বিক আকাঙ্ক্ষার প্রেক্ষাপটে উচ্চশিক্ষার সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয়।

সেমিনারে আইআইইউএমের প্রতিনিধিরা আন্তর্জাতিক উচ্চশিক্ষা, গবেষণার উন্নয়ন, প্রাতিষ্ঠানিক রূপান্তর ও অ্যাকাডেমিক উৎকর্ষ বিষয়ে তাঁদের অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি তুলে ধরেন।

ডাব্লিউইউবির অ্যাকাডেমিক অ্যাফেয়ার্স অ্যান্ড রিসার্চ বিভাগের ডিন অধ্যাপক ড. এ. কিউ. এম. শাফিউল আজমের সঞ্চালনায় একটি উন্মুক্ত আলোচনা পর্ব অনুষ্ঠিত হয়, যাতে দুই বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা অংশ নেন। আলোচনা শেষে অতিথিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে আইআইইউএম ও ডাব্লিউইউবির মধ্যে একটি লেটার অব ইনটেন্ট স্বাক্ষরিত হয়। এর মাধ্যমে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে ভবিষ্যৎ গবেষণা, অ্যাকাডেমিক কার্যক্রম ও কৌশলগত সহযোগিতার একটি কাঠামো গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

আয়োজকদের আশা, এই আন্তর্জাতিক উদ্যোগের মাধ্যমে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় এবং গবেষণা সহযোগিতা সম্প্রসারণের পথ আরও সুগম হবে।

শিক্ষা বিভাগের আরও খবর

শিক্ষা

পুরোনো গবেষণা মাঠ ফেরতের দাবিতে ফের চীন মৈত্রী সিগন্যাল অবরোধ শেকৃবি শিক্ষার্থীদের, বিশ্ববিদ্যালয়ে শাটডাউন চলছে

পুরোনো গবেষণা মাঠ পুনরুদ্ধারের দাবিতে আবারও সড়ক অবরোধ করেছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) সহস্রাধিক শিক্ষার্থী। বুধবার (৪ নভেম্বর) বেলা ১…

শিক্ষা

৩০ ডিসেম্বরের মধ্যে তিন দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি এমপিও শিক্ষকদের

এমপিওভুক্ত শিক্ষকদের বদলির আদেশ জারি, নবম পে স্কেল অনুযায়ী বেতন-ভাতা দেওয়া এবং আগামী ঈদুল ফিতর থেকে শতভাগ উৎসব ভাতা নিশ্চিত করার দাবি জানিয়েছেন এমপ…

লেহতে সোনম ওয়াংচুকের ডেজার্ট ফ্লাওয়ার স্কুল বন্ধের নোটিশ দিল লাদাখ সরকার
শিক্ষা

লেহতে সোনম ওয়াংচুকের ডেজার্ট ফ্লাওয়ার স্কুল বন্ধের নোটিশ দিল লাদাখ সরকার

জলবায়ু আন্দোলনকর্মী সোনম ওয়াংচুকের হিমালয়ান ইনস্টিটিউট অব অলটারনেটিভস, লাদাখের (এইচআইএএল) জমি বরাদ্দ বাতিলের সিদ্ধান্ত নিয়ে আদালতে আইনি লড়াই চলার…

কুমিল্লায় নিখোঁজের দুই দিন পর কলেজসংলগ্ন পুকুরে মিলল ভারতীয় মেডিকেল শিক্ষার্থী আদনানের মরদেহ
শিক্ষা

কুমিল্লায় নিখোঁজের দুই দিন পর কলেজসংলগ্ন পুকুরে মিলল ভারতীয় মেডিকেল শিক্ষার্থী আদনানের মরদেহ

কুমিল্লার ইস্টার্ন মেডিকেল কলেজের হোস্টেল থেকে নিখোঁজের দুই দিন পর আদনান নামে এক ভারতীয় মেডিকেল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৪ নভেম্…