…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › শিক্ষা › খবর
শিক্ষা

পুরোনো গবেষণা মাঠ ফেরতের দাবিতে ফের চীন মৈত্রী সিগন্যাল অবরোধ শেকৃবি শিক্ষার্থীদের, বিশ্ববিদ্যালয়ে শাটডাউন চলছে

নিজস্ব প্রতিবেদক

পুরোনো গবেষণা মাঠ পুনরুদ্ধারের দাবিতে আবারও সড়ক অবরোধ করেছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) সহস্রাধিক শিক্ষার্থী। বুধবার (৪ নভেম্বর) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের পতাকা স্ট্যান্ডের সামনে থেকে মিছিল নিয়ে বের হয়ে তারা চীন মৈত্রী সিগন্যালে অবস্থান নেন এবং সেখানে সড়ক অবরোধ করে কর্মসূচি পালন করেন।

সড়ক অবরোধের পাশাপাশি এদিন শেরেবাংলা নগরে অবস্থিত গণপূর্ত কমপ্লেক্সের সামনে কুশপুত্তলিকা দাহ করার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।

এর আগে মঙ্গলবার শিক্ষক-শিক্ষার্থীদের এক মতবিনিময় সভায় সব পর্যায়ের পরীক্ষা বর্জন এবং বেলা ১১টার পর সব ধরনের ক্লাসে অংশ না নেওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা। পরে ওই দিন রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে সব ব্যাচের আন্দোলনরত শিক্ষার্থীরা একত্রিত হয়ে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় শাটডাউনের ঘোষণা দেন।

শাটডাউন ঘোষণার পরিপ্রেক্ষিতে বুধবার থেকে বিশ্ববিদ্যালয়ের সব পর্যায়ের শিক্ষা কার্যক্রম স্থগিত রয়েছে বলে আন্দোলনকারীদের কর্মসূচিতে জানানো হয়েছে।

গত ২৭ অক্টোবর থেকে পুরোনো বাণিজ্য মেলার মাঠ বিশ্ববিদ্যালয়ের নিজস্ব সম্পত্তি দাবি করে তা হস্তান্তরের দাবিতে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। ওই দিন মাঠে সচিবালয় নির্মাণের উদ্দেশ্যে চলমান মাটি পরীক্ষার যন্ত্রপাতি ও গাড়ি জব্দ করে ক্যাম্পাসে নিয়ে আসেন তারা।

পরদিন মেলা বন্ধের আলটিমেটাম দেওয়ার পর মাঠের বিভিন্ন স্থাপনায় ভাঙচুরের ঘটনা ঘটে।

এরপর ২৯ অক্টোবর সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। ওই দিনই জাতীয় যুব মেলাসহ সব ধরনের মেলা স্থগিতের ঘোষণা দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

তবে মাঠের স্থাপনা অপসারণ না করা এবং শিক্ষার্থীদের বিরুদ্ধে অজ্ঞাতনামা মামলা দায়েরের প্রতিবাদে গত ২ নভেম্বর চূড়ান্ত পদক্ষেপ হিসেবে মাঠটি নিজেদের দখলে নেন আন্দোলনকারীরা। সেই ধারাবাহিকতায় বুধবার আবার চীন মৈত্রী সিগন্যালে অবরোধে বসেন তারা।

শিক্ষা বিভাগের আরও খবর

শিক্ষার্থীদের অনাস্থায় উদয়ন স্কুলের তদন্ত কমিটি থেকে সরে দাঁড়ালেন ঢাবির দুই সহকারী প্রক্টর, হবে নতুন কমিটি
শিক্ষা

শিক্ষার্থীদের অনাস্থায় উদয়ন স্কুলের তদন্ত কমিটি থেকে সরে দাঁড়ালেন ঢাবির দুই সহকারী প্রক্টর, হবে নতুন কমিটি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত উদয়ন উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে ছাত্রীদের যৌন হয়রানি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে আপত্তিকর ছবি তৈরির অভিযোগের…

চাঁদপুরে ১০০ প্রতিবন্ধী ও দরিদ্র মেধাবী শিক্ষার্থী পেলেন ১০ হাজার টাকা করে সহায়তা
শিক্ষা

চাঁদপুরে ১০০ প্রতিবন্ধী ও দরিদ্র মেধাবী শিক্ষার্থী পেলেন ১০ হাজার টাকা করে সহায়তা

চাঁদপুর সদর ও হাইমচর উপজেলার ১০০ জন প্রতিবন্ধী ও দরিদ্র মেধাবী শিক্ষার্থীর মধ্যে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।…

শিক্ষা

কুমিল্লার বুড়িচংয়ে নিখোঁজের দুই দিন পর পুকুর থেকে ভারতীয় মেডিকেল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

কুমিল্লায় নিখোঁজের দুই দিন পর পুকুর থেকে ভারতের কাশ্মীরের এক মেডিকেল শিক্ষার্থীর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৪ নভেম্বর) সকালে কুমিল্লার …

শিক্ষা

৩০ ডিসেম্বরের মধ্যে তিন দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি এমপিও শিক্ষকদের

এমপিওভুক্ত শিক্ষকদের বদলির আদেশ জারি, নবম পে স্কেল অনুযায়ী বেতন-ভাতা দেওয়া এবং আগামী ঈদুল ফিতর থেকে শতভাগ উৎসব ভাতা নিশ্চিত করার দাবি জানিয়েছেন এমপ…