…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › শিক্ষা › খবর
শিক্ষা

কুমিল্লার বুড়িচংয়ে নিখোঁজের দুই দিন পর পুকুর থেকে ভারতীয় মেডিকেল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লায় নিখোঁজের দুই দিন পর পুকুর থেকে ভারতের কাশ্মীরের এক মেডিকেল শিক্ষার্থীর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৪ নভেম্বর) সকালে কুমিল্লার বুড়িচং উপজেলার মনিপুরী এলাকার একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত শিক্ষার্থীর নাম আদনান আলতাফ রাথার (২৬)। তিনি ভারতের জম্মু ও কাশ্মীরের বাসিন্দা আলতাফ হোসেন রাথার ও নিঘাত বেগমের ছেলে। তিনি কুমিল্লা ইস্টার্ন মেডিকেল কলেজের শিক্ষার্থী ছিলেন।

পুলিশ জানায়, গত সোমবার রাতে মেস থেকে খাবার খেতে বেরিয়ে আর ফেরেননি আদনান আলতাফ রাথার। পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। মঙ্গলবার বিকেলে তার মা নিঘাত বেগম বুড়িচং থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

বুধবার সকালে মনিপুরী এলাকার একটি পুকুরে মরদেহ ভাসতে দেখে স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।

বুড়িচং থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিখোঁজের জিডি পাওয়ার পর পুলিশ ও মেডিকেল কলেজের কয়েকটি দল আদনানকে খুঁজতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়, লালমাইসহ বিভিন্ন এলাকায় অভিযান চালায়, তবে তার সন্ধান পাওয়া যায়নি।

ইস্টার্ন মেডিকেল কলেজের বরাত দিয়ে পুলিশ জানায়, আদনান আলতাফ রাথার ২০১৯ সালে ওই মেডিকেল কলেজে ভর্তি হন। তার অধিকাংশ সহপাঠীর পড়াশোনা শেষ হয়ে ইন্টার্নি শুরু হয়েছে, তবে তিনি ক্লাসে অনিয়মিত ছিলেন।

ওসি লুৎফর রহমান বলেন, বুধবার সকালে মরদেহ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে।

তিনি আরও বলেন, এ ঘটনায় মেডিকেল কলেজ কর্তৃপক্ষ একটি লিখিত অভিযোগ দেবে। অভিযোগ পাওয়ার পর তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শিক্ষা বিভাগের আরও খবর

কুমিল্লায় নিখোঁজের দুই দিন পর কলেজসংলগ্ন পুকুরে মিলল ভারতীয় মেডিকেল শিক্ষার্থী আদনানের মরদেহ
শিক্ষা

কুমিল্লায় নিখোঁজের দুই দিন পর কলেজসংলগ্ন পুকুরে মিলল ভারতীয় মেডিকেল শিক্ষার্থী আদনানের মরদেহ

কুমিল্লার ইস্টার্ন মেডিকেল কলেজের হোস্টেল থেকে নিখোঁজের দুই দিন পর আদনান নামে এক ভারতীয় মেডিকেল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৪ নভেম্…

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক দপ্তরের নতুন পরিচালক অধ্যাপক আব্দুল আহাদ
শিক্ষা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক দপ্তরের নতুন পরিচালক অধ্যাপক আব্দুল আহাদ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আন্তর্জাতিক সম্পর্ক দপ্তরের (ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স) নতুন পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের পদার্থ…

শিক্ষার্থীদের অনাস্থায় উদয়ন স্কুলের তদন্ত কমিটি থেকে সরে দাঁড়ালেন ঢাবির দুই সহকারী প্রক্টর, হবে নতুন কমিটি
শিক্ষা

শিক্ষার্থীদের অনাস্থায় উদয়ন স্কুলের তদন্ত কমিটি থেকে সরে দাঁড়ালেন ঢাবির দুই সহকারী প্রক্টর, হবে নতুন কমিটি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত উদয়ন উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে ছাত্রীদের যৌন হয়রানি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে আপত্তিকর ছবি তৈরির অভিযোগের…

চাঁদপুরে ১০০ প্রতিবন্ধী ও দরিদ্র মেধাবী শিক্ষার্থী পেলেন ১০ হাজার টাকা করে সহায়তা
শিক্ষা

চাঁদপুরে ১০০ প্রতিবন্ধী ও দরিদ্র মেধাবী শিক্ষার্থী পেলেন ১০ হাজার টাকা করে সহায়তা

চাঁদপুর সদর ও হাইমচর উপজেলার ১০০ জন প্রতিবন্ধী ও দরিদ্র মেধাবী শিক্ষার্থীর মধ্যে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।…