…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

শ্রমিক অসন্তোষের মধ্যে শিল্পাঞ্চলে ২৪ প্লাটুন বিজিবি মোতায়েন

নিজস্ব প্রতিবেদক

পোশাকশ্রমিকদের বেতন বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে সৃষ্ট শ্রম অসন্তোষের মধ্যে শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে ২৪ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

সাভার-আশুলিয়া, গাজীপুর ও নারায়ণগঞ্জের গুরুত্বপূর্ণ এলাকায় এসব বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। শ্রমিক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং শিল্পকারখানার স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রাখতে তাঁরা দায়িত্ব পালন করছেন।

বুধবার (৪ নভেম্বর) দুপুরে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম এই তথ্য জানান।

বিজিবির দেওয়া তথ্য অনুযায়ী, সাভারের হেমায়েতপুর, আশুলিয়া ও বাইপাইল এলাকায় পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে।

গাজীপুরের চৌরাস্তা, ভোগড়া বাইপাস, পোড়াবাড়ি, মাস্টারবাড়ি বিদ্যুৎ এলাকা, তেলিপাড়া, সফিপুর, চন্দ্রা ও কালিয়াকৈর এলাকায় মোতায়েন করা হয়েছে ১৩ প্লাটুন।

এ ছাড়া নারায়ণগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়, চাষাঢ়া, ঝালকুড়ি ব্রিজ, বিসিক শিল্প এলাকা ও কাঁচপুর ব্রিজ এলাকায় ছয় প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করছে।

মোতায়েন করা বিজিবি সদস্যরা স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছেন। নিয়মিত টহল ও নিরাপত্তামূলক কার্যক্রম চালানো হচ্ছে।

বিজিবি জানিয়েছে, শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রতিরোধ করাই এই মোতায়েনের উদ্দেশ্য।

শ্রমিক, শিল্পপ্রতিষ্ঠান ও সাধারণ মানুষের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সদস্যরা পেশাদারত্ব, সংযম ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করছেন বলেও বাহিনীটি জানিয়েছে।

জাতীয় বিভাগের আরও খবর

জাতীয়

চতুর্থ দিনে পোশাকশ্রমিকদের আন্দোলন: সংঘর্ষ-অবরোধে আহত অন্তত ৪৫, ছুটি ৩০৬ কারখানায়

পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে চলমান আন্দোলন মঙ্গলবার (৩ নভেম্বর) চতুর্থ দিনে গড়িয়েছে। এদিন রাজধানীর মিরপুর, সাভার, আশুলিয়া, গাজীপুর …

৩০ হাজার টাকা মজুরির দাবিতে তৃতীয় দিনের বিক্ষোভে উত্তাল শিল্পাঞ্চল, সরকার ও বিরোধী দলকে এক টেবিলে বসার তাগিদ রাজনীতিকদের
জাতীয়

৩০ হাজার টাকা মজুরির দাবিতে তৃতীয় দিনের বিক্ষোভে উত্তাল শিল্পাঞ্চল, সরকার ও বিরোধী দলকে এক টেবিলে বসার তাগিদ রাজনীতিকদের

৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে গত তিন দিন ধরে আন্দোলনে রয়েছেন তৈরি পোশাকশ্রমিকরা। ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও সাভার-আশুলিয়াসহ বিভিন্ন শিল্পাঞ্…

জাতীয়

পোশাকশ্রমিক আন্দোলনে উসকানি দিলে আইনি ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী; গাজীপুর-নারায়ণগঞ্জে ১২ প্লাটুন বিজিবি, গ্রেপ্তার ৪০

তৈরি পোশাক খাতের শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে শিল্পাঞ্চলে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। মঙ্গলবার ঢাকার মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়ে…

গাজীপুরে ছবি তুললেই হামলা: মজুরি আন্দোলন ঘিরে ছয় সাংবাদিক আহত, মুঠোফোন ভাঙচুর
জাতীয়

গাজীপুরে ছবি তুললেই হামলা: মজুরি আন্দোলন ঘিরে ছয় সাংবাদিক আহত, মুঠোফোন ভাঙচুর

গাজীপুরে পোশাকশ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে চলমান আন্দোলনে ভাঙচুর ও অগ্নিসংযোগের ছবি তুলতে গিয়ে হামলার শিকার হচ্ছেন সাংবাদি…