…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে নজরুল বর্ষের সেমিনার ও পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিবেদক
রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে নজরুল বর্ষের সেমিনার ও পুরস্কার বিতরণ
ছবি: সংগৃহীত

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ‘নজরুল বর্ষ ২০২৬’ উপলক্ষে সেমিনার ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার তৃতীয় তলায় এ আয়োজন করা হয়। নজরুলের সাহিত্য ও জীবনদর্শন নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে এই অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী।

উপাচার্য বলেন, ‘জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী চেতনা, সাম্য ও অসাম্প্রদায়িক আদর্শ আমাদের চিরকাল অনুপ্রাণিত করে। নতুন প্রজন্মের মধ্যে নজরুলের সাহিত্য ও জীবনদর্শন ছড়িয়ে দিতে হবে।’

পাশাপাশি এ ধরনের আয়োজনের জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান উপাচার্য।

সেমিনারে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম।

আলোচক হিসেবে আরও বক্তব্য দেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. নিতাই কুমার ঘোষ এবং সেন্ট্রাল লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সেন্টারের পরিচালক ড. মো. মনিরুজ্জামান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান।

‘নজরুল বর্ষ উদযাপন কমিটি ২০২৬’-এর আহ্বায়ক অধ্যাপক ড. মো. শাহ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সেমিনার শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

জাতীয় বিভাগের আরও খবর

সাভার-আশুলিয়ায় প্রায় শতাধিক পোশাক কারখানা বন্ধ, বহিরাগতদের ইন্ধনের কথা বলল ইন্ডাস্ট্রিয়াল পুলিশ
জাতীয়

সাভার-আশুলিয়ায় প্রায় শতাধিক পোশাক কারখানা বন্ধ, বহিরাগতদের ইন্ধনের কথা বলল ইন্ডাস্ট্রিয়াল পুলিশ

ঢাকার সাভার ও আশুলিয়ার শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষের মধ্যে প্রায় শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে।…

জাতীয়

পোশাকশ্রমিকদের নতুন মজুরি ডিসেম্বর থেকে কার্যকর, হাতে পাবেন জানুয়ারিতে

তৈরি পোশাক খাতের কর্মীদের জন্য নতুন ন্যূনতম মজুরি আগামী ডিসেম্বর থেকে কার্যকর হবে — মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিরা এ বিষয়ে একমত হয়েছেন। তবে বর্ধিত…

জাতীয়

শ্রমিক অসন্তোষের মধ্যে শিল্পাঞ্চলে ২৪ প্লাটুন বিজিবি মোতায়েন

পোশাকশ্রমিকদের বেতন বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে সৃষ্ট শ্রম অসন্তোষের মধ্যে শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে ২৪ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বি…

জাতীয়

প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা করে ডিটিসিএর নির্বাহী পরিচালকের পদ হারালেন সচিব মসিউর রহমান

প্রধানমন্ত্রীর একটি রাজনৈতিক স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা করে বিতর্কের মুখে পড়া ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) নির্বাহী পরিচালক (সচিব) মো…