…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

আদালতে হাজির না হওয়ায় পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

নিজস্ব প্রতিবেদক

চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন আদালত। উত্তরা ক্লাব লিমিটেডের সাবেক সভাপতি নাসির উদ্দিন মাহমুদের করা মামলায় হাজিরা না দেওয়ায় তার জামিনের আবেদন নামঞ্জুর করে এই আদেশ দেওয়া হয়।

বুধবার (৪ নভেম্বর) ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রাহমান এই আদেশ দেন।

মামলাটি করা হয়েছিল ২০২২ সালের ১৮ জুলাই। সেদিন ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ঢাকার আদালতে পরীমনির বিরুদ্ধে মারধর, ভাঙচুর, হত্যাচেষ্টা ও হুমকির অভিযোগ এনে নালিশি মামলা করেন।

অভিযোগে নাসির উদ্দিন বলেন, ২০২১ সালের ৮ জুন পরীমনি ও তার সহযোগীরা সাভারের বোট ক্লাবে যান। তারা সেখানে ওয়াশরুম ব্যবহার করেন এবং ক্লাবের ভেতরে বসে মদ পান করেন।

তার অভিযোগ অনুযায়ী, রাত ১টা ১৫ মিনিটের দিকে ক্লাব ছাড়ার সময় পরীমনি তাকে ডেকে একটি ব্লু লেবেল মদের বোতল বিনা মূল্যে দেওয়ার জন্য চাপ দেন।

এতে রাজি না হলে পরীমনি তাকে গালমন্দ করেন এবং একপর্যায়ে হত্যার উদ্দেশ্যে একটি গ্লাস ছুড়ে মারেন, যা তার মাথা ও বুকে আঘাত করে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

মামলাটি তদন্ত করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গত বছরের এপ্রিলে সংস্থাটি পরীমনি ও তার কস্টিউম ডিজাইনার জুনায়েদ বোগদাদী জিমির বিরুদ্ধে আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেয়।

পুলিশ ও আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, তদন্তে নাসির উদ্দিনকে মারধরের অভিযোগের সত্যতা পেয়েছে পিবিআই। পরীমনির ছোড়া মদের গ্লাসে নাসির উদ্দিনের আঘাত পাওয়ার ঘটনারও সত্যতা মিলেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

আইন ও অপরাধ

তাহসিফ হত্যা মামলা: বান্ধবীর দ্বিতীয় দফায় আরও তিন দিনের রিমান্ড মঞ্জুর করল আদালত

বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরির মরদেহ উদ্ধারের হত্যা মামলায় গ্রেফতার তার বান্ধবীকে দ্বিতীয় দফায় আরও তিন দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয…

মাদক নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ডাটাবেজ তৈরির পরামর্শ রেলওয়ে পুলিশপ্রধানের, শুধু অভিযানে সুফল মিলবে না
আইন ও অপরাধ

মাদক নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ডাটাবেজ তৈরির পরামর্শ রেলওয়ে পুলিশপ্রধানের, শুধু অভিযানে সুফল মিলবে না

বাংলাদেশ রেলওয়ে পুলিশের প্রধান ও অতিরিক্ত আইজিপি (চার্জ) ব্যারিস্টার মো. জিল্লুর রহমান বলেছেন, মাদক নিয়ন্ত্রণে শুধু অভিযান চালিয়ে কিংবা বাহক ও খুচর…

তাহসিফ হত্যা মামলায় ঘনিষ্ঠ তরুণীকে আবার সাত দিনের রিমান্ডে নিতে আবেদন
আইন ও অপরাধ

তাহসিফ হত্যা মামলায় ঘনিষ্ঠ তরুণীকে আবার সাত দিনের রিমান্ডে নিতে আবেদন

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় করা হত্যা মামলায় তাঁর ঘনিষ্ঠ তরুণীকে (১৯) আবার সাত দিনের রিমান্ডে নেওয়ার আ…

হেমায়েতপুরের পর আশুলিয়ায় বিক্ষোভ পোশাকশ্রমিকদের, ১৭৩ কারখানার শ্রমিক আন্দোলনে
আইন ও অপরাধ

হেমায়েতপুরের পর আশুলিয়ায় বিক্ষোভ পোশাকশ্রমিকদের, ১৭৩ কারখানার শ্রমিক আন্দোলনে

সাভারের হেমায়েতপুরে দুই ঘণ্টা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধের পর এবার আশুলিয়ার শিল্পাঞ্চলে বিক্ষোভে নেমেছেন পোশাকশ্রমিকেরা।…