সুনামগঞ্জের ছাতকে ফুটবল খেলা নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত বহু
সুনামগঞ্জের ছাতক উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সংঘর্ষে বহু মানুষ আহত হয়েছেন।
আহতের সংখ্যা নিয়ে পত্রিকাগুলোর খবরে ভিন্নতা রয়েছে। আজকের বাংলাদেশের প্রতিবেদনে আহতের সংখ্যা অর্ধশতাধিক বলা হয়েছে, অন্যদিকে যুগান্তরের প্রতিবেদনে বলা হয়েছে, দুই গ্রামের সংঘর্ষে আহত হয়েছেন শতাধিক।
ফুটবল খেলা নিয়ে শুরু হওয়া বিরোধই পরে দুই গ্রামবাসীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয় বলে প্রতিবেদনগুলোতে উল্লেখ করা হয়েছে।



