…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

লক্ষ্মীপুরে সিলিন্ডার বিস্ফোরণে পুড়ল বেদে সম্প্রদায়ের ১১ কক্ষ, নিঃস্ব ৯ পরিবার

নিজস্ব প্রতিবেদক
লক্ষ্মীপুরে সিলিন্ডার বিস্ফোরণে পুড়ল বেদে সম্প্রদায়ের ১১ কক্ষ, নিঃস্ব ৯ পরিবার
ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরে গ্যাস সিলিন্ডার থেকে লাগা আগুনে বেদে সম্প্রদায়ের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে ৯টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনার সময় আগুন নেভাতে গিয়ে ইসমাত আরা নামে এক নারী আহত হয়েছেন। এছাড়া শিকলে বাঁধা একটি বানর পুড়ে মারা গেছে।

বুধবার (৪ নভেম্বর) দুপুরে পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের দক্ষিণ মজুপুর গ্রামের নির্বাচন অফিসের পেছনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রওশন আলীর ঘরে তার পুত্রবধূ সোনিয়া গ্যাস সিলিন্ডারে রান্না করছিলেন। এ সময় সিলিন্ডারের মুখে আগুন ধরে মুহূর্তেই তা ঘরে ছড়িয়ে পড়ে। পরে সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আশপাশের ঘরগুলোতেও আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস জানায়, আগুনে দুই ব্যক্তির মালিকানাধীন ২ ঘরের ১১টি কক্ষ পুড়ে গেছে। এতে ১০ থেকে ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ক্ষতিগ্রস্তদের দাবি, স্বর্ণালংকারসহ তাদের ৪০ লাখ টাকার বেশি সম্পদ পুড়ে গেছে।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক এসএম মেহেদী হাসান, পুলিশ সুপার মো. আবু তারেকসহ প্রশাসনের কর্মকর্তারা।

এ সময় পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির নির্দেশনায় তাৎক্ষণিক ক্ষতিগ্রস্তদের ঢেউটিন, পোশাক ও নগদ অর্থ সহায়তা প্রদান করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাথোয়াইপ্রু মারমা।

জাতীয় বিভাগের আরও খবর

সাভার-আশুলিয়ায় দুই শতাধিক পোশাক কারখানায় ছুটি, চলমান সহিংসতাকে ‘পরিকল্পিত রাজনৈতিক ষড়যন্ত্র’ বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
জাতীয়

সাভার-আশুলিয়ায় দুই শতাধিক পোশাক কারখানায় ছুটি, চলমান সহিংসতাকে ‘পরিকল্পিত রাজনৈতিক ষড়যন্ত্র’ বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

শ্রমিক অসন্তোষ ও সংঘর্ষের জেরে ঢাকার সাভার ও আশুলিয়ায় দুই শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দ…

জাতীয়

২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন: ঈদুল ফিতরে পাঁচ, ঈদুল আজহায় ছয় দিন

মন্ত্রিসভার নীতিগত অনুমোদনের পর ২০২৭ সালের জন্য সরকারি ছুটির পূর্ণাঙ্গ তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করতে যাচ্ছে সরকার। বুধবারই এ সংক্রান্ত চূড়ান্ত প্…

যশোরের ঝিকরগাছায় ট্রেনের ধাক্কায় দ্বিখণ্ডিত কাভার্ড ভ্যান, চালক আতিয়ার রহমান নিহত
জাতীয়

যশোরের ঝিকরগাছায় ট্রেনের ধাক্কায় দ্বিখণ্ডিত কাভার্ড ভ্যান, চালক আতিয়ার রহমান নিহত

যশোরের ঝিকরগাছায় বেনাপোল থেকে খুলনাগামী বেতনা কমিউটার ট্রেনের ধাক্কায় মুরগির খাদ্যবোঝাই একটি কাভার্ড ভ্যান দুমড়েমুচড়ে দ্বিখণ্ডিত হয়েছে। এ দুর্ঘটন…

সাড়ে ৩৫ কোটি টাকার অবৈধ সম্পদ: মতিঝিলের ব্যবসায়ী সালাহউদ্দিন রিপনের বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন
জাতীয়

সাড়ে ৩৫ কোটি টাকার অবৈধ সম্পদ: মতিঝিলের ব্যবসায়ী সালাহউদ্দিন রিপনের বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন

ব্যবসায়ী মো. সালাহউদ্দিন রিপনের বিরুদ্ধে ৩৫ কোটি ৫৩ লাখ ৮ হাজার ৭৯৬ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং এসব সম্পদ ব্যবসায় অর্জন করেছেন বলে মিথ্যা তথ্য দেওয়া…