এভারকেয়ারে চিকিৎসা শেষে বাসায় ফিরলেন স্থানীয় সরকারমন্ত্রী মঈন খান

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও স্থানীয় সরকারমন্ত্রী ড. আবদুল মঈন খান হাসপাতালে চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন।
বুধবার (৪ নভেম্বর) বিকেলে রাজধানীর বসুন্ধরায় অবস্থিত এভারকেয়ার হাসপাতাল থেকে তিনি বাসায় ফেরেন।
এর আগে গত ২১ অক্টোবর রাত সাড়ে ১০টায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। অর্থাৎ প্রায় দুই সপ্তাহ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।
ভর্তির রাতেই তাকে দেখতে হাসপাতালে যান বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
হাসপাতালে একটি মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে চিকিৎসা নেন মঈন খান। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, পুরোপুরি সুস্থ হয়ে উঠতে তাকে আরও কিছুদিন বিশ্রামে থাকতে হবে।




