হবিগঞ্জের মাধবপুরে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে মেঝেতে বসে শিশুদের পাঠদান করলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার আলহাজ্ব এস এম ফয়সল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
বুধবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় বিদ্যালয়ে পৌঁছালে হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সলের উপস্থিতিতে তাঁকে অভ্যর্থনা জানানো হয়। বিদ্যালয়ে পৌঁছালে শিক্ষার্থীরা তাঁকে স্বাগত জানায়।
বিদ্যালয় পরিদর্শনে গিয়ে প্রতিমন্ত্রী শিশু শিক্ষার্থীদের সঙ্গে শ্রেণিকক্ষের মেঝেতে বসে পাঠদান করেন। এ সময় শিশুদের সঙ্গে তিনি সময় কাটান।
বিদ্যালয়ে প্রায় তিন ঘণ্টা অবস্থানকালে প্রতিমন্ত্রী প্রাক-প্রাথমিক ও প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রমে সরাসরি অংশ নেন। শিশুদের পড়াশোনা, মেধা বিকাশ এবং শেখার আগ্রহ সম্পর্কে তিনি খোঁজখবর নেন।
পাশাপাশি তিনি শ্রেণিকক্ষের পাঠদান কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় শিক্ষার্থীদের মধ্যে খাবার বিতরণ এবং বিদ্যালয়ের খাদ্য সংরক্ষণ কার্যক্রমও পরিদর্শন করেন প্রতিমন্ত্রী। এ ছাড়া মা সমাবেশের সদস্য, বুক অধিনায়ক ও লিটল এগ্রিকালচার কার্যক্রমের সদস্যদের সঙ্গে তিনি মতবিনিময় করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সৈয়দ মো. সেলিম, মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান, সহকারী কমিশনার (ভূমি) মৈত্রী রায়, সহকারী পুলিশ সুপার মফিউর রহমানসহ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।




