…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › শিক্ষা › খবর
শিক্ষা

মাদ্রাসা শিক্ষা সংস্কারে মালয়েশিয়ার আইআইইউএমের সঙ্গে কাজ করবে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়, স্বাক্ষরিত হলো এলওআই

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের মাদ্রাসা শিক্ষার পাঠ্যক্রম আধুনিকায়ন, শিক্ষক প্রশিক্ষণ, গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষা কার্যক্রম সম্প্রসারণে মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়ার (আইআইইউএম) সঙ্গে কাজ করবে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় (ইআবি)। এ লক্ষ্যে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি লেটার অব ইনটেন্ট (এলওআই) স্বাক্ষরিত হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের যৌথ উদ্যোগে আয়োজিত এক আন্তর্জাতিক সেমিনারে এ সহযোগিতার আশ্বাস দেয় আইআইইউএমের প্রতিনিধিদল।

‘ট্রান্সফরমেশন অব বাংলাদেশ মাদ্রাসা এডুকেশন: স্ট্র্যাটেজিক রিফর্ম ফ্রেমওয়ার্ক ইন লাইট অব মালয়েশিয়া এক্সপেরিয়েন্স’ শীর্ষক সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইআইইউএমের ডেপুটি রেক্টর (গবেষণা, উদ্ভাবন ও উন্নয়ন) অধ্যাপক ড. মোহাম্মদ আসলাম বিন মোহাম্মদ হানিফ এবং অফিস অব স্ট্র্যাটেজিক ইনস্টিটিউশন ট্রান্সফরমেশনের প্রিন্সিপাল ডিরেক্টর অধ্যাপক ড. শুকরান আবদ. রহমান।

মূল প্রবন্ধে অধ্যাপক ড. মোহাম্মদ আসলাম বিন মোহাম্মদ হানিফ বলেন, সমাজ ও রাষ্ট্রের কাঙ্ক্ষিত পরিবর্তন আনতে হলে প্রথমেই শিক্ষাব্যবস্থার উন্নয়ন ও সংস্কার জরুরি। এ জন্য শিক্ষণ পদ্ধতি, পাঠ্যক্রম ও কোর্স কাঠামো সময়ের চাহিদা অনুযায়ী সাজাতে হবে। শিক্ষার উদ্দেশ্য শুধু তথ্য বিতরণ নয়, বরং দক্ষ গ্র্যাজুয়েট তৈরি করে সমাজে ইতিবাচক প্রভাব রাখা।

তিনি বলেন, বাংলাদেশের মাদ্রাসা শিক্ষার সংস্কারে পাঠ্যক্রম উন্নয়ন, কোর্স প্রণয়ন, শিক্ষক প্রশিক্ষণ, আধুনিক শিক্ষণ পদ্ধতি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও তথ্যপ্রযুক্তির ব্যবহার এবং প্রাতিষ্ঠানিক সুশাসন প্রতিষ্ঠায় সহযোগিতা করতে প্রস্তুত আইআইইউএম।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসানাত মোহাম্মদ শামীম বলেন, বাংলাদেশের মাদ্রাসা শিক্ষার আধুনিকায়নে বিদেশের খ্যাতনামা বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে সহযোগিতার উদ্যোগ প্রশংসনীয়। তবে অন্য দেশের শিক্ষাব্যবস্থা পুরোপুরি অনুসরণ না করে বাংলাদেশের নিজস্ব সংস্কৃতি, ঐতিহ্য ও ধর্মীয় শিক্ষার সঙ্গে সামঞ্জস্য রেখে স্বতন্ত্র ও প্রযুক্তিনির্ভর পাঠ্যক্রম প্রণয়ন করতে হবে।

তিনি আরও বলেন, মাদ্রাসা শিক্ষায় এআইসহ আধুনিক প্রযুক্তির ব্যবহার শিক্ষার্থীদের জ্ঞানচর্চা ও প্রযুক্তিগত দক্ষতা বাড়াতে পারে। উচ্চশিক্ষার জন্য শিক্ষার্থীদের আরও যোগ্য ও দক্ষ করে গড়ে তোলাও জরুরি। প্রয়োজনে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীদের বিজ্ঞানবিষয়ক প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নেওয়া যেতে পারে।

সেমিনারে সভাপতিত্ব করেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ আবু জাফর খান। তিনি বলেন, বাংলাদেশের মাদ্রাসা শিক্ষার গুণগত মান উন্নয়ন ও যুগোপযোগী সংস্কারে আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে সহযোগিতার ভিত্তিতে কাজ করছে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়। এক্ষেত্রে পাঠ্যক্রম উন্নয়ন, শিক্ষক প্রশিক্ষণ, গবেষণা এবং প্রাতিষ্ঠানিক সুশাসনকে গুরুত্ব দেওয়া হচ্ছে।

উপাচার্য বলেন, শিক্ষকদের দক্ষতা বাড়ানোর পাশাপাশি শিক্ষার্থীদের এমনভাবে গড়ে তুলতে হবে, যাতে তারা ধর্মীয় জ্ঞানে পারদর্শী হওয়ার পাশাপাশি আধুনিক বিজ্ঞান, প্রযুক্তি ও নেতৃত্বের দক্ষতা অর্জন করতে পারেন এবং সামাজিক চাহিদা পূরণে ভূমিকা রাখতে পারেন।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান খোন্দকার মোহাম্মদ সাদেকুর রহমান এবং আইআইইউএমের স্পেশাল অফিসার, অফিস অব দ্য ডেপুটি রেক্টর (গবেষণা, উদ্ভাবন ও উন্নয়ন) ও কুরআন ও সুন্নাহ স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ মহিউদ্দিন। এ সময় ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ শহীদুল ইসলাম, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ ইলিয়াছ ছিদ্দিকী, ট্রেজারার শাহীনুল ইসলাম এবং রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. এ কে মুহাম্মদ নুরুল ইসলাম উপস্থিত ছিলেন। সেমিনার সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার ফাহাদ আহমদ মোমতাজী।

শিক্ষা বিভাগের আরও খবর

তৃতীয় থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য খুলছে বঙ্গভবনের দুয়ার, নীতিমালা পাঠানো হলো প্রতিষ্ঠানে
শিক্ষা

তৃতীয় থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য খুলছে বঙ্গভবনের দুয়ার, নীতিমালা পাঠানো হলো প্রতিষ্ঠানে

রাষ্ট্রপতির সরকারি বাসভবন বঙ্গভবন ঘুরে দেখার সুযোগ পাবেন দেশের তৃতীয় থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের দেশের ইতিহাস, সাংবিধানিক ব্যবস্থ…

প্রাথমিক শিক্ষায় ৪১ হাজার ৯০ কোটি টাকার পিইডিপি-৫ অনুমোদন, চলবে ২০৩১ সাল পর্যন্ত
শিক্ষা

প্রাথমিক শিক্ষায় ৪১ হাজার ৯০ কোটি টাকার পিইডিপি-৫ অনুমোদন, চলবে ২০৩১ সাল পর্যন্ত

প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ৪১ হাজার ৯০ কোটি টাকার পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি-৫) অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বা…

শিক্ষা

৫১তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষা ১১ ডিসেম্বর, শুধু ঢাকা কেন্দ্রে সকাল ১০টা থেকে দুপুর ১২টা

৫১তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষা আগামী ১১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত রাজধানী ঢাকায় এ পরীক্ষা নেওয়া হবে।…

শিক্ষা

ফল বিপর্যয়ের পর পিরোজপুরের ভাণ্ডারিয়ায় শিক্ষার্থীদের পড়ায় ফেরাতে মাইকিং

পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলায় এইচএসসি ও আলিম ২০২৬ পরীক্ষার ফল হতাশাজনক হওয়ায় শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী করতে সচেতনতামূলক প্রচারণা শুরু করেছে…