…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › স্বাস্থ্য › খবর
স্বাস্থ্য

ঢাকা দক্ষিণের ২৯ ওয়ার্ড ডেঙ্গু সংক্রমণে অধিক ঝুঁকিপূর্ণ, ৫৭ ওয়ার্ডে মশার ঘনত্ব মাত্রা ছাড়িয়েছে: ডিএসসিসি জরিপ

নিজস্ব প্রতিবেদক
ঢাকা দক্ষিণের ২৯ ওয়ার্ড ডেঙ্গু সংক্রমণে অধিক ঝুঁকিপূর্ণ, ৫৭ ওয়ার্ডে মশার ঘনত্ব মাত্রা ছাড়িয়েছে: ডিএসসিসি জরিপ
ছবি: সংগৃহীত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৭৫টি ওয়ার্ডের মধ্যে ২৯টি ওয়ার্ড ডেঙ্গু সংক্রমণের দিক থেকে অধিক ঝুঁকিপূর্ণ বলে বর্ষাকালীন এডিস লার্ভা জরিপ-২০২৬-এ উঠে এসেছে।

বুধবার (৪ নভেম্বর) রাজধানীর নগর ভবন মিলনায়তনে জরিপের ফল প্রকাশ করে ডিএসসিসি। ডেঙ্গু ও চিকুনগুনিয়াসহ মশাবাহিত রোগ প্রতিরোধের লক্ষ্যে ডিএসসিসির নিজস্ব ব্যবস্থাপনায় জরিপটি পরিচালিত হয়।

জরিপের ফলাফল প্রকাশ করেন ডিএসসিসি প্রশাসক মো. আব্দুস সালাম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহানে ফেরদৌস বিনতে রহমান।

জরিপ অনুযায়ী, ২৯টি ওয়ার্ড অধিক ঝুঁকিপূর্ণ, ২৮টি ওয়ার্ড মাঝারি ঝুঁকিপূর্ণ এবং ১৮টি ওয়ার্ড সাধারণ ঝুঁকিপূর্ণ। ঢাকা দক্ষিণ সিটির ৫৭টি ওয়ার্ডে মশার ঘনত্ব নির্ধারিত মাত্রা ছাড়িয়ে গেছে, যা ডেঙ্গুর বড় ধরনের ঝুঁকি তৈরি করেছে।

অধিক ঝুঁকিপূর্ণ ২৯টি ওয়ার্ড হলো ১, ২, ৯, ১১, ১২, ১৩, ১৪, ১৫, ১৬, ১৯, ২০, ২১, ২২, ২৪, ২৫, ২৬, ২৭, ৩১, ৫৩, ৫৪, ৫৫, ৫৬, ৫৮, ৫৯, ৬০, ৬১, ৬২, ৬৫ ও ৭১ নম্বর ওয়ার্ড।

মাঝারি ঝুঁকিপূর্ণ ২৮টি ওয়ার্ড হলো ৪, ৫, ৬, ৮, ১০, ১৮, ২৩, ২৯, ৩০, ৩২, ৩৩, ৩৫, ৩৬, ৩৭, ৩৮, ৩৯, ৪০, ৪৩, ৪৬, ৫১, ৫২, ৫৭, ৬৪, ৬৭, ৬৮, ৬৯, ৭৩ ও ৭৫ নম্বর ওয়ার্ড। সাধারণ ঝুঁকিপূর্ণ ১৮টি ওয়ার্ড হলো ৩, ৭, ১৭, ২৮, ৩৪, ৪১, ৪২, ৪৪, ৪৫, ৪৭, ৪৮, ৪৯, ৫০, ৬৩, ৬৬, ৭০, ৭২ ও ৭৪ নম্বর ওয়ার্ড।

জরিপটি গত ২৭ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর পর্যন্ত মোট ১২ দিন ধরে পরিচালিত হয়। সম্পূর্ণ দৈবচয়ন ও বৈজ্ঞানিক উপায়ে পরিচালিত এ জরিপে ডিএসসিসির ৭৫টি ওয়ার্ডের প্রতিটি থেকে ৩০টি করে মোট ২ হাজার ২৫০টি বাড়ি নমুনা হিসেবে নেওয়া হয়। ডিএসসিসি এবং স্বাস্থ্য অধিদপ্তরের সংক্রামক রোগ নিয়ন্ত্রণ শাখার মোট ৩৬ জন মাঠকর্মী জরিপ পরিচালনায় অংশ নেন।

সংগৃহীত তথ্যের নির্ভুলতা নিশ্চিত করতে আধুনিক কবো টুলবক্স ব্যবহৃত হয়। জরিপ শেষে ব্রেটো ইনডেক্স, হাউস ইনডেক্স, কন্টেইনার ইনডেক্স এবং পিউপা ইনডেক্সের মাধ্যমে ফলাফল বিশ্লেষণ করা হয়, যা ডেঙ্গুর হটস্পট চিহ্নিতকরণে ভূমিকা রাখে।

ফলাফলে দেখা গেছে, লার্ভার উপস্থিতির দিক থেকে বহুতল ভবন ও একক বাড়ি দুটোতেই হার প্রায় একই রকম — বহুতল ভবনে প্রায় ৩১ শতাংশ ও স্বতন্ত্র বাড়িতে ৩১ দশমিক ৩৭ শতাংশ। সেমিপাকা বাড়িতে ১৭ দশমিক ৩৯ শতাংশ, নির্মাণাধীন বাড়িতে প্রায় ১৩ শতাংশ এবং খালি প্লটে ৭ দশমিক ১৪ শতাংশ লার্ভার উপস্থিতি পাওয়া গেছে।

প্রজনন উৎসের মধ্যে প্লাস্টিক বালতিতে ১৪ দশমিক ২১ শতাংশ, প্লাস্টিক ড্রামে ১১ দশমিক ২২ শতাংশ, বেইজমেন্টের জমানো পানিতে ৯ দশমিক ৯৮ শতাংশ, প্লাস্টিক মগে ৯ দশমিক ২৩ শতাংশ এবং ফুলের টবে ৫ দশমিক ৯৯ শতাংশ লার্ভা পাওয়া গেছে।

জরিপের সিদ্ধান্ত অনুযায়ী, নাগরিকরা নিজ আঙিনা ও পাত্রের বিষয়ে সচেতন হলেই প্রাথমিক অবস্থাতেই প্রায় অর্ধেক — ৫০ দশমিক ৯ শতাংশ — এডিস মশার বিস্তার ও ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব।

ডিএসসিসি প্রশাসক মো. আব্দুস সালাম বলেন, কেবল সরকারি উদ্যোগেই ডেঙ্গু প্রতিরোধ সম্ভব নয়। নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ, বাড়িঘর ও কর্মক্ষেত্র পরিষ্কার রাখা এবং অন্তত সপ্তাহে একদিন জমে থাকা পরিষ্কার পানি অপসারণের অভ্যাস গড়ে তোলা সমানভাবে গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, নগরবাসীর সহযোগিতা, গণমাধ্যমের গঠনমূলক ভূমিকা এবং সব অংশীজনের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে একটি ডেঙ্গুমুক্ত, নিরাপদ ও স্বাস্থ্যকর ঢাকা গড়ে তোলা সম্ভব হবে বলে তারা আশা করেন।

প্রশাসক জানান, জরিপের ফলাফলের ভিত্তিতে ঝুঁকিপূর্ণ অঞ্চলগুলোতে বিশেষ মশক নিধন অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে। এছাড়া প্রতি শনিবার ডিএসসিসির নিয়মিত ক্লিনিং ডে চলাকালে শিশুদের ডেঙ্গুর হাত থেকে সুরক্ষায় সব প্রাথমিক বিদ্যালয়ের আঙিনা ও টয়লেট পরিষ্কারের বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।

ফলাফল প্রকাশ অনুষ্ঠানে অন্যদের মধ্যে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমান, সচিব মো. মশিউর রহমান খান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. মাহাবুবুর রহমান তালুকদার, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহানে ফেরদৌস বিনতে রহমানসহ বিভাগীয় ও আঞ্চলিক নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্বাস্থ্য বিভাগের আরও খবর

স্বাস্থ্য

ঢাকার ফার্মেসিতে মিলবে ডানো ল্যাকটোজ-কমানো দুধ, আরলা ও ফার্মা সল্যুশন্সের চুক্তি

ভোক্তাদের জন্য ডানো ল্যাক্টো রিডিউসড ফিলড মিল্ক পাউডার আরও সহজলভ্য করতে ফার্মাসিউটিক্যাল ও স্বাস্থ্যসেবা পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠান ফার্মা সল্যুশন্স ব…

স্বাস্থ্য

৪ ডিসেম্বর হচ্ছে না মেডিক্যাল ভর্তি পরীক্ষা, নতুন তারিখ এখনো চূড়ান্ত নয়

আগামী ৪ ডিসেম্বর নির্ধারিত মেডিক্যাল ও ডেন্টাল কলেজের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে না। পরীক্ষা আরও কিছুদিন পিছি…

মোহাম্মদপুরে বিল নিয়ে বাগ্বিতণ্ডার পর সিটি হাসপাতালে হামলা-ভাঙচুর, আটক এক
স্বাস্থ্য

মোহাম্মদপুরে বিল নিয়ে বাগ্বিতণ্ডার পর সিটি হাসপাতালে হামলা-ভাঙচুর, আটক এক

রাজধানীর মোহাম্মদপুরে চিকিৎসার বিল কমানো নিয়ে বাগ্বিতণ্ডার জেরে সিটি হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে এক রোগীর স্…

স্বাস্থ্য

ঠাকুরগাঁও হাসপাতালে ৪৫ শয্যায় ২০৪ শিশু, জায়গা না পেয়ে গাছতলায় চিকিৎসা

ঠাকুরগাঁওয়ের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে তীব্র শয্যাসংকট দেখা দিয়েছে। ওয়ার্ডের ৪৫টি শয্যার বিপরীতে বর্তমানে ভর্তি রয়েছে ২০৪ …