…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › স্বাস্থ্য › খবর
স্বাস্থ্য

৪ ডিসেম্বর হচ্ছে না মেডিক্যাল ভর্তি পরীক্ষা, নতুন তারিখ এখনো চূড়ান্ত নয়

নিজস্ব প্রতিবেদক

আগামী ৪ ডিসেম্বর নির্ধারিত মেডিক্যাল ও ডেন্টাল কলেজের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে না। পরীক্ষা আরও কিছুদিন পিছিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।

বুধবার (৪ নভেম্বর) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমীন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, পূর্বনির্ধারিত তারিখে ভর্তি পরীক্ষা নেওয়া সম্ভব হচ্ছে না।

তবে পরীক্ষার নতুন তারিখ এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমীন।

অধিদপ্তরের একটি সূত্র জানিয়েছে, এইচএসসি ও সমমানের পুনঃপরীক্ষায় (সাপ্লিমেন্টারি) অংশ নেওয়া শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় ভর্তির সুযোগ দেওয়ার বিষয়ে সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে মেডিক্যাল ভর্তি পরীক্ষার নতুন তারিখ।

এ বিষয়ে অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমীন বলেন, সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ শিক্ষার্থীরা বর্তমানে উত্তীর্ণ শিক্ষার্থীদের সমান সুযোগ পাবেন কি না, সে বিষয়ে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, মেডিক্যাল ভর্তি নীতিমালাও এখনো চূড়ান্ত হয়নি। নীতিমালা চূড়ান্ত হলে সে অনুযায়ী ভর্তি পরীক্ষা আয়োজন করা সম্ভব হবে।

স্বাস্থ্য বিভাগের আরও খবর

মোহাম্মদপুরে বিল নিয়ে বাগ্বিতণ্ডার পর সিটি হাসপাতালে হামলা-ভাঙচুর, আটক এক
স্বাস্থ্য

মোহাম্মদপুরে বিল নিয়ে বাগ্বিতণ্ডার পর সিটি হাসপাতালে হামলা-ভাঙচুর, আটক এক

রাজধানীর মোহাম্মদপুরে চিকিৎসার বিল কমানো নিয়ে বাগ্বিতণ্ডার জেরে সিটি হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে এক রোগীর স্…

স্বাস্থ্য

ঠাকুরগাঁও হাসপাতালে ৪৫ শয্যায় ২০৪ শিশু, জায়গা না পেয়ে গাছতলায় চিকিৎসা

ঠাকুরগাঁওয়ের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে তীব্র শয্যাসংকট দেখা দিয়েছে। ওয়ার্ডের ৪৫টি শয্যার বিপরীতে বর্তমানে ভর্তি রয়েছে ২০৪ …

হামের টিকা বিলম্বে দায় খুঁজতে তদন্ত কমিশন, সভাপতি সাবেক বিচারপতি মামনুন রহমান
স্বাস্থ্য

হামের টিকা বিলম্বে দায় খুঁজতে তদন্ত কমিশন, সভাপতি সাবেক বিচারপতি মামনুন রহমান

অন্তর্বর্তীকালীন সরকারের সময় হামের টিকা কেনাকাটা ও বিতরণে বিলম্ব, অনিয়ম ও প্রশাসনিক ব্যর্থতার কারণে জনস্বাস্থ্যের ওপর সৃষ্ট বিরূপ প্রভাবের দায় নির্…

ঢাকা দক্ষিণের ২৯ ওয়ার্ড ডেঙ্গু সংক্রমণে অধিক ঝুঁকিপূর্ণ, ৫৭ ওয়ার্ডে মশার ঘনত্ব মাত্রা ছাড়িয়েছে: ডিএসসিসি জরিপ
স্বাস্থ্য

ঢাকা দক্ষিণের ২৯ ওয়ার্ড ডেঙ্গু সংক্রমণে অধিক ঝুঁকিপূর্ণ, ৫৭ ওয়ার্ডে মশার ঘনত্ব মাত্রা ছাড়িয়েছে: ডিএসসিসি জরিপ

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৭৫টি ওয়ার্ডের মধ্যে ২৯টি ওয়ার্ড ডেঙ্গু সংক্রমণের দিক থেকে অধিক ঝুঁকিপূর্ণ বলে বর্ষাকালীন এডিস লার্ভা জরিপ-২০২…