…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › অর্থনীতি ও ব্যবসা › খবর
অর্থনীতি ও ব্যবসা

জিগাতলায় ২০০ কোটি টাকায় সরকারি কর্মচারীদের ১৮৪ ফ্ল্যাট, একনেকে ৫৮ হাজার কোটির ১৩ প্রকল্প অনুমোদন

নিজস্ব প্রতিবেদক
জিগাতলায় ২০০ কোটি টাকায় সরকারি কর্মচারীদের ১৮৪ ফ্ল্যাট, একনেকে ৫৮ হাজার কোটির ১৩ প্রকল্প অনুমোদন
ছবি: সংগৃহীত

রাজধানীর ধানমন্ডির জিগাতলায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ২০০ কোটি টাকা খরচে আরও তিনটি বহুতল আবাসিক ভবন বানাবে সরকার। ১৩ তলাবিশিষ্ট এসব ভবনে মোট ১৮৪টি ফ্ল্যাট থাকবে এবং প্রতিটি ফ্ল্যাটের আয়তন হবে ৮৫০ বর্গফুট। ১০ম থেকে ১২তম গ্রেডের সরকারি কর্মচারীদের আবাসন সুবিধার জন্য প্রকল্পটি নেওয়া হয়েছে।

বুধবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ‘সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য উন্নত ও মানসম্মত আবাসন নিশ্চিতকরণ’ শীর্ষক প্রকল্পটি অনুমোদন করা হয়। সচিবালয়ে অনুষ্ঠিত একনেক সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সভায় মোট ১৩টি প্রকল্প অনুমোদন করা হয়। এসব প্রকল্পের মোট খরচ নির্ধারণ করা হয়েছে ৫৮ হাজার ৮৮ কোটি টাকা। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ৫০ হাজার ৪১ কোটি টাকা, প্রকল্প ঋণ ৭ হাজার ৯৭৪ কোটি টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ৭৩ কোটি টাকা। অনুমোদিত প্রকল্পের মধ্যে নতুন ১১টি এবং সংশোধিত দুটি।

পরিকল্পনা কমিশনের প্রকল্প প্রস্তাব অনুযায়ী, ২০২৬ সালের অক্টোবর থেকে ২০২৯ সালের সেপ্টেম্বর পর্যন্ত আবাসন ভবন নির্মাণের প্রকল্পটি বাস্তবায়ন করবে গণপূর্ত অধিদপ্তর। এসব ভবন তৈরিতে অর্থ দেবে সরকার।

প্রকল্পের জন্য জিগাতলায় প্রায় ২ দশমিক ৪৪ একর জমি নির্ধারণ করা হয়েছে। প্রকল্প প্রস্তাবে বলা হয়েছে, জিগাতলা সরকারি কলোনির ১, ২, ৩ ও ৪ নম্বর ভবন ভেঙে নতুন তিনটি বহুতল ভবন তৈরি করা হবে। পুরোনো চারটি ভবন অপসারণের অনুমোদন দিয়েছে ভবন কনডেমনেশন কমিটি।

বিগত সরকারের সময়েও সরকারি কর্মকর্তাদের জন্য বেশ কিছু আবাসিক ভবন নির্মাণ করা হয়েছিল। এর মধ্যে ছিল রাজধানীর মিরপুর-৬ নম্বর সেকশনের কাঠের কারখানা এলাকায় পাঁচটি বহুতল ভবন এবং শিয়ালবাড়ি এলাকায় ছয়টি ভবন। এই দুই এলাকার ১১টি ভবনের প্রতিটি ১৪ তলা। এ ছাড়া নোয়াখালী ও নারায়ণগঞ্জে নির্মাণ করা হয় ১৫টি বহুতল ভবন।

জানতে চাইলে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান প্রথম আলোকে বলেন, আবাসনসংকট বা ঘাটতি আছে। তবে ভবন যদি ব্যবহার না হয় বা ঠিকমতো বরাদ্দ না হয়, সেটার কারণ খুঁজে দেখা দরকার। কেন ভবন তৈরি হয় আর খালি পড়ে থাকে—সেই সমস্যার সমাধান আগে করা প্রয়োজন। তারপর নতুন করে প্রকল্প নেওয়া উচিত বলে তিনি মন্তব্য করেন।

অর্থনীতি ও ব্যবসা বিভাগের আরও খবর

অর্থনীতি ও ব্যবসা

নিরাপত্তাঝুঁকিতে এনপিএসবি থেকে বিচ্ছিন্ন ডিজিপে, ভারত থেকে সার্ভারে প্রবেশ শনাক্ত করেছে বাংলাদেশ ব্যাংক

অনলাইন পেমেন্ট গেটওয়ে ডিজিপে-তে বেশ কিছু নিরাপত্তাঝুঁকি শনাক্ত করেছে বাংলাদেশ ব্যাংক। এর মধ্যে ভারত থেকে প্রতিষ্ঠানটির সার্ভারে প্রবেশের বিষয়টিও রয়…

বিশ্ববাজারে তেলের দাম এক মাসের মধ্যে সর্বনিম্নে, ব্রেন্ট ১০০ ডলারের নিচে
অর্থনীতি ও ব্যবসা

বিশ্ববাজারে তেলের দাম এক মাসের মধ্যে সর্বনিম্নে, ব্রেন্ট ১০০ ডলারের নিচে

বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় ধরনের পতন হয়েছে। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টি বড় পরাজয়ের …

৯০ হাজারের বেশি ক্ষুদ্র উদ্যোক্তাকে সাইবার নিরাপত্তা প্রশিক্ষণ দিল এশিয়া ফাউন্ডেশন
অর্থনীতি ও ব্যবসা

৯০ হাজারের বেশি ক্ষুদ্র উদ্যোক্তাকে সাইবার নিরাপত্তা প্রশিক্ষণ দিল এশিয়া ফাউন্ডেশন

সাইবার নিরাপত্তা বিষয়ে সচেতনতা বাড়াতে দেশব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করেছে এশিয়া ফাউন্ডেশন ও সাজেদা ফাউন্ডেশন। ২০২৪ সালের জুলাই থেকে এ পর্যন…

দুই দিনে ৮৫০ কোটি টাকার রফতানি ব্যাহত: শ্রমিক আন্দোলনে কতটা ক্ষতির মুখে পোশাকশিল্প
অর্থনীতি ও ব্যবসা

দুই দিনে ৮৫০ কোটি টাকার রফতানি ব্যাহত: শ্রমিক আন্দোলনে কতটা ক্ষতির মুখে পোশাকশিল্প

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে পোশাকশ্রমিকদের টানা আন্দোলনে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে দেশের তৈরি পোশাকশিল্প। কয়েক দিনের বিক্ষোভ, কর্মবিরত…